হোম > জীবনধারা > জেনে নিন

মাংস কাটার পর ঘর আবারও ঝকঝকে করার সহজ উপায়

ফিচার ডেস্ক, ঢাকা 

কোরবানির ঈদের ব্যস্ততার মাঝেও ঘরদোর ও আসবাবপত্র দাগমুক্ত এবং পরিচ্ছন্ন রাখার কিছু সহজ ঘরোয়া উপায় জেনে রাখা ভালো। ছবি: পেক্সেলস

ঈদুল আজহার অন্যতম বড় আয়োজন কোরবানির মাংস কাটা। ব্যস্ততা শুরু হয় কোরবানির পশু জবাইয়ের পর থেকে। মাংস কাটাকুটি, কিমা করা ও তা বণ্টন করার সময় ঘরের বা বারান্দার মেঝেতে এবং কাঠের আসবাবপত্রে রক্তের দাগ লেগে যাওয়া খুবই স্বাভাবিক। শহরে অনেকেই বাসার গ্যারেজ কিংবা বারান্দায় মাংস কাটার কাজ করেন। মাংস কাটার পর রক্তের দাগ দ্রুত তুলে ফেলা উচিত। কোরবানির ঈদের এই ব্যস্ততার মাঝে ঘরদোর ও আসবাবপত্র দাগমুক্ত এবং পরিচ্ছন্ন রাখার কিছু সহজ ঘরোয়া উপায় জেনে রাখা ভালো।

মেঝে ও টাইলসের দাগ পরিষ্কার করবেন যেভাবে

মাংস কাটার পর মেঝে বা দেয়ালঘেঁষে থাকা টাইলসের দাগ দূর করতে যে পদ্ধতিগুলো অনুসরণ করতে পারেন—

যেকোনো রাসায়নিক বা ডিটারজেন্ট পুরো কাপড়ে বা মেঝেতে ব্যবহারের আগে এক কোনায় বা অল্প জায়গায় ব্যবহার করে পরীক্ষা করে নিন। কাপড় বা টাইলসের রং উঠে গেলে সে রাসায়নিক বা ডিটারজেন্ট ব্যবহার করবেন না।

টাইলস, ইট, কংক্রিট বা পাথরের মেঝে হলে

এ ধরনের মেঝেতে রক্ত লাগলে প্রথমে ঠান্ডা পানিতে স্পঞ্জ ভিজিয়ে রক্ত ভালোভাবে মুছে নিন। এরপরও যদি কোনো দাগ থেকে যায়, তবে কুসুম গরম পানিতে সাধারণ ডিটারজেন্ট বা ওয়াশিং সোডা মিশিয়ে নিন। মিশ্রণটি দিয়ে ব্রাশের সাহায্যে দাগের ওপর ভালো করে ঘষে পরিষ্কার করুন এবং সবশেষে পরিষ্কার পানি দিয়ে ধুয়ে ফেলুন।

মার্বেল পাথর

মার্বেল পাথরের মেঝে থেকে দাগ তোলা কিছুটা সংবেদনশীল। প্রথমে ঠান্ডা পানি দিয়ে রক্ত মুছে নিন। এরপরও দাগ থাকলে পানি, গুঁড়া ডিটারজেন্ট ও হাইড্রোজেন পার অক্সাইড একসঙ্গে মিশিয়ে একটি ঘন পেস্ট বা প্রলেপ তৈরি করুন। দাগের ওপর এই পেস্ট পুরু করে লেপে দিন এবং এটি যেন দ্রুত শুকিয়ে না যায়, সে জন্য ভেজা কাপড় দিয়ে ঢেকে রাখুন। দাগ পুরোপুরি উঠে গেলে পরিষ্কার পানি দিয়ে ধুয়ে শুকিয়ে নিন।

টাইলসের জোড় বা গ্রাউট

টাইলসের ফাঁকে বা জোড়াতালির মাঝে রক্ত ঢুকে লালচে হয়ে থাকলে তা সাধারণ উপায়ে উঠতে চায় না। এই দাগ দূর করতে একটি ভেজা টুথব্রাশে সামান্য বেকিং সোডা বা ক্লিনজার নিয়ে টাইলসের ফাঁকে আলতো করে ঘষুন। এতেও যদি দাগ না যায়, তবে সামান্য ক্লোরিন ব্লিচ ব্যবহার করে ঘষে পরিষ্কার পানি দিয়ে ধুয়ে ফেলুন।

কাঠের আসবাবপত্র পরিষ্কার করবেন যেভাবে

মাংস কাটার সময় বা কিমা করার জন্য অনেকেই কাঠের টেবিল বা তেঁতুল কাঠের গুঁড়ি ব্যবহার করে থাকেন। অসাবধানতায় এই কাঠ বা কাঠের মেঝেতে রক্তের দাগ লাগলে যেভাবে পরিষ্কার করবেন—

  • কাঠ থেকে রক্তের দাগ তুলতে দেরি না করে দ্রুত ব্যবস্থা নেওয়া জরুরি। একটি নরম কাপড় ঠান্ডা পানিতে ভিজিয়ে কাঠের দাগ লাগা অংশটি দ্রুত মুছে নিন।
  • মোছার সঙ্গে সঙ্গে অন্য একটি শুকনো কাপড় দিয়ে ওই জায়গার পানি পুরোপুরি শুকিয়ে ফেলুন। মনে রাখবেন, কাঠ বেশি সময় ভেজা থাকলে তা নষ্ট হয়ে যেতে পারে বা ফুলে উঠতে পারে।
  • কাঠ পুরোপুরি পরিষ্কার ও শুকিয়ে যাওয়ার পর আগের মতো উজ্জ্বলতা ফিরিয়ে আনতে সাধারণ পলিশ বা ওয়াক্স করে নিন।

জরুরি সাধারণ সতর্কতা

  • যেকোনো রাসায়নিক বা ডিটারজেন্ট পুরো কাপড়ে বা মেঝেতে ব্যবহারের আগে এক কোনায় বা অল্প জায়গায় ব্যবহার করে পরীক্ষা করে নিন। যদি রং উঠে যায়, তাহলে টাইলসে বা কাপড়ে সে রাসায়নিক বা ডিটারজেন্ট ব্যবহার করবেন না।
  • ব্লিচ, অ্যামোনিয়া বা ওয়াশিং সোডার মতো রাসায়নিক দ্রব্যগুলো ব্যবহারের সময় শিশুদের কাছ থেকে দূরে রাখুন এবং কাজ শেষে সাবধানে সংরক্ষণ করুন।
  • টাইলস বা মেঝে পরিষ্কারের জন্য ওয়াশিং সোডা বা ব্লিচ ব্যবহারের সময় অবশ্যই হাতে রাবার গ্লাভস পরে নেবেন।
  • রাসায়নিকের তীব্র গন্ধ যেন জমে না থাকে, সে জন্য ঘরের জানালা খোলা রাখবেন, যাতে পর্যাপ্ত বাতাস চলাচল করতে পারে।
  • কোরবানির ঈদের আনন্দের পাশাপাশি ঘরের পরিচ্ছন্নতা বজায় রাখাও সমান গুরুত্বপূর্ণ। মাংস কাটার পরপরই এই সহজ টিপসগুলোর সহায়তা নিয়ে পরিষ্কার করে ফেলুন আপনার বাসা। এতে পিঁপড়ার উপদ্রব যেমন কমবে, তেমনি আপনার ঘর ও আসবাবপত্র থাকবে একদম নতুনের মতো ঝকঝকে।

সূত্র: ইউনিভার্সিটি অব জর্জিয়া

ছবি: পেক্সেলস

পেটের মেদ কমাতে কোন ধরনের আঁশযুক্ত খাবার খাবেন

স্বাস্থ্য ও বাড়ির পরিবেশ ভালো থাকবে এই কয়েকটি অভ্যাসে

কেন পালিত হয় আন্তর্জাতিক গোসল দিবস? জেনে নিন গোসলের সঠিক নিয়ম

‘ড্রাই বেগিং’ কি সম্পর্কের সমস্যার কারণ হয়ে উঠতে পারে? যেভাবে সামাল দেবেন

বয়সের ছাপ রুখতে কী খাবেন, কী খাবেন না

জেনে নিন, গরমে ত্বকের সমস্যা সমাধানে কতভাবে গোলাপজল ব্যবহার করা যায়

ফিটনেস রুটিনে পরিবর্তন আনার আগে জেনে নিন

ঘরে আম পাকানোর ৫টি প্রাকৃতিক উপায়

নিজের সৌন্দর্য নিয়ে চিন্তায় আছেন? দেখে নিন, এ থেকে বাঁচতে কী করবেন

কর্মক্ষেত্রে কীভাবে ভিন্নমত জানাবেন? জানুন ৬ ম্যাজিক্যাল কৌশল