হোম > জীবনধারা > জেনে নিন

তুলতুলে রুটি বানানোর টিপস

ফিচার ডেস্ক

প্রতিদিন আমাদের খাবার তালিকায় রুটি পরিচিত হলেও সঠিক কৌশল না জানার কারণে তা অনেক সময় শক্ত হয়ে যায়। তবে রুটি নরম করতে শুধু আটা মেখে নেওয়াই যথেষ্ট নয়; ছোট কিছু কৌশলেও লুকিয়ে থাকে এর আসল রহস্য। চাইলে জেনে নিতে পারেন রুটি নরম করার কয়েকটি টিপস—

টাটকা আটা ব্যবহার করতে হবে

সব আটা কিংবা ময়দা থেকে ভালো রুটি হয় না। চেষ্টা করতে হবে টাটকা আটা ব্যবহার করার। আটা বেশি দিন জমিয়ে রাখলে এর আর্দ্রতা কমে যায়। ফলে রুটি শক্ত হয়। তাই এক মাসের বেশি পুরোনো আটা ব্যবহার না করাই ভালো।

কুসুম গরম পানি ধীরে ধীরে মেশান

আটা মাখার জন্য সাধারণ পানির বদলে হালকা কুসুম গরম পানি অল্প অল্প করে ব্যবহার করতে হবে। এতে আটার শ্বেতসার সক্রিয় হয় এবং আটার নমনীয়তা পুরো বজায় থাকে।

আটা মাখার পর বিশ্রাম

আটা মাখা হয়ে গেলে রুটি বেলতে শুরু করবেন না। মাখা আটা ২০ থেকে ৩০ মিনিট ঢেকে রাখুন। এতে গ্লুটেন শিথিল হয়, ফলে রুটি অনেকক্ষণ নরম থাকে।

আঁচের সঠিক নিয়ন্ত্রণ

রুটি ভাজার সময় অল্প আঁচে ভাজলে তা শক্ত হয়ে যায়। তাই মাঝারি থেকে কিছুটা বেশি আঁচে দ্রুত রুটি সেঁকে নিন। এক দিক হালকা ফুলে উঠলে তারপর উল্টে আরেক দিক সেঁকুন।

ঢেকে রাখুন

তাওয়া থেকে নামিয়ে রুটি অবশ্যই পাতলা কাপড় দিয়ে ঢেকে রাখতে হবে। নয়তো রুটি আর্দ্রতা হারিয়ে শক্ত হয়ে যাবে।

সূত্র: মাই ফুড স্টোরি ও অন্যান্য

পেটের মেদ কমাতে কোন ধরনের আঁশযুক্ত খাবার খাবেন

স্বাস্থ্য ও বাড়ির পরিবেশ ভালো থাকবে এই কয়েকটি অভ্যাসে

কেন পালিত হয় আন্তর্জাতিক গোসল দিবস? জেনে নিন গোসলের সঠিক নিয়ম

‘ড্রাই বেগিং’ কি সম্পর্কের সমস্যার কারণ হয়ে উঠতে পারে? যেভাবে সামাল দেবেন

বয়সের ছাপ রুখতে কী খাবেন, কী খাবেন না

জেনে নিন, গরমে ত্বকের সমস্যা সমাধানে কতভাবে গোলাপজল ব্যবহার করা যায়

ফিটনেস রুটিনে পরিবর্তন আনার আগে জেনে নিন

ঘরে আম পাকানোর ৫টি প্রাকৃতিক উপায়

নিজের সৌন্দর্য নিয়ে চিন্তায় আছেন? দেখে নিন, এ থেকে বাঁচতে কী করবেন

কর্মক্ষেত্রে কীভাবে ভিন্নমত জানাবেন? জানুন ৬ ম্যাজিক্যাল কৌশল