হোম > জীবনধারা > জেনে নিন

তুলে ফেলুন কাপড়ের দাগ

ফিচার ডেস্ক

কোরবানির ঈদ মানে তেল-মসলায় মাখামাখি করে মাংস রান্না। ফলে কাপড়ে দাগ লেগে যাওয়া স্বাভাবিক বিষয়। তবে চিন্তিত না হয়ে কোন ধরনের দাগ তুলতে কী ব্যবহার করতে হবে, তা জেনে নিন।

রক্তের দাগ সরাবে হাইড্রোজেন পার অক্সাইড

কাপড়ে রক্তের দাগ লাগলে কিছুক্ষণ পানিতে ভিজিয়ে রেখে সাবান বা ডিটারজেন্ট দিয়ে ধুয়ে ফেলুন। রক্তের দাগ শুকিয়ে গেলে অনেক সময় পুরোপুরি দাগ ওঠানো সম্ভব হয় না। এ রকম হলে ৩ শতাংশ হাইড্রোজেন পার অক্সাইড লাগিয়ে কাপড়টি ভিজিয়ে রাখুন। এরপর একটি ছুরি দিয়ে দাগের অংশটি ঘষে নিয়ে আরও খানিকটা হাইড্রোজেন পার অক্সাইড দিয়ে ধুয়ে নিন।

তেল-ঝোলের দাগ

কাপড়ে তেল বা ঝোলের দাগ লাগা এই ঈদে খুবই স্বাভাবিক ঘটনা। এই দাগ দূর করতে শ্যাম্পু দিয়ে ধুয়ে নিন। এ ছাড়া ৩ চা-চামচ বেকিং সোডা এবং ১ চা-চামচ পানি মিলিয়ে পেস্ট তৈরি করে সেই পেস্ট দাগের ওপর লাগিয়ে এক ঘণ্টা রেখে দিন। তারপর পানি দিয়ে ধুয়ে ফেললে দাগ চলে যাবে।

হলুদের দাগ

কাপড়ে হলুদের দাগ লাগলে লেবু দিয়ে ঘষুন। এরপর রোদে শুকাতে দিন। শুকিয়ে গেলে কাপড় ধুয়ে ফেলুন। অথবা দাগের ওপর গ্লিসারিন লাগিয়ে রেখে এক ঘণ্টা পর কাপড়

ধুয়ে ফেলুন।

মেহেদির দাগ

মেহেদির দাগ লাগা জায়গায় দুধ লাগিয়ে রেখে দিন আধা ঘণ্টা। এরপর ডিটারজেন্ট দিয়ে ধুয়ে ফেলুন।

সূত্র: সিম্পলি ক্লথস লাইনস ও অন্যান্য

পেটের মেদ কমাতে কোন ধরনের আঁশযুক্ত খাবার খাবেন

স্বাস্থ্য ও বাড়ির পরিবেশ ভালো থাকবে এই কয়েকটি অভ্যাসে

কেন পালিত হয় আন্তর্জাতিক গোসল দিবস? জেনে নিন গোসলের সঠিক নিয়ম

‘ড্রাই বেগিং’ কি সম্পর্কের সমস্যার কারণ হয়ে উঠতে পারে? যেভাবে সামাল দেবেন

বয়সের ছাপ রুখতে কী খাবেন, কী খাবেন না

জেনে নিন, গরমে ত্বকের সমস্যা সমাধানে কতভাবে গোলাপজল ব্যবহার করা যায়

ফিটনেস রুটিনে পরিবর্তন আনার আগে জেনে নিন

ঘরে আম পাকানোর ৫টি প্রাকৃতিক উপায়

নিজের সৌন্দর্য নিয়ে চিন্তায় আছেন? দেখে নিন, এ থেকে বাঁচতে কী করবেন

কর্মক্ষেত্রে কীভাবে ভিন্নমত জানাবেন? জানুন ৬ ম্যাজিক্যাল কৌশল