হোম > চাকরি > সরকারি

২০ কর্মী নেবে খুলনা বিশ্ববিদ্যালয়, ২০তম গ্রেডে বেতন

চাকরি ডেস্ক 

খুলনা বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটক। ছবি: সংগৃহীত

খুলনা বিশ্ববিদ্যালয়ে (খুবি) জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। বিশ্ববিদ্যালয়টির ৩ ক্যাটাগরির শূন্য পদে মোট ২০ জনকে নিয়োগ দেওয়া হবে। ১০ ডিসেম্বর এ নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়। ১১ ডিসেম্বর থেকে আবেদনের প্রক্রিয়া শুরু হয়েছে। আগ্রহী প্রার্থীরা বিশ্ববিদ্যালয়ের অফিশিয়াল ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করতে পারবেন।

পদের নাম ও সংখ্যা: নিরাপত্তাপ্রহরী, ৭টি।

শিক্ষাগত যোগ্যতা: কমপক্ষে এসএসসি বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ। পুরুষ প্রার্থীদের ক্ষেত্রে উচ্চতা ৫ ফুট ৪ ইঞ্চি এবং মহিলা প্রার্থীদের ক্ষেত্রে উচ্চতা ৫ ফুট থাকতে হবে।

বেতন: ৮,২৫০-২০,০১০ টাকা (গ্রেড-২০)।

পদের নাম ও সংখ্যা: মালি, ৩টি।

শিক্ষাগত যোগ্যতা: এসএসসি বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে।

বেতন: ৮,২৫০-২০,০১০ টাকা (গ্রেড-২০)।

পদের নাম ও সংখ্যা: পরিচ্ছন্নতাকর্মী, ১০টি।

শিক্ষাগত যোগ্যতা: এসএসসি বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে।

বেতন: ৮,২৫০-২০,০১০ টাকা (গ্রেড-২০)।

আবেদন ফি: আবেদন ফি বাবদ ১০০ টাকা অনলাইনে মোবাইল ব্যাংকিংয়ের (রকেট) মাধ্যমে পেমেন্ট করে পেমেন্ট স্লিপ আবেদনপত্রের একটির সঙ্গে সংযুক্ত করে প্রয়োজনীয় কাগজপত্রাদিসহ ৩ সেট আবেদনপত্র নির্ধারিত ঠিকানায় পাঠাতে হবে।

আবেদনের পদ্ধতি: নিয়োগ বিজ্ঞপ্তি এবং নিয়মাবলি খুলনা বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে পাওয়া যাবে। অনলাইন আবেদন ছাড়া কোনো আবেদন গ্রহণযোগ্য নয়।

আবেদনপত্র পাঠানোর ঠিকানা: ‘অধ্যাপক ড. এস এম মাহবুবুর রহমান, রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত), খুলনা বিশ্ববিদ্যালয়, খুলনা’।

আবেদনের শেষ সময়: ২৪ ডিসেম্বর, ২০২৫; বিকেল ৫টা।

সূত্র: বিজ্ঞপ্তি।

বাংলাদেশ নৌবাহিনীতে বড় নিয়োগ, পদ ২১৪

রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষে ১৩৬ পদে নিয়োগ

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরে ৩২ পদে চাকরি, বয়স ১৮ হলেই আবেদন

জেলা প্রশাসকের কার্যালয়ে নিয়োগ, পদসংখ্যা ১৯০

৩০ পদে জীবন বীমা করপোরেশনে চাকরি

কর কমিশনারের কার্যালয়ে চাকরি, এসএসসি পাসেই আবেদনের সুযোগ

জুডিশিয়াল সার্ভিস কমিশনে নিয়োগ, পদসংখ্যা ৯৬৮

সার্ভেয়ার পদের লিখিত পরীক্ষার ফল প্রকাশ

পরমাণু শক্তি কমিশনে চাকরি, পদসংখ্যা ১৩০

চট্টগ্রাম সিটি করপোরেশনে নিয়োগ