শিল্প মন্ত্রণালয়ের নিয়ন্ত্রণাধীন পেটেন্ট, শিল্প-নকশা ও ট্রেড মার্কস অধিদপ্তরে জনবল নিয়োগের কার্যক্রম চলছে। এই নিয়োগে অধিদপ্তরের ৯ ক্যাটাগরির শূন্য পদে মোট ৩৩ জনকে নিয়োগ দেওয়া হবে।
গত ১০ ফেব্রুয়ারি নিয়োগ বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়। এরপর ১৭ ফেব্রুয়ারি থেকে আবেদনের প্রক্রিয়া শুরু হয়েছে। ১৮-৩২ বছরের যোগ্য প্রার্থীরা এই নিয়োগে আবেদন করতে পারছেন। বয়স প্রমাণের ক্ষেত্রে অ্যাফিডেভিট গ্রহণযোগ্য হবে না। তবে বিজ্ঞপ্তিতে উল্লেখিত ছকের ১, ৩ ও ৪ নম্বর ক্রমিকে উল্লিখিত পদের বিভাগীয় প্রার্থীদের ক্ষেত্রে বয়সসীমা ৪০ বছর পর্যন্ত শিথিলযোগ্য।
নিয়োগের শর্তাবলিতে উল্লেখ করা হয়েছে, সরকারি, আধা সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে চাকরিরত প্রার্থীদের অবশ্যই যথাযথ কর্তৃপক্ষের অনুমতিক্রমে আবেদন করতে হবে। কোটার ক্ষেত্রে জনপ্রশাসন মন্ত্রণালয়ের সর্বশেষ প্রজ্ঞাপন অনুসরণ করা হবে।
নিয়োগের ক্ষেত্রে সরকারের বিদ্যমান বিধিবিধান এবং পরবর্তী সময়ে এ-সংক্রান্ত বিধিবিধানে কোনো সংশোধন হলে তা অনুসরণ করা হবে। আগ্রহী প্রার্থীরা http://dpdt.teletalk.com.bd লিঙ্কে গিয়ে অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন। ২৫ মার্চ বিকেল ৫টা পর্যন্ত আবেদন করা যাবে।