হোম > চাকরি > সরকারি

সেতু কর্তৃপক্ষের ফল প্রকাশ, উত্তীর্ণ ১১৭

চাকরি ডেস্ক 

প্রতীকী ছবি

বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের ৬ ধরনের পদে অনুষ্ঠিত লিখিত পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে। এতে ১১৭ জন প্রার্থী উত্তীর্ণ হয়েছেন। শনিবার (২১ জুন) কর্তৃপক্ষের অতিরিক্ত পরিচালক (প্রশাসন) মো. হাবিবুর রহমান স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

পদগুলো হলো কানুনগো (৩), ক্যাশিয়ার (৪), অ্যাকাউন্ট অ্যাসিস্ট্যান্ট (৪), সার্ভেয়ার (৩), চেইনম্যান (১০) এবং অফিস সহায়ক (৯৩)। এসব পদে গত শনিবার লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হয়। এতে উত্তীর্ণ প্রার্থীদের রোল নম্বর প্রতিষ্ঠানটির অফিশিয়াল বিজ্ঞপ্তিতে উল্লেখ রয়েছে।

ফল প্রকাশের বিজ্ঞপ্তিতে বলা হয়, পরবর্তী সময়ে কোনো প্রার্থীর ক্ষেত্রে বিজ্ঞাপনে উল্লিখিত গুরুতর কোনো শর্তের ঘাটতি দেখা গেলে সাক্ষাৎকারের আগে বা পরে যেকোনো পর্যায়ে ওই প্রার্থীর প্রার্থিতা বাতিল করা হবে।

লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের মৌখিক পরীক্ষার তারিখ এসএমএস এবং বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের ওয়েবসাইটের মাধ্যমে অবহিত করা হবে।

বাংলাদেশ নৌবাহিনীতে বড় নিয়োগ, পদ ২১৪

রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষে ১৩৬ পদে নিয়োগ

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরে ৩২ পদে চাকরি, বয়স ১৮ হলেই আবেদন

জেলা প্রশাসকের কার্যালয়ে নিয়োগ, পদসংখ্যা ১৯০

৩০ পদে জীবন বীমা করপোরেশনে চাকরি

কর কমিশনারের কার্যালয়ে চাকরি, এসএসসি পাসেই আবেদনের সুযোগ

জুডিশিয়াল সার্ভিস কমিশনে নিয়োগ, পদসংখ্যা ৯৬৮

সার্ভেয়ার পদের লিখিত পরীক্ষার ফল প্রকাশ

পরমাণু শক্তি কমিশনে চাকরি, পদসংখ্যা ১৩০

চট্টগ্রাম সিটি করপোরেশনে নিয়োগ