সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের আওতাধীন ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষ (ডিটিসিএ) নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটি ১৩তম থেকে ১৭ গ্রেডে ২৩টি পদে লোকবল নিয়োগ দেবে। আগ্রহী প্রার্থীরা অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন।
পদের নাম ও সংখ্যা: ব্যক্তিগত সহকারী ৪টি।
শিক্ষাগত যোগ্যতা: স্নাতক ডিগ্রি।
বেতন স্কেল: (গ্রেড-১৩) ১১,০০০-২৬,৫৯০ টাকা।
পদের নাম ও সংখ্যা: কম্পিউটার অপারেটর ৭টি।
শিক্ষাগত যোগ্যতা: বিজ্ঞান বিভাগে স্নাতক ও সমমানের ডিগ্রি।
বেতন স্কেল: (গ্রেড-১৪) ১০,২০০-২৪,৬৮০ টাকা।
পদের নাম ও সংখ্যা: স্টোরকিপার ১টি।
শিক্ষাগত যোগ্যতা: স্নাতক ডিগ্রি।
বেতন স্কেল: (গ্রেড-১৫) ৯,৭০০-২৩,৪৯০ টাকা।
পদের নাম ও সংখ্যা: অ্যাকাউন্টস ক্লার্ক ১টি।
শিক্ষাগত যোগ্যতা: বাণিজ্য বিভাগে স্নাতক ডিগ্রি।
বেতন স্কেল: (গ্রেড-১৬) ৯,৩০০-২২,৪৯০ টাকা।
পদের নাম ও সংখ্যা: সহকারী স্টোরকিপার ১টি।
শিক্ষাগত যোগ্যতা: এইচএসসি বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ।
বেতন স্কেল: (গ্রেড-১৬) ৯,৩০০-২২,৪৯০ টাকা।
পদের নাম ও সংখ্যা: অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক ৪টি।
শিক্ষাগত যোগ্যতা: এইচএসসি বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ।
বেতন স্কেল: (গ্রেড-১৬) ৯,৩০০-২২,৪৯০ টাকা।
পদের নাম ও সংখ্যা: সার্ভেয়ার ১টি
শিক্ষাগত যোগ্যতা: ডিপ্লোমা ইন সার্ভে কোর্স সাটিফিকেটধারী এবং জিআইএস বিষয়ে প্রশিক্ষণপ্রাপ্ত।
বেতন স্কেল: (গ্রেড-১৬) ৯,৩০০-২২,৪৯০ টাকা।
পদের নাম ও সংখ্যা: ডেটা এন্ট্রি অপারেটর ১টি।
শিক্ষাগত যোগ্যতা: এইচএসসি বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ।
বেতন স্কেল: (গ্রেড-১৬) ৯,৩০০-২২,৪৯০ টাকা।
পদের নাম ও সংখ্যা: ড্রাফটসম্যান (অটোক্যাড অপারেটর) ৩টি।
শিক্ষাগত যোগ্যতা: এসএসসি বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ।
বেতন স্কেল: (গ্রেড-১৭) ৯,০০০-২১,৮০০ টাকা।
বয়সসীমা: ১ এপ্রিল ২০২৬ তারিখে ১৮-৩২ বছরের মধ্যে থাকতে হবে।
আবেদনের প্রক্রিয়া: পরীক্ষায় অংশগ্রহণে ইচ্ছুক প্রার্থীরা এই ওয়েবসাইটে আবেদনপত্র পূরণ করবেন।
আবেদন ফি: ১ থেকে ৮ নম্বর পদের জন্য আবেদন ফি সার্ভিস চার্জ বাবদ ১২ টাকাসহ মোট ১১২ টাকা। ৯ নম্বর পদের জন্য আবেদন ফি সার্ভিস চার্জ বাবদ ৬ টাকাসহ মোট ৫৬ টাকা।
আবেদনের শেষ সময়: ২৬ এপ্রিল ২০২৬ পর্যন্ত।