হোম > চাকরি > সরকারি

৫০তম বিসিএস পরীক্ষার বিজ্ঞপ্তি প্রকাশ, ক্যাডার ১৭৫৫

‎নিজস্ব প্রতিবেদক, ঢাকা‎

সরকারি কর্ম কমিশন। ছবি: সংগৃহীত

৫০তম বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (পিএসসি)। এতে ক্যাডার পদে শূন্যপদ ১ হাজার ৭৫৫টি, নন-ক্যাডার পদ ৩৯৫টি।

আজ বুধবার (২৬ নভেম্বর) কমিশনের পরীক্ষা নিয়ন্ত্রক (ক্যাডার) মাসুমা আফরীনের সই করা বিজ্ঞপ্তি থেকে এসব তথ্য জানা যায়।

বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, আগামী ৪ ডিসেম্বর সকাল ১০টা থেকে আবেদন ও ফি জমাদান শুরু হবে; যা চলবে ৩১ ডিসেম্বর রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত।

এই বিসিএসের ১ হাজার ৭৫৫ জনকে ক্যাডার পদে নিয়োগ দেওয়া হবে। এ ছাড়া নন-ক্যাডার পদে নিয়োগ দেওয়া হবে ৩৯৫ জনকে।

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, ৫০তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষা ২০২৬ সালের ৩০ জানুয়ারি অনুষ্ঠিত হবে। এ ছাড়া লিখিত পরীক্ষা শুরুর তারিখ ৯ এপ্রিল ও মৌখিক পরীক্ষা ১০ আগস্ট শুরু হবে বলে এতে বলা হয়।

বাংলাদেশ নৌবাহিনীতে বড় নিয়োগ, পদ ২১৪

রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষে ১৩৬ পদে নিয়োগ

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরে ৩২ পদে চাকরি, বয়স ১৮ হলেই আবেদন

জেলা প্রশাসকের কার্যালয়ে নিয়োগ, পদসংখ্যা ১৯০

৩০ পদে জীবন বীমা করপোরেশনে চাকরি

কর কমিশনারের কার্যালয়ে চাকরি, এসএসসি পাসেই আবেদনের সুযোগ

জুডিশিয়াল সার্ভিস কমিশনে নিয়োগ, পদসংখ্যা ৯৬৮

সার্ভেয়ার পদের লিখিত পরীক্ষার ফল প্রকাশ

পরমাণু শক্তি কমিশনে চাকরি, পদসংখ্যা ১৩০

চট্টগ্রাম সিটি করপোরেশনে নিয়োগ