হোম > বিশ্ব > যুক্তরাষ্ট্র ও কানাডা

গাজায় ‘পারমাণবিক বোমা’ ফেলতে ইসরায়েলের প্রতি মার্কিন সিনেটরের আহ্বান

দ্বিতীয় বিশ্বযুদ্ধে জাপানের বিরুদ্ধে যুদ্ধ শেষ করতে যুক্তরাষ্ট্র হিরোশিমা ও নাগাসাকিতে দুটি পারমাণবিক বোমার বিস্ফোরণ ঘটিয়েছিল। ইসরায়েলের প্রতি গাজায় একই ধরনের ঘটনার পুনরাবৃত্তি ঘটনার আহ্বান জানিয়েছেন মার্কিন সিনেটর লিন্ডসে গ্রাহাম। মার্কিন সম্প্রচারমাধ্যম এনবিসির ‘মিট দ্য প্রেস’ অনুষ্ঠানে দেওয়া এক সাক্ষাৎকারে এই আহ্বান জানান ইসরায়েলের কড়া সমর্থক এই সিনেটর। 

 সিনেটর লিন্ডসে গ্রাহাম বলেন, ‘পার্ল হারবারে হামলার পর জাতি হিসেবে আমরা যখন জার্মানি ও জাপানের মোকাবিলায় ধ্বংসের মুখোমুখি হয়েছিলাম, তখন আমরা হিরোশিমা ও নাগাসাকিতে বোমা ফেলে যুদ্ধ শেষ করার সিদ্ধান্ত নিয়েছিলাম। সেটি সঠিক সিদ্ধান্ত ছিল। তাই ইসরায়েলকে (পারমাণবিক) বোমা দেওয়া উচিত যাতে তারা এই যুদ্ধ শেষ করতে পারে। তারা (ইসরায়েল) এখানে হারতে পারে না।’ 

ইসরায়েলের কট্টর সমর্থক লিন্ডসে গ্রাহাম গাজার দক্ষিণাঞ্চলের শহর রাফাহে ইসরায়েলি সামরিক অভিযানের বিরোধিতা করে অস্ত্র সরবরাহ রুখে দেওয়ার বাইডেন প্রশাসনের সিদ্ধান্তের তীব্র সমালোচনা করেন। এ সময় এনবিসির উপস্থাপক ক্রিস্টেন ওয়াকার গ্রাহামের কাছে জানতে চান, ১৯৮০-এর দশকে লেবাননে যুদ্ধের সময় ইসরায়েলে অস্ত্র সরবরাহ থেকে বিরত ছিল রোনাল্ড রিগ্যানের প্রশাসন। সে বিষয়টি ঠিক বলে মানলেও বাইডেন প্রশাসনের সিদ্ধান্ত কেন ঠিক মনে করছেন না? 

এ সময় সিনেটর গ্রাহাম আবার দ্বিতীয় বিশ্বযুদ্ধের কথা তুলে ধরেন। তিনি পাল্টা প্রশ্ন রেখে বলেন, ‘কেন আমেরিকার পক্ষে তাদের অস্তিত্বের জন্য হুমকি হয়ে ওঠা যুদ্ধের অবসান ঘটাতে হিরোশিমা ও নাগাসাকিতে দুটি পারমাণবিক বোমা ফেলা ঠিক ছিল? কেন এটা করা আমাদের জন্য ঠিক ছিল? কারণ, আমরা ভেবেছিলাম এটা ঠিক আছে।’ এ সময় লিন্ডসে গ্রাহাম ইসরায়েলের প্রতি আহ্বান জানিয়ে বলেন, ‘সুতরাং ইসরায়েল, ইহুদি রাষ্ট্র হিসেবে টিকে থাকার জন্য যা কিছু করতে হয়, তা তোমরা করো। তোমাকে করতে হবে।’ 

সাক্ষাৎকারে লিন্ডসে গ্রাহাম গাজায় বেসামরিক প্রাণহানির জন্য হামাসকেই দায়ী করেন। তিনি অভিযোগ করেন, হামাস বেসামরিক নাগরিকদের মানবঢাল হিসেবে ব্যবহার করছে। তিনি বলেন, ‘আমি মনে করি, যতক্ষণ পর্যন্ত হামাস তাদের নিজ জনগণকে মানবঢাল হিসেবে ব্যবহার করবে ততক্ষণ গাজায় বেসামরিক মৃত্যু কমানো অসম্ভব।’ 

মার্কিন এই সিনেটর আরও বলেন, ‘বেসামরিক নাগরিকদের ঝুঁকিতে ফেলার জন্য কোনো শত্রুপক্ষের—হামাসের কাছ থেকে এমন নির্লজ্জ প্রচেষ্টা আমি যুদ্ধের ইতিহাসে কখনো দেখিনি।’ হামাসের পক্ষ নেওয়া মানে গোষ্ঠীটির এমন আচরণকে পুরস্কৃত করা—ইঙ্গিত দিয়ে তিনি এ সময় আরও বলেন, ‘আপনি এর মাধ্যমে আসলে শেষ জিনিসটি করছেন, তা হলো (হামাসের) এই আচরণকে পুরস্কৃত করা।’

ইতিহাস গড়ে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের বৈঠকে সভাপতিত্ব করতে যাচ্ছেন ট্রাম্পের স্ত্রী

মার্কিন বাহিনীতে আক্রমণের কোনো পরিকল্পনা ছিল না ইরানের: কংগ্রেসকে পেন্টাগন

খামেনিকে হত্যা করতে পারলেও ইরানকে ‘ঠিক’ করতে পারবে না যুক্তরাষ্ট্র: মার্কিন সিনেটর

ইরানের সঙ্গে যুদ্ধে আরও মার্কিন সেনার প্রাণহানি ঘটতে পারে—বলছেন ট্রাম্প

ইরানের নতুন নেতৃত্ব আলোচনা চায়, আমি রাজি: ট্রাম্প

ইরানে অভিযান শুরুর পর ৩ মার্কিন সেনা নিহত, আহত ৫

ওমান উপসাগরে ইরানের যুদ্ধজাহাজ ডুবিয়ে দেওয়ার দাবি যুক্তরাষ্ট্রের

খামেনি নিহত হয়েছেন, ট্রুথ সোশ্যালে ট্রাম্প

ট্রাম্প প্রশাসনের বার্তা: বাড়তি শুল্কের অর্থ ফেরত দিতে পারে যুক্তরাষ্ট্র

ইরানের ক্ষেপণাস্ত্রশিল্প মাটিতে মিশিয়ে দেওয়াই আমাদের লক্ষ্য: ট্রাম্প