হোম > বিশ্ব > যুক্তরাষ্ট্র ও কানাডা

পদত্যাগ করলেন ট্রাম্পের নিরাপত্তা উপদেষ্টা ওয়াল্টজ

আজকের পত্রিকা ডেস্ক­

রিপাবলিকান সরকারের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা মাইক ওয়াল্টজ। ছবি: সংগৃহীত

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দ্বিতীয় মেয়াদের ১০০ দিন পেরোতেই তাঁর প্রশাসনে প্রথম বড় ধাক্কা লাগল। পদত্যাগ করলেন রিপাবলিকান সরকারের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা মাইক ওয়াল্টজ। ট্রাম্প প্রশাসন থেকে ওয়াল্টজের সরে দাঁড়ানোর ঘটনায় হোয়াইট হাউসের অভ্যন্তরীণ গোপনীয়তা ও নিরাপত্তা নিয়ে নতুন করে প্রশ্ন উঠছে।

বিষয়টি নিশ্চিত করেছে বিবিসির মার্কিন সংবাদ সহযোগী সিবিএস নিউজ।

সিবিএস নিউজের বরাতে বিবিসি জানিয়েছে, জাতীয় নিরাপত্তা উপদেষ্টা মাইক ওয়াল্টজ তাঁর পদ থেকে সরে দাঁড়িয়েছেন। ট্রাম্প প্রশাসনের দ্বিতীয় মেয়াদে ১০০ দিন অতিক্রান্তের এক দিন পরই ওয়াল্টজ প্রথম উচ্চপদস্থ কর্মকর্তা হিসেবে সরে দাঁড়ালেন।

কিছু দিন আগে মাইক ওয়াল্টজ ভুলক্রমে ‘দ্য আটলান্টিক’ ম্যাগাজিনের একজন সাংবাদিককে বার্তা আদান-প্রদানের মাধ্যম ‘সিগন্যাল গ্রুপে’ যুক্ত করে ফেলেন। আলোচিত ওই সিগন্যাল গ্রুপে ইয়েমেনে হুতি বিদ্রোহীদের ওপর সামরিক হামলার পরিকল্পনা নিয়ে আলোচনা চলছিল। এ ঘটনা প্রকাশ্যে এলে তাঁর পদে থাকার বিষয়টি প্রশ্নবিদ্ধ হয়ে পড়ে।

এই গোপন তথ্য ফাঁস হওয়ার বিষয়টি স্বীকার করে ওয়াল্টজ বলেন, তিনি এর ‘সম্পূর্ণ দায়িত্ব’ নেবেন। যদিও ট্রাম্পের দল আগেই জানিয়েছিল, ওই চ্যাটে কোনো গোপনীয় তথ্য শেয়ার করা হয়নি, তবে নিরাপত্তা ঝুঁকি নিয়ে সমালোচনা বাড়ে।

ইতিহাস গড়ে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের বৈঠকে সভাপতিত্ব করতে যাচ্ছেন ট্রাম্পের স্ত্রী

মার্কিন বাহিনীতে আক্রমণের কোনো পরিকল্পনা ছিল না ইরানের: কংগ্রেসকে পেন্টাগন

খামেনিকে হত্যা করতে পারলেও ইরানকে ‘ঠিক’ করতে পারবে না যুক্তরাষ্ট্র: মার্কিন সিনেটর

ইরানের সঙ্গে যুদ্ধে আরও মার্কিন সেনার প্রাণহানি ঘটতে পারে—বলছেন ট্রাম্প

ইরানের নতুন নেতৃত্ব আলোচনা চায়, আমি রাজি: ট্রাম্প

ইরানে অভিযান শুরুর পর ৩ মার্কিন সেনা নিহত, আহত ৫

ওমান উপসাগরে ইরানের যুদ্ধজাহাজ ডুবিয়ে দেওয়ার দাবি যুক্তরাষ্ট্রের

খামেনি নিহত হয়েছেন, ট্রুথ সোশ্যালে ট্রাম্প

ট্রাম্প প্রশাসনের বার্তা: বাড়তি শুল্কের অর্থ ফেরত দিতে পারে যুক্তরাষ্ট্র

ইরানের ক্ষেপণাস্ত্রশিল্প মাটিতে মিশিয়ে দেওয়াই আমাদের লক্ষ্য: ট্রাম্প