হোম > বিশ্ব > যুক্তরাষ্ট্র ও কানাডা

মেক্সিকোয় শিশুহত্যা নিয়ে প্রতিবাদ, সন্দেহভাজন নারীকে পিটিয়ে হত্যা

মেক্সিকোর দক্ষিণাঞ্চলে আট বছর বয়সী এক কন্যাশিশুকে হত্যার সন্দেহে এক নারীকে পিটিয়ে মেরে ফেলেছে উত্তেজিত জনতা। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এক প্রতিবেদনে খবরটি দিয়েছে।

উত্তর আমেরিকার দেশটির টাক্সকো শহরে গত বুধবার নিখোঁজ হয় ক্যামিলা গোমেজ নামের ওই শিশু। এর পরদিন বৃহস্পতিবার তার মরদেহ পাওয়া যায় রাস্তার পাশে। ঘটনার প্রতিবাদে রাস্তায় নেমে আসে ওই শহরের বিক্ষুব্ধ বাসিন্দারা। তাঁদের সঙ্গে ক্যামিলার পরিবারের লোকজনও যোগ দেয়।

এ ঘটনায় এক নারী ও দুই পুরুষকে সন্দেহ করেছিল পুলিশ। বিক্ষুব্ধ জনতা গাড়িতে ভাঙচুর করেছে এবং রাস্তা আটকে দিয়েছে। এরপর একপর্যায়ে পুলিশের গাড়ি ক্যামিলা হত্যাকাণ্ডে সন্দেহভাজন এক নারী ও দুই পুরুষকেও বের করে আনে ক্ষুব্ধ জনতা।

সামাজিক প্ল্যাটফর্মে প্রকাশিত ছবি ও ভিডিওতে দেখা গেছে যে, জনতা ওই নারীকে ব্যাপক মারধর করছে এবং পুলিশ পাশে দাঁড়িয়ে দেখছে। এতে নিহত হন ওই নারী। সঙ্গে দুই পুরুষকেও মারা হয়েছে। তবে তারা বেঁচে আছেন।

এএফপি জানিয়েছে, গণপিটুনিতে ওই নারীর মৃত্যুকে হত্যাকাণ্ড হিসেবে দেখছেন স্থানীয় আইনজীবীরা।

গত বুধবার সুইমিংপুল ব্যবহার করতে প্রতিবেশীর বাড়িতে প্রবেশ করার পর থেকেই নিখোঁজ ছিলেন ক্যামিলা। এরপর ক্যামিলার মা একটি ফোনকল পান যেখানে ক্যামিলার জন্য মুক্তিপণ চাওয়া হয়। ক্যামিলার মা পুলিশের কাছে গিয়ে সেই প্রতিবেশীর বাসার নিরাপত্তা ক্যামেরা থেকে পাওয়া ছবিও দিয়েছেন। কিন্তু পুলিশ তার আবেদনে সাড়া দেননি বলে দাবি করেছেন ক্যামিলার মা।

গুয়েরেরোর ওয়েবসাইটে দেওয়া রাষ্ট্রীয় কৌঁসুলির একটি বিবৃতিতে নিশ্চিত করা হয়েছে যে, পুলিশ ক্যামিলার মৃত্যুর সঙ্গে জড়িত একজনকে আনুষ্ঠানিকভাবে গ্রেপ্তার করেছে।

শিশু মৃত্যুর ঘটনায় বিক্ষুব্ধ জনতার হাতে সন্দেহভাজনের মৃত্যু মেক্সিকোয় নতুন নয়। ২০২২ সালে শিশু পাচারের সন্দেহে এক রাজনীতিবিদকে প্রায় ২০০ জন মিলে পিটিয়ে মেরে ফেলেছিল। এ ধরনেরই আরেক গুজবে ২০১৮ সালে এক ব্যবসায়ীকে পুড়িয়ে মেরে ফেলেছিল বিক্ষুব্ধ জনতা।

ইতিহাস গড়ে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের বৈঠকে সভাপতিত্ব করতে যাচ্ছেন ট্রাম্পের স্ত্রী

মার্কিন বাহিনীতে আক্রমণের কোনো পরিকল্পনা ছিল না ইরানের: কংগ্রেসকে পেন্টাগন

খামেনিকে হত্যা করতে পারলেও ইরানকে ‘ঠিক’ করতে পারবে না যুক্তরাষ্ট্র: মার্কিন সিনেটর

ইরানের সঙ্গে যুদ্ধে আরও মার্কিন সেনার প্রাণহানি ঘটতে পারে—বলছেন ট্রাম্প

ইরানের নতুন নেতৃত্ব আলোচনা চায়, আমি রাজি: ট্রাম্প

ইরানে অভিযান শুরুর পর ৩ মার্কিন সেনা নিহত, আহত ৫

ওমান উপসাগরে ইরানের যুদ্ধজাহাজ ডুবিয়ে দেওয়ার দাবি যুক্তরাষ্ট্রের

খামেনি নিহত হয়েছেন, ট্রুথ সোশ্যালে ট্রাম্প

ট্রাম্প প্রশাসনের বার্তা: বাড়তি শুল্কের অর্থ ফেরত দিতে পারে যুক্তরাষ্ট্র

ইরানের ক্ষেপণাস্ত্রশিল্প মাটিতে মিশিয়ে দেওয়াই আমাদের লক্ষ্য: ট্রাম্প