হোম > বিশ্ব > পাকিস্তান

পাকিস্তানে বিমানঘাঁটিতে হামলা, ৯ জঙ্গি নিহত

পাকিস্তানে বিমানবাহিনীর একটি ঘাঁটিতে জঙ্গি হামলা হয়েছে। গতকাল শনিবার সকালে পাঞ্জাব প্রদেশের মিয়ানওয়ালি এলাকার একটি প্রশিক্ষণঘাঁটিতে এই হামলা হয়। এ সময় ৯ হামলাকারীকে গুলি করে হত্যা করা হয়েছে। দেশটির সেনাবাহিনীর বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা।

বিবৃতিতে পাকিস্তানের সেনাবাহিনী জানায়, সেনাদের দ্রুত ও কার্যকর প্রতিহতের কারণে হামলা বানচাল হয়েছে। তবে হামলায় ঘাঁটিতে থাকা তিনটি আকাশযান ও একটি জ্বালানি ট্যাংকের কিছুটা ক্ষতিগ্রস্ত হয়েছে।

এদিকে হামলার দায় স্বীকার করে গণমাধ্যমে বিবৃতি পাঠিয়েছে জঙ্গি সংগঠন তেহরিক-ই-জিহাদ পাকিস্তান (টিজেপি)। পাকিস্তানের দক্ষিণ-পশ্চিম বেলুচিস্তান প্রদেশে একটি সামরিক গাড়িবহরে অতর্কিত হামলায় ১৪ সেনা নিহত হওয়ার এক দিন পর বিমানঘাঁটিতে হামলার এ ঘটনা ঘটল।

হামলা প্রতিহত করার ঘটনায় বিমানবাহিনীর প্রশংসা করেছেন দেশটির তত্ত্বাবধায়ক সরকারের প্রধানমন্ত্রী আনোয়ার উল হক কাকার। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) বলেন, ‘আমাদের নিরাপত্তা ক্ষুণ্ন করার যেকোনো প্রচেষ্টা কঠোর প্রতিরোধের সঙ্গে মোকাবিলা করা হবে।’

চলতি বছর পাকিস্তানে সহিংসতার ঘটনা ব্যাপক বেড়েছে। পাকিস্তান ইনস্টিটিউট ফর কনফ্লিক্ট অ্যান্ড সিকিউরিটি স্টাডিজের তথ্যমতে, গত আগস্টে দেশটিতে সশস্ত্র হামলা হয়েছে ৯৯টি, যা ২০১৪ সালের নভেম্বরের পর যেকোনো এক মাসে সর্বোচ্চ সংখ্যা।

আগামী ২৪ ঘণ্টার মধ্যে চূড়ান্ত হতে পারে যুক্তরাষ্ট্র-ইরান চুক্তি: পাকিস্তানের প্রধানমন্ত্রী

সন্তানের সামনে ফরাসি নারী পর্যটককে ধর্ষণ—দুই আসামির মৃত্যুদণ্ড বহাল পাকিস্তানে

ইরান যুদ্ধের শিক্ষা নিয়ে তেলের কৌশলগত মজুত গড়ছে পাকিস্তান

বেলুচিস্তানে চলন্ত ট্রেনে আত্মঘাতী বোমা হামলা, নিহত অন্তত ২৪

অজ্ঞাত বন্ধুকধারীর গুলিতে ‘আল-বদর’ কমান্ডার নিহত

পাকিস্তানে আলোচিত টিকটক কিশোরী হত্যায় অভিযুক্তকে মৃত্যুদণ্ড

সিন্ধু পানি চুক্তিতে পাকিস্তানের পক্ষে রায় আন্তর্জাতিক আদালতের

রাস্তাঘাট ও স্থাপনার আদি হিন্দু ও জৈন নাম ফেরাচ্ছে পাকিস্তানের শহর

হাসপাতালে ভর্তি ও অন্যান্য অধিকার বহালের দাবিতে সুপ্রিম কোর্টে আবেদন ইমরান খানের

পরিবার–গোত্রের অমতে বিয়ে, জ্বালিয়ে দেওয়া হলো শতাধিক ঘরবাড়ি