হোম > বিশ্ব > পাকিস্তান

সীমান্তে সাদা পতাকা উড়িয়ে আত্মসমর্পণের ইঙ্গিত দিয়েছে ভারত: পাকিস্তানের তথ্যমন্ত্রী

আজকের পত্রিকা ডেস্ক­

সীমান্তে ভারত সাদা পতাকা উড়িয়েছে বলে দাবি করেছে পাকিস্তান। ছবি: সংগৃহীত

পাকিস্তানের তথ্যমন্ত্রী আতাউল্লাহ তারার দাবি করেছেন, সীমান্তে সাদা পতাকা উড়িয়ে আত্মসমর্পণের ইঙ্গিত দিয়েছে ভারত। আজ বুধবার পাকিস্তানি সংবাদমাধ্যমের সঙ্গে আলাপকালে তিনি এ তথ্য জানান। পাকিস্তানি সংবাদমাধ্যম জিও নিউজের প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।

জিও নিউজের খবরে বলা হয়েছে, ভারতের সেনাবাহিনী দুই দেশের মধ্যকার সীমান্ত লাইন অব কন্ট্রোল বা নিয়ন্ত্রণরেখায় (এলওসি) সংলগ্ন চুরা কমপ্লেক্সে সাদা পতাকা উড়িয়েছে বলে জানা গেছে। পাকিস্তানের তথ্য ও সম্প্রচার মন্ত্রী আতাউল্লাহ তারার দাবি করেছেন, ‘সাদা পতাকা উড়িয়ে ভারত পরাজয় স্বীকার করেছে।’

সূত্রের বরাতে তারার আরও জানান, ওই এলাকায় পাকিস্তানি সেনাবাহিনী শত্রুপক্ষের বেশ কয়েকটি পোস্টে ব্যাপক ক্ষয়ক্ষতি ঘটিয়েছে। আতাউল্লাহ তারার বলেন, ‘ভারতীয় গণমাধ্যমেও পাকিস্তানের গুলিতে ভেঙে পড়া ভারতীয় বিমান বাহিনীর ধ্বংসাবশেষ দেখানো হয়েছে।’ তিনি বলেন, ‘নিয়ন্ত্রণরেখার কাছাকাছি ভারতীয় সেনাবাহিনীর একাধিক পোস্টে সাদা পতাকা উড়তে দেখা গেছে, যা আত্মসমর্পণেরই ইঙ্গিত দেয়।’ পাকিস্তান সেনাবাহিনীর পাল্টা হামলা ও রাতভর অভিযানের পরই এমন পরিস্থিতি তৈরি হয়।

আগামী ২৪ ঘণ্টার মধ্যে চূড়ান্ত হতে পারে যুক্তরাষ্ট্র-ইরান চুক্তি: পাকিস্তানের প্রধানমন্ত্রী

সন্তানের সামনে ফরাসি নারী পর্যটককে ধর্ষণ—দুই আসামির মৃত্যুদণ্ড বহাল পাকিস্তানে

ইরান যুদ্ধের শিক্ষা নিয়ে তেলের কৌশলগত মজুত গড়ছে পাকিস্তান

বেলুচিস্তানে চলন্ত ট্রেনে আত্মঘাতী বোমা হামলা, নিহত অন্তত ২৪

অজ্ঞাত বন্ধুকধারীর গুলিতে ‘আল-বদর’ কমান্ডার নিহত

পাকিস্তানে আলোচিত টিকটক কিশোরী হত্যায় অভিযুক্তকে মৃত্যুদণ্ড

সিন্ধু পানি চুক্তিতে পাকিস্তানের পক্ষে রায় আন্তর্জাতিক আদালতের

রাস্তাঘাট ও স্থাপনার আদি হিন্দু ও জৈন নাম ফেরাচ্ছে পাকিস্তানের শহর

হাসপাতালে ভর্তি ও অন্যান্য অধিকার বহালের দাবিতে সুপ্রিম কোর্টে আবেদন ইমরান খানের

পরিবার–গোত্রের অমতে বিয়ে, জ্বালিয়ে দেওয়া হলো শতাধিক ঘরবাড়ি