হোম > বিশ্ব > মধ্যপ্রাচ্য

ইরানের আশপাশেই অবস্থান বজায় রাখবে মার্কিন বাহিনী: ট্রাম্প

আজকের পত্রিকা ডেস্ক­

ফাইল ছবি

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হুমকি দিয়ে বলেছেন, যুক্তরাষ্ট্রের সামরিক জাহাজ ও বিমানগুলো ইরানের আশপাশেই অবস্থান বজায় রাখবে। তিনি সতর্ক করে দিয়ে বলেন, ওয়াশিংটনের সঙ্গে হওয়া চুক্তি পুরোপুরি মানা না হলে যুক্তরাষ্ট্র আবারও ‘হামলা চালানো’ শুরু করবে। বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।

নিজ মালিকানাধীন সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে ট্রাম্প লেখেন, ‘যুক্তরাষ্ট্রের সব জাহাজ, বিমান এবং সামরিক সদস্য—অতিরিক্ত গোলাবারুদ ও অস্ত্রসহ—ইরানের ভেতরে ও আশপাশে অবস্থান করবে, যতক্ষণ না প্রকৃত চুক্তিটি পুরোপুরি বাস্তবায়ন করা হয়।’

ট্রাম্প আরও বলেন, ‘যদি কোনো কারণে তা না হয়—যদিও সেটি খুবই অসম্ভব, তাহলে ফের হামলা চালানো শুরু হবে—আগের যেকোনো সময়ের চেয়ে ব্যাপক, আগ্রাসী ও শক্তিশালীভাবে।’

এর আগে, গতকাল বুধবার ইরান জানায়, লেবাননে ইসরায়েলের ভয়াবহ হামলার পর যুক্তরাষ্ট্রের সঙ্গে স্থায়ী শান্তিচুক্তির আলোচনা এগিয়ে নেওয়া ‘অযৌক্তিক’ হবে। ওই হামলায় শত শত মানুষ নিহত হয়েছে। ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে দুই পক্ষের অবস্থানেও স্পষ্ট দূরত্ব দেখা গেছে।

ট্রাম্প দাবি করেন, ইরান ইউরেনিয়াম সমৃদ্ধকরণ বন্ধ করতে সম্মত হয়েছে। তবে ইরানের পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ বলেন, যুদ্ধবিরতির শর্ত অনুযায়ী ইরান ইউরেনিয়াম সমৃদ্ধকরণ চালিয়ে যেতে পারবে। ট্রাম্প তাঁর পোস্টে আরও লেখেন, ‘অনেক আগেই এ বিষয়ে একমত হওয়া গিয়েছিল এবং বিপরীতমুখী সব ভুয়া বক্তব্য সত্ত্বেও—কোনো পারমাণবিক অস্ত্র নয় এবং হরমুজ প্রণালি খোলা ও নিরাপদ থাকবে।’

যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলায় ইরানের শীর্ষ ৫২ জনই নিহত

ট্রাম্পের ধমকেই কি লেবাননের সঙ্গে আলোচনায় বসছেন নেতানিয়াহু

হিজবুল্লাহকে নিরস্ত্র করার শর্তে লেবাননের সঙ্গে আলোচনার ঘোষণা দিলেন নেতানিয়াহু

ইরানের ‘হরমুজ প্রটোকল’ কী, অন্যরা কি মেনে নেবে

ইসলামাবাদে যুক্তরাষ্ট্র-ইরান মুখোমুখি আলোচনায় থাকছেন যাঁরা

শান্ত কাতার, কুয়েত, আমিরাত ও সৌদি আরবের আকাশ

‘রাস্তার বিড়ালগুলোও প্রাণভয়ে ছুটছিল’—লেবাননে ইসরায়েলের ভয়াবহ হামলা

৪৭ বছর পর ইরান–যুক্তরাষ্ট্রের প্রথম আলোচনা শনিবার

‘উন্মত্ত কুকুর’ ইসরায়েলকে নিয়ন্ত্রণে ব্যর্থ হলে যুদ্ধবিরতিতে থাকবে না ইরান

মধ্যপ্রাচ্যে যুদ্ধ: যুদ্ধবিরতি কার্যকরে অনিশ্চয়তা