হোম > বিশ্ব > মধ্যপ্রাচ্য

মধ্যপ্রাচ্যে ঈদুল ফিতরে যুদ্ধের ছায়া, খোলা স্থানে ঈদের জামাত নিষিদ্ধ

আজকের পত্রিকা ডেস্ক­

দুবাই মসজিদে ঈদের নামাজ। ছবি: সংগৃহীত

ইসরায়েল-যুক্তরাষ্ট্র এবং ইরান সংঘাতের ফলে সৃষ্ট আঞ্চলিক চরম উত্তেজনার মধ্যে মধ্যপ্রাচ্যে উদ্‌যাপিত হচ্ছে মুসলিমদের বৃহত্তম ধর্মীয় উৎসব পবিত্র ঈদুল ফিতর। নিরাপত্তা শঙ্কার কথা উল্লেখ করে কাতার, কুয়েত এবং সংযুক্ত আরব আমিরাতসহ বেশ কয়েকটি উপসাগরীয় দেশ এ বছর খোলা মাঠে বা প্রথাগত বড় ঈদগাহে ঈদের জামাত আয়োজনের ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে। কর্তৃপক্ষ নির্দেশ দিয়েছে, ঈদের নামাজ কেবল মসজিদের অভ্যন্তরেই আদায় করতে হবে।

সাধারণত রমজান শেষে মুসলিম বিশ্বে হাজার হাজার মুসল্লি খোলা ময়দানে বা বড় ঈদগাহে একত্র হয়ে ঈদের নামাজ আদায় করেন। তবে এ বছর ইরান ও ইসরায়েলের মধ্যে বাড়তে থাকা সামরিক সংঘাত ও সম্ভাব্য হামলার আশঙ্কায় জনসমাগম সীমিত করার এই সতর্কতামূলক পদক্ষেপ নিয়েছে সংশ্লিষ্ট সরকারগুলো।

দুবাই থেকে আল জাজিরার প্রতিনিধি জেইন বাসরাভি জানান, মুসলিম দেশগুলোর দীর্ঘদিনের সাধারণ প্রথা ও ঐতিহ্যের পরিপন্থী এই সিদ্ধান্ত মূলত বর্তমান যুদ্ধ পরিস্থিতিরই প্রতিফলন। এটি স্পষ্ট করে দেয় যে মধ্যপ্রাচ্যের চলমান যুদ্ধ ও ভূরাজনৈতিক অস্থিরতা সাধারণ মানুষের প্রাত্যহিক ধর্মীয় জীবনাচরণকেও কতটা গভীরভাবে প্রভাবিত করছে।

এদিকে অধিকৃত পূর্ব জেরুজালেমের পবিত্র আল-আকসা মসজিদে ফিলিস্তিনিদের ঈদের নামাজ আদায়ে বাধা দেওয়ার ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছে জেরুজালেম গভর্নরেট। ইসরায়েলি বাহিনীর পক্ষ থেকে মসজিদটি অবরুদ্ধ করে রাখার ফলে হাজার হাজার মুসল্লি তাঁদের ধর্মীয় অধিকার থেকে বঞ্চিত হচ্ছেন।

এক বিবৃতিতে গভর্নরেট এই ঘটনাকে একটি ‘বিপজ্জনক এবং নজিরবিহীন উত্তেজনা বৃদ্ধি’ হিসেবে বর্ণনা করেছে। এতে আরও বলা হয়েছে, পবিত্র নগরীর বিদ্যমান আইনি ও ঐতিহাসিক স্থিতাবস্থা এবং ধর্মীয় স্বাধীনতার এটি চরম লঙ্ঘন। আল-আকসা মসজিদে নামাজ পড়তে না পারায় ফিলিস্তিনিদের মধ্যে ক্ষোভ ও দুঃখের ছায়া নেমে এসেছে। ফলে এই অঞ্চলে এবার ঈদের আনন্দ ম্লান।

কার ইশারায় জাহাজ চলছে হরমুজে, ১৯ দিনে পার হয়েছে ১০০

মধ্যপ্রাচ্যে বিপর্যস্ত মার্কিন ঘাঁটি, তিন দেশে ১৬.৫ বিলিয়নে প্রতিরক্ষা সরঞ্জাম বিক্রি যুক্তরাষ্ট্রের

আইআরজিসি মুখপাত্র জেনারেল নায়িনি নিহত

হরমুজ প্রণালি মুক্ত করতে যুদ্ধবিমান–হেলিকপ্টারের যৌথ আক্রমণ চালাচ্ছে যুক্তরাষ্ট্র ও মিত্ররা

ইরান এখনো ক্ষেপণাস্ত্র উৎপাদন চালিয়ে যাচ্ছে: আইআরজিসি

ইসরায়েল ও যুক্তরাষ্ট্র ‘পুরো বিশ্বকে রক্ষা’ করছে: নেতানিয়াহু

ইসরায়েলের বৃহত্তম তেল শোধনাগারে ইরানের ক্ষেপণাস্ত্র হামলা

‘আরটির সাংবাদিকদের ওপর ইসরায়েলি হামলা পরিকল্পিত’, কড়া প্রতিক্রিয়া রাশিয়ার

ইরানের আকাশে ক্ষতিগ্রস্ত যুক্তরাষ্ট্রের ১০০ মিলিয়ন ডলারের যুদ্ধবিমান

ইরানে জিতবে না ‘বর্ণবাদী’ ইসরায়েল—বলছেন দেশটির প্রখ্যাত সাংবাদিক