হোম > বিশ্ব > মধ্যপ্রাচ্য

আলী লারিজানির স্থলাভিষিক্ত হলেন মোহাম্মদ বাঘের

আজকের পত্রিকা ডেস্ক­

আলী লারিজানি ও মোহাম্মদ বাঘের জোলঘাদর। ছবি: সংগৃহীত

গত সপ্তাহে ইসরায়েলি হামলায় আলী লারিজানি নিহত হওয়ার পর মোহাম্মদ বাঘের জোলঘাদরকে ইরানের সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা পরিষদের প্রধান হিসেবে নিযুক্ত করা হয়েছে। আজ মঙ্গলবার তেহরানে এক আনুষ্ঠানিক ঘোষণার মাধ্যমে এ তথ্য জানানো হয়।

রাষ্ট্রীয় সংবাদমাধ্যম মেহর নিউজের প্রতিবেদনে ইরানের প্রেসিডেন্টের কার্যালয়ের তথ্য উপপ্রধান মোহাম্মদ মাহদি তাবাতাবায়ীর বরাতে জানানো হয়েছে, ইসলামি বিপ্লবের নেতা আয়াতুল্লাহ সৈয়দ মোজতবা খামেনির অনুমোদন ও সম্মতিতে এবং প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের আদেশের মাধ্যমে জোলঘাদরকে এই গুরুত্বপূর্ণ পদে স্থলাভিষিক্ত করা হয়েছে।

গত সপ্তাহে এক আকস্মিক ইসরায়েলি হামলায় ইরানের প্রভাবশালী নেতা ও নিরাপত্তা পরিষদের তৎকালীন প্রধান আলী লারিজানি নিহত হন। লারিজানির মতো একজন অভিজ্ঞ নেতার শূন্যতা পূরণ এবং বর্তমান আঞ্চলিক উত্তেজনাপূর্ণ পরিস্থিতিতে দেশের নিরাপত্তা কৌশল নির্ধারণে জোলঘাদরের এই নিয়োগকে অত্যন্ত তাৎপর্যপূর্ণ মনে করা হচ্ছে।

মোহাম্মদ বাঘের জোলঘাদর ইরানের সামরিক ও প্রশাসনিক ক্ষেত্রে দীর্ঘ অভিজ্ঞতাসম্পন্ন একজন ব্যক্তিত্ব। এর আগে তিনি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপমন্ত্রী এবং ইসলামি বিপ্লবী গার্ড কর্পসের (আইআরজিসি) গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেছেন।

বিশ্লেষকদের মতে, জোলঘাদরের সামনে এখন প্রধান চ্যালেঞ্জ হলো ইসরায়েলের সঙ্গে চলমান সংঘাত মোকাবিলা করা এবং দেশের অভ্যন্তরীণ ও সীমান্ত নিরাপত্তা নিশ্চিত করা। লারিজানির মৃত্যুর পর ইরান যখন তাদের নিরাপত্তানীতি পুনর্বিবেচনা করছে, তখন জোলঘাদরের নেতৃত্বে সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা পরিষদ কী ধরনের পদক্ষেপ নেয়, সেদিকেই এখন তাকিয়ে রয়েছে বিশ্ব সম্প্রদায়।

ইরানে হামলা চালিয়ে যেতে ট্রাম্পকে একাধিকবার ফোন করেছেন সৌদি যুবরাজ

আলোচনা অনিশ্চিত—পাল্টাপাল্টি আঘাত করেই যাচ্ছে ইরান ও ইসরায়েল

ইরানে যুদ্ধবিরতির বাজিতে গোপন তথ্য ব্যবহার, ট্রাম্পের ছেলেকে সন্দেহ

ইসরায়েলে দফায় দফায় ক্ষেপণাস্ত্র নিক্ষেপ ইরানের

দক্ষিণ লেবানন দখল করে নিজেদের মানচিত্রে সংযুক্ত করতে চান ইসরায়েলি মন্ত্রী

খামেনিকে যৌথভাবে হত্যার প্রস্তাব দেন নেতানিয়াহু, এরপরই হামলা চালান ট্রাম্প

তেহরানে প্রস্তাব পৌঁছে দিয়েছে ওয়াশিংটন, পর্যালোচনা করছে ইরান

ইরানে অভ্যুত্থান ঘটাতে ব্যর্থ মোসাদ, খেপেছেন নেতানিয়াহু

ইরানের একজন ‘শ্রদ্ধেয়’ নেতার সঙ্গে আলোচনা চলছে: ট্রাম্প

ইরানকে সমর্থন দিন, কোরআনে নিরপেক্ষতার কোনো স্থান নেই: লিবিয়ার গ্র্যান্ড মুফতি