হোম > বিশ্ব > মধ্যপ্রাচ্য

লারিজানির মৃত্যু নিয়ে ধোঁয়াশা: এক্স হ্যান্ডলে চিরকুট ঘিরে রহস্য

আজকের পত্রিকা ডেস্ক­

আলী লারিজানি। ছবি: প্রেস টিভি

ইসরায়েলি সেনাবাহিনীর পক্ষ থেকে ইরানের শীর্ষ নিরাপত্তা কর্মকর্তা আলী লারিজানিকে হত্যার দাবি করা হলেও তেহরান থেকে এখনও কোনো আনুষ্ঠানিক নিশ্চিতকরণ মেলেনি। এই রহস্যময় পরিস্থিতির মধ্যেই লারিজানির নিজস্ব ‘এক্স’ অ্যাকাউন্টে তাঁর হাতে লেখা একটি চিরকুট প্রকাশিত হয়েছে।

ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যমগুলো লারিজানির এই হাতে লেখা বার্তাটি প্রচার করেছে। চিরকুটটি মূলত সম্প্রতি শ্রীলঙ্কার কাছে আন্তর্জাতিক জলসীমায় মার্কিন হামলায় নিহত ইরানি নৌবাহিনীর সদস্যদের স্মরণ করে লেখা। আজ মঙ্গলবার তাঁদের অন্ত্যেষ্টিক্রিয়া সম্পন্ন হওয়ার কথা ছিল।

به مناسبت مراسم تشییع سلحشوران نیروی دریایی ارتش جمهوری اسلامی ایران: یاد آنان همواره در قلب ملت ایران خواهد بود و این شهادت‌ها بنیان ارتش جمهوری اسلامی را برای سالها در ساختار نیروهای مسلح استوار می‌نماید. ازخداوند متعال علو درجات برای این شهدای عزیز خواستارم. pic.twitter.com/dvTdhyDYbY

— Ali Larijani | علی لاریجانی (@alilarijani_ir) March 17, 2026
An error occurred while retrieving the Tweet. It might have been deleted.

বার্তায় লারিজানি লিখেছেন: ‘ইসলামী প্রজাতন্ত্র ইরানের নৌবাহিনীর সাহসী সদস্যদের অন্ত্যেষ্টিক্রিয়া উপলক্ষে: তাঁদের স্মৃতি ইরানি জনগণের হৃদয়ে চিরকাল অম্লান থাকবে। এই শাহাদাত আগামী বহু বছর সশস্ত্র বাহিনীর কাঠামোর মধ্যে ইসলামী প্রজাতন্ত্রের সেনাবাহিনীর ভিত্তি আরও শক্তিশালী করবে। আমি সর্বশক্তিমান আল্লাহর কাছে এই প্রিয় শহীদদের সর্বোচ্চ মর্যাদা কামনা করি।’

ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) দাবি করেছে, তাদের এক সফল অভিযানে লারিজানি নিহত হয়েছেন। তবে তেহরান এই দাবির সপক্ষে বা বিপক্ষে এখন পর্যন্ত কোনো বিবৃতি দেয়নি। এই নীরবতার মধ্যেই তাঁর অ্যাকাউন্ট থেকে সক্রিয়ভাবে বার্তা প্রকাশিত হওয়াকে অনেকে ইরানের কৌশলগত অবস্থান হিসেবে দেখছেন। লারিজানির মতো একজন প্রভাবশালী কর্মকর্তার মৃত্যু নিশ্চিত হলে তা মধ্যপ্রাচ্যের বর্তমান ভূ-রাজনৈতিক পরিস্থিতিতে বড় ধরনের প্রভাব ফেলতে পারে।

বিশ্লেষকদের মতে, এই চিরকুটটি লারিজানি আগে লিখে রেখেছিলেন নাকি তিনি এখনও জীবিত আছেন এবং বর্তমান পরিস্থিতি তদারকি করছেন—তা নিয়ে ধোঁয়াশা সৃষ্টি হয়েছে। ইরানের সরকারি গণমাধ্যমগুলো চিরকুটটি শেয়ার করলেও লারিজানির বর্তমান অবস্থান সম্পর্কে কোনো পরিষ্কার তথ্য দেয়নি। ফলে তাঁর বেঁচে থাকা বা না থাকা নিয়ে জল্পনা আরও তীব্র হয়েছে।

কয়েক সেকেন্ডের জন্য বেঁচে যান মোজতবা খামেনি

ইরানে হামলায় নিহত স্কুলছাত্রীদের কবরের ছবিটি আসল নাকি নকল

মস্কোতে মোজতবা খামেনির চিকিৎসা নেওয়ার খবর ‘ভিত্তিহীন’ বললেন ইরানের রাষ্ট্রদূত

স্টারলিংকের শতাধিক ডিভাইস জব্দ করল ইরান

যুক্তরাষ্ট্র–ইসরায়েল পরাজয় স্বীকারের আগে আলোচনা নয়: আয়াতুল্লাহ মোজতবা

কে এই আলী লারিজানি, যাঁকে হত্যার দাবি করছে ইসরায়েল

ইরানের বাসিজ কমান্ডার গোলামরেজা সোলেইমানিকে হত্যার দাবি ইসরায়েলের

ইরানের নিরাপত্তাপ্রধান আলী লারিজানি নিহত, দাবি ইসরায়েলের

ইরানি সমাজে সামান্য আস্থাও হারাতে শুরু করেছেন রেজা পাহলভি

ঈদুল ফিতর ও তার পরেও আল-আকসা মসজিদে মুসলমানদের ঢুকতে দেবে না ইসরায়েল