হোম > বিশ্ব > মধ্যপ্রাচ্য

ট্রাম্পের হামলা বন্ধের ঘোষণার পরই কমছে তেলের দাম, চাঙা শেয়ারবাজার

আজকের পত্রিকা ডেস্ক­

ছবি: সংগৃহীত

ইরানের জ্বালানি স্থাপনায় হামলা স্থগিতের ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এরপরই বিশ্ব অর্থনীতিতে নাটকীয় পরিবর্তন দেখা দিয়েছে। আজ সোমবার ট্রাম্পের এই ইতিবাচক মন্তব্যের পরপরই আন্তর্জাতিক বাজারে তেলের দাম কমেছে, ডলারের ব্যাপক দরপতন ঘটেছে এবং একই সঙ্গে শেয়ারবাজারে বড় ধরনের উত্থান লক্ষ করা গেছে।

ট্রাম্পের ঘোষণার পরই প্রথমে তেলের বাজারে বড় ধরনের পতন দেখা যায়। ব্রেন্ট ক্রুড অয়েলের দাম ব্যারেলপ্রতি ১১৪ দশমিক ৪৩ ডলার থেকে এক লাফে কমে ৯৬ ডলারে নেমে আসে।

দিনের শুরু থেকেই অধিকাংশ মুদ্রার বিপরীতে মার্কিন ডলারের মান ছিল ঊর্ধ্বমুখী। তবে ট্রাম্পের হামলা বন্ধের খবর প্রকাশের পরপরই ডলারের মান দ্রুত কমতে শুরু করে। আগে ১ দশমিক ৪৮৭ ডলারে লেনদেন হওয়া ইউরো ১ শতাংশের বেশি বেড়ে ১ দশমিক ১৫৮ ডলারে পৌঁছেছে। ডলার ইনডেক্স বা সূচক শূন্য দশমিক ৩ শতাংশ হ্রাস পেয়েছে, অথচ দিনের শুরুর দিকে এটি শূন্য দশমিক ৬ শতাংশ বেশি ছিল।

অন্যদিকে ট্রাম্পের হামলা বন্ধের ঘোষণার পর মার্কিন শেয়ারবাজারের ফিউচার সূচক ২ শতাংশের বেশি বেড়েছে। ইউরোপের বাজারেও এর ইতিবাচক প্রভাব দেখা গেছে—স্টক্স-৬০০ সূচক দিনের শুরুতে ২ দশমিক ২ শতাংশ লোকসানে থাকলেও পরে তা কাটিয়ে শূন্য দশমিক ৭ শতাংশ লাভে লেনদেন শেষ করেছে।

ইরানে অভ্যুত্থান ঘটাতে ব্যর্থ মোসাদ, খেপেছেন নেতানিয়াহু

ইরানের একজন ‘শ্রদ্ধেয়’ নেতার সঙ্গে আলোচনা চলছে: ট্রাম্প

ইরানকে সমর্থন দিন, কোরআনে নিরপেক্ষতার কোনো স্থান নেই: লিবিয়ার গ্র্যান্ড মুফতি

ইরান-যুক্তরাষ্ট্রের মধ্যে দূতিয়ালি করছে পাকিস্তান-মিসর-তুরস্ক

যুক্তরাষ্ট্র-ইরান আলোচনা: ট্রাম্পের একতরফা দাবি নিয়ে বিভ্রান্তি, পরস্পরবিরোধী তথ্য

ট্রাম্পের শান্তির বার্তা কীভাবে দেখছে ইসরায়েল

ট্রাম্পের ঘোষণার পরই রাশিয়া ও ইরানের পররাষ্ট্রমন্ত্রীর ফোনালাপ

যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো আলোচনা হয়নি, ট্রাম্পই পিছু হটেছেন: ইরান

ট্রাম্প কেন পিছু হটলেন, হামলা স্থগিতের ঘোষণায় যেসব প্রশ্নের উত্তর নেই

ইরান যুদ্ধ বন্ধের ইঙ্গিত ট্রাম্পের, নীরব নেতানিয়াহু