হোম > বিশ্ব

পালাউয়ে প্রথমবারের মতো করোনা রোগী শনাক্ত

ঢাকা: প্রশান্ত মহাসাগরীয় দেশ পালাউয়ে প্রথমবারের মতো করোনা রোগী শনাক্ত করা হয়েছে। আজ সোমবার দেশটির সরকারের পক্ষ থেকে এমনটি বলা হয়েছে।

কিন্তু পালাউয়ের কর্মকর্তারা দাবি করছেন যে করোনা রোগী শনাক্ত করা হলেও সেখানে সংক্রমণের ঝুঁকি নেই।

করোনাভাইরাসকে বৈশ্বিক মহামারি ঘোষণা করার পরই সীমান্ত বন্ধ করে দিয়েছিল পালাউ সরকার। যদিও দেশটির বেশির ভাগ আয়ের উৎসই পর্যটন খাত থেকে আসে। ছোট্ট দ্বীপ দেশ পালাউয়ে জনসংখ্যা প্রায় ২১ হাজার।

পালাউয়ের স্বাস্থ্য মন্ত্রণালয়ের পক্ষ থেকে বলা হয়, একজন পর্যটকের দেহে করোনা শনাক্ত করা হয়েছে। ওই পর্যটক এই মাসের শুরুতে পালাউয়ে আসেন। এর আগে ওই ব্যক্তির করোনা পরীক্ষা করা হলেও নেগেটিভ ফল এসেছিল। তবে ওই পর্যটকের বিস্তারিতভাবে কিছু বলেনি পালাউ সরকার।

একটি বিবৃতিতে পালাউ স্বাস্থ্য মন্ত্রণালয়ের পক্ষ থেকে জানানো হয়, একাধিকবার পরীক্ষার পর জানা গেছে যে ওই পর্যটক আগেই করোনায় আক্রান্ত ছিল। চলতি বছরের জানুয়ারিতে করোনায় আক্রান্ত হন ওই পর্যটক করোনায় আক্রান্ত হন। তবে তাঁর দেহের করোনা সংক্রামক নয়।

তাইওয়ানের সঙ্গে পালাউয়ের ‘ট্রাভেল বাবল’ ছিল। ফলে কোনো ধরনের কোভিড-১৯ বিধিনিষেধ ছাড়াই যাতায়াত করতে পারতেন দেশ দুটির নাগরিকরা। তবে তাইওয়ানে সংক্রমণ বাড়ায় চলতি মাসে সেটি বন্ধ করে দেওয়া হয়।

আরব আমিরাতে এক দিনে ইরানের ১৫ ক্ষেপণাস্ত্র, ১৪৮ ড্রোন হামলা

৩৫ হাজারের ইরানি ড্রোন ঠেকাতে যুক্তরাষ্ট্রের খরচ ৪০ লাখ ডলার

ইরানে হামলায় অংশ নেবে না যুক্তরাজ্য: স্টারমার

ইরানে ‘বড় হামলা’ এখনো শুরুই হয়নি—সিএনএনকে ট্রাম্প

পারমাণবিক অস্ত্র বাড়াবে ফ্রান্স: মাখোঁ

মাটির নিচে ড্রোনের বিশাল মজুত, ভিডিও প্রকাশ ইরানের

তুর্কি সীমান্ত দিয়ে দলে দলে ইরান ছাড়ছে মানুষ

ঘাঁটি ব্যবহার করতে দেবে না স্পেন, চলে গেল মার্কিন যুদ্ধবিমান

ইরানের পাশে থাকার ঘোষণা চীনের

ইরানে স্থলবাহিনী মোতায়েনের সম্ভাবনা নাকচ করেননি মার্কিন প্রতিরক্ষামন্ত্রী