হোম > বিশ্ব > মধ্যপ্রাচ্য

আরব আমিরাতে এক দিনে ইরানের ১৫ ক্ষেপণাস্ত্র, ১৪৮ ড্রোন হামলা

আজকের পত্রিকা ডেস্ক­

ইরানের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা ফার্স ভূগর্ভস্থ টানেলে ড্রোনের মজুত দেখিয়ে একটি ভিডিও প্রকাশ করেছে। ছবি: স্ক্রিনশট

ইরান একদিনে সংযুক্ত আরব আমিরাতে কমপক্ষে ১৫টি ক্ষেপণাস্ত্র ও ১৪৮টি ড্রোন হামলা চালিয়েছে। ১৫টি ক্ষেপণাস্ত্রের মধ্যে নয়টি ব্যালিস্টিক আর ছয়টি ক্রুজ ক্ষেপণাস্ত্র। এ নিয়ে গত শনিবার থেকে আরব আমিরাতে ১৭৪টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র, আটটি ক্রুজ ক্ষেপণাস্ত্র ও ৬৮৯টি ড্রোন হামলা চালিয়েছে তেহরান।

মার্কিন সংবাদমাধ্যম সিএনএন বলেছে, সংযুক্ত আরব আমিরাতের প্রতিরক্ষা মন্ত্রণালয় আজ সোমবার এ তথ্য জানিয়েছে।

উপসাগরীয় অঞ্চলে আরব আমিরাতেই সবচেয়ে বেশি হামলা চালিয়েছে ইরান। আমিরাতের প্রতিরক্ষা মন্ত্রণালয় বলেছে, গত শনিবার থেকে তারা ইরানের ১৬১টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ধ্বংস করেছে। বাকি ১৩টি সাগরে গিয়ে পড়েছে। এ ছাড়া ৬৮৯টি ড্রোনের মধ্যে ৬৪৫টি ভূপাতিত করা হয়েছে। বাকি ৪৪টি আমিরাতের বিভিন্ন অংশে পড়েছে। এর বাইরে ইরানের ছোড়া আটটি ক্রুজ ক্ষেপণাস্ত্রও ধ্বংসের দাবি করেছে আমিরাত।

প্যারিসে বিচারের মুখে ৩ নারীকে ধর্ষণে অভিযুক্ত ইসলামি চিন্তাবিদ

বাহরাইন বন্দরে মার্কিন পতাকাবাহী তেলের জাহাজে আগুন

নতিস্বীকার করবে না ইরান

ইরানে হামলার বিপক্ষে যুক্তরাষ্ট্রের ৭৫ শতাংশ মানুষ: রয়টার্সের জরিপ

৩৫ হাজারের ইরানি ড্রোন ঠেকাতে যুক্তরাষ্ট্রের খরচ ৪০ লাখ ডলার

ইরানে হামলায় অংশ নেবে না যুক্তরাজ্য: স্টারমার

ইরানে ‘বড় হামলা’ এখনো শুরুই হয়নি—সিএনএনকে ট্রাম্প

পারমাণবিক অস্ত্র বাড়াবে ফ্রান্স: মাখোঁ

মাটির নিচে ড্রোনের বিশাল মজুত, ভিডিও প্রকাশ ইরানের

তুর্কি সীমান্ত দিয়ে দলে দলে ইরান ছাড়ছে মানুষ