হোম > বিশ্ব > ইউরোপ

ইরানে হামলা বন্ধের দাবিতে লন্ডনে ব্যাপক বিক্ষোভ

আজকের পত্রিকা ডেস্ক­

লন্ডনের মেট্রোপলিটন পুলিশের একজন কর্মকর্তা জানিয়েছেন, মিছিলে অংশগ্রহণকারীর সংখ্যা ছিল পাঁচ থেকে ছয় হাজার। ছবি: রয়টার্সের সৌজন্যে

ইরানে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের চলমান বিমান হামলা বন্ধের দাবিতে লন্ডনের রাজপথে নেমেছেন হাজার হাজার মানুষ। আজ শনিবার স্থানীয় সময় বিকেলে সেন্ট্রাল লন্ডনে অনুষ্ঠিত এই বিশাল বিক্ষোভ মিছিলে অন্তত পাঁচ হাজার মানুষ অংশ নিয়েছেন বলে জানিয়েছে মেট্রোপলিটন পুলিশ।

কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার প্রতিবেদন থেকে জানা যায়, বিক্ষোভকারীরা আজ বিকেলে লন্ডনের মিলব্যাঙ্ক থেকে ভক্সহলে অবস্থিত মার্কিন দূতাবাসের অভিমুখে যাত্রা শুরু করেন। মিছিল চলাকালে তাঁদের কণ্ঠে ছিল যুদ্ধবিরোধী স্লোগান। ‘আমরাই জনতা, আমাদের স্তব্ধ করা যাবে না’, ‘এখনই বোমা হামলা বন্ধ করো, এখনই, এখনই’—এমন সব স্লোগানে উত্তাল হয়ে ওঠে লন্ডনের রাজপথ।

লন্ডনের মেট্রোপলিটন পুলিশের একজন কর্মকর্তা জানিয়েছেন, মিছিলে অংশগ্রহণকারীর সংখ্যা ছিল পাঁচ থেকে ছয় হাজার।

মিছিলের আগে বিক্ষোভকারীরা সেন্ট্রাল লন্ডনের মিলব্যাঙ্ক এলাকায় জড়ো হন। এর আগে ওয়েস্টমিনস্টারের পাশে ভিক্টোরিয়া টাওয়ার গার্ডেনসংলগ্ন রাস্তায় বিভিন্ন দাতব্য সংস্থা ও অ্যাকশন গ্রুপ বেশ কিছু তাঁবু স্থাপন করে। সেখান থেকেই মূলত বিক্ষোভের সূচনা হয় এবং পরে তা মিছিলে রূপ নেয়।

লেবানন পরিস্থিতি: নির্বিচার হামলায় লেবাননকে গুঁড়িয়ে দিচ্ছে ইসরায়েল

ইসরায়েলের কাছে ১২ হাজার বোমা বিক্রি করলেন ট্রাম্প, কামালেন ১৫১ মিলিয়ন ডলার

ইরান ক্ষেপণাস্ত্র ছুড়ছে সামরিক ঘাঁটিতে, মার্কিন ইন্টারসেপ্টর ঘুরিয়ে ফেলছে জনবসতিতে

ইরানে হামলায় যুক্তরাজ্য সরাসরি জড়িত—দাবি ব্রিটিশ এমপির

তিন দিনে ইরানের ৪২টি যুদ্ধজাহাজ ধ্বংসের দাবি ট্রাম্পের

ইরানে রাতেই ‘ভয়াবহ’ হামলার হুমকি ট্রাম্পের, নতি স্বীকার করবেন না পেজেশকিয়ান

এবার লাতিন আমেরিকার নেতাদের নিয়ে বৈঠকে ট্রাম্প, আলোচনায় চীনের প্রভাব

যুক্তরাষ্ট্র-ইসরায়েলের যুদ্ধে যোগ দেবে না জার্মানি

ইরান প্রতিবেশীদের কাছে আত্মসমর্পণ করেছে: ট্রাম্প

কঠোর সেন্সরশিপের মধ্যে ইসরায়েলে যেভাবে কাজ করছেন বিদেশি সাংবাদিকেরা