আজকের পত্রিকা ডেস্ক
ইরাকের একটি ঘাঁটি থেকে সব সেনা প্রত্যাহারের ঘোষণা দিয়েছে ইউরোপের দেশ ইতালি।কাতারভিত্তিক সম্প্রচারমাধ্যম আল জাজিরা জানায়, ইতালির সরকার ঘোষণা দিয়েছে, তারা উত্তর ইরাকের আধা-স্বায়ত্তশাসিত কুর্দি অঞ্চলের একটি সামরিক ঘাঁটি থেকে অস্থায়ীভাবে সব সেনা প্রত্যাহার করছে।
ইতালির প্রতিরক্ষামন্ত্রী গুইডো ক্রোসেটো দেশটির ইতালীয় সংবাদ অনুষ্ঠান টিজিওয়ান-এ বলেছেন, গতকাল বুধবারের হামলার আগেই সেনা প্রত্যাহারের পরিকল্পনা হয়েছিল। ফলে বুধবারের হামলায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি।