হোম > স্বাস্থ্য > চিকিৎসকের পরামর্শ

মেনোপজ নারীর জীবনের নতুন অধ্যায়

ডা. মো. মাজহারুল হক তানিম 

ছবি: সংগৃহীত

মেনোপজ মানেই নারীর জীবনের শেষ সময় নয়; বরং এক নতুন অধ্যায়ের সূচনামাত্র। পিরিয়ড শুরু যেমন নারীদের জীবনে একটি স্বাভাবিক ঘটনা, তেমনি পিরিয়ড বন্ধ হয়ে যাওয়াও। এ সময়ে জীবনকে নতুনভাবে সাজিয়ে নিতে হবে এবং তা উপভোগ করতে হবে। নারীদের পিরিয়ড বন্ধ হয়ে গেলে একে মেনোপজ বলে এবং পিরিয়ড বন্ধ হয়ে যাওয়ার আগের সময়টাকে পেরি-মেনোপজ বলা হয়। সাধারণত বাংলাদেশে নারীদের ৪৫ থেকে ৫৫ বছর বয়সে পিরিয়ড বন্ধ হয়ে যায়।

এ সময়ে শরীরে নানা লক্ষণ দেখা দেয়, যাকে মেনোপজাল সিনড্রোম বলে। যেমন—

» অতিরিক্ত গরম লাগা

» পিরিয়ড অনিয়মিত বা বন্ধ হয়ে যাওয়া

» যোনিপথ শুষ্ক হয়ে যাওয়া

» ঘুম কমে যাওয়া

» মুড সুইং

» বুক ধড়ফড় করা

» হাত-পা জ্বালাপোড়া করা

» যৌন ইচ্ছা বা আগ্রহ কমে যাওয়া

» ভুলে যাওয়া বা ব্রেন ফগ

মেনোপজের কারণ

» বয়স বাড়ার সঙ্গে সঙ্গে মেয়েলি হরমোন ইস্ট্রোজেন ও প্রজেস্টেরন কমে যাওয়া।

» সার্জারির মাধ্যমে জরায়ু বা ওভারি কেটে ফেলা।

» কেমোথেরাপি বা রেডিওথেরাপি।

মেনোপজে স্বাস্থ্যঝুঁকি কিছু শারীরিক রোগ মেনোপজের কারণে বাড়তে পারে। যেমন—

» হৃদ্‌রোগ

» হাড় ক্ষয় বা অস্টিওপোরোসিস

» প্রস্রাব আটকে রাখতে না পারা

» যৌন ইচ্ছা কমে যাওয়া

» ওজন বাড়া

এ সময়ে করণীয়

» প্রোটিন, বাদাম ও সবুজ ফলমূলের মতো খাবার খেতে হবে নিয়মিত।

» প্রতিদিন ৩০-৪০ মিনিট ব্যায়াম করা।

» চিকিৎসকের পরামর্শে প্রয়োজনে হরমোন রিপ্লেসমেন্ট থেরাপি নেওয়া।

» নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা করানো।

ডা. মো. মাজহারুল হক তানিম

ডায়াবেটিস, থাইরয়েড ও হরমোন রোগ বিশেষজ্ঞ, অরোরা স্পেশালাইজড হাসপাতাল,কাকরাইল, ঢাকা

কিছু শিক্ষাপ্রতিষ্ঠান ‘ব্যবসায়িক প্রতিষ্ঠানের’ মতো পরিচালিত হচ্ছে: স্বাস্থ্য প্রতিমন্ত্রী

বিশ্ববাসীর সামনে এক নীরব ঘাতক

অতিরিক্ত খিদে কমাতে খান প্রোটিন সমৃদ্ধ খাবার

ঠিক করে ফেলুন ঘুমের নিয়ম

রক্তের শর্করা মাপলেও ডায়াবেটিস পরীক্ষা করান না ৪০ শতাংশ

দেশব্যাপী হাসপাতাল-ক্লিনিকে অভিযান হবে: স্বাস্থ্যমন্ত্রী

বহির্বিভাগ খোলা রাখার প্রথম দিনে সেবা পেলেন ৬৮৫ জন

স্বাস্থ্যমন্ত্রীর ঘোষণার ২৪ ঘণ্টার মধ্যেই চালু হলো সংক্রামক ব্যাধি হাসপাতালের আইসিইউ

ঈদের ছুটিতে সরকারি হাসপাতালে ১৬ নির্দেশনা

আয়ু বাড়াতে অনেকে খাচ্ছেন জিএলপি-১, পার্শ্বপ্রতিক্রিয়া জানেন কি