হোম > স্বাস্থ্য > চিকিৎসকের পরামর্শ

জেনে নিন, হাম নিয়ে কোন কোন ধারণা ভুল

ডা. নূরজাহান বেগম

হাম বা মিজেলস অত্যন্ত সংক্রামক ভাইরাস রোগ। একটি আক্রান্ত শিশু বা ব্যক্তি ১২ থেকে ১৮ জনকে সংক্রমিত করতে পারে। এটি শিশুদের মধ্যে বেশি দেখা গেলেও যেকোনো বয়সে হতে পারে। সাধারণত ভাইরাস শরীরে ঢোকার ১০ থেকে ১৪ দিনের মধ্যে হামের লক্ষণ প্রকাশ পায়। র‌্যাশ বের হওয়ার চার দিন আগে থেকে এবং র‍্যাশ বের হওয়ার পরবর্তী চার থেকে পাঁচ দিন অন্যদের সংক্রমণের মাত্রা সবচেয়ে বেশি।

ভুল ধারণাগুলো

» হাম হলে টিকা নেওয়ার দরকার নেই। সঠিক তথ্য, টিকা নেওয়া খুবই গুরুত্বপূর্ণ। টিকা শুধু হাম নয়, ভবিষ্যতের জটিলতা ও সংক্রমণ ছড়ানো কমায়।

» হাম একটি সাধারণ রোগ। সঠিক তথ্য, হাম নিউমোনিয়া, মস্তিষ্কের প্রদাহ বা অন্ধত্বের মতো গুরুতর জটিলতা সৃষ্টি করতে পারে। এমনকি এতে মৃত্যু পর্যন্ত হতে পারে। তবে

» শুধু শিশুরা হামে আক্রান্ত হয় না; যাদের টিকা নেওয়া হয়নি অথবা রোগ প্রতিরোধক্ষমতা কম, তেমন যেকোনো বয়সের মানুষ এতে আক্রান্ত হতে পারে।

» অ্যান্টিবায়োটিক খেলে হাম ভালো হয়ে যায়।

» হাম ভাইরাস রোগ। তাই অ্যান্টিবায়োটিক সরাসরি কাজ করে না। তবে জটিলতা হলে প্রয়োজন হতে পারে।

» টিকা নিলে হাম হয় না।

» টিকা প্রায় ৯৭ শতাংশ সুরক্ষা দেয়।

হারবাল বা ঘরোয়া চিকিৎসায় হাম ভালো হয়। সঠিক তথ্য, সঠিক চিকিৎসা ও পর্যবেক্ষণ জরুরি। জটিলতার লক্ষণ দেখা দিলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নিতে হবে।

ডা. নূরজাহান বেগম

স্পেশালিস্ট, পেডিয়াট্রিক আইসিইউ, এভারকেয়ার হাসপাতাল, ঢাকা

ঘাড়ের ফোলায় এফএনএসি টেস্ট দ্রুত ও নির্ভরযোগ্য সমাধান

হামের প্রাদুর্ভাব: জনস্বাস্থ্যঝুঁকি এবং আমাদের করণীয়

লিভার সুস্থ রাখতে এসব অভ্যাস বাদ দিন

ফল খাওয়ার সঠিক সময় কোন সময়

হাম উপসর্গে আরও ৪ প্রাণহানি, সন্দেহজনক শনাক্ত ১১৭৭

উচ্চ রক্তচাপের ওষুধ সারাবে মাইগ্রেন, বলছে গবেষণা

হামের প্রকোপ: আরও ৫ থেকে ৬ সপ্তাহ উচ্চ সংক্রমণের শঙ্কা

ইউনিকো হসপিটালে সিনিয়র সিটিজেন কেয়ার প্রোগ্রাম চালু

২৪ ঘণ্টায় হাম শনাক্ত ৬৪২, উপসর্গ নিয়ে মৃত্যু ৬

শিশুদের হামের প্রকোপ: অন্য অসুখ থাকলে দীর্ঘ হচ্ছে হামের চিকিৎসা