হোম > স্বাস্থ্য

আগামী ৩ মে থেকে দেশজুড়ে দেওয়া হবে হাম-রুবেলার টিকা: স্বাস্থ্যমন্ত্রী

বাসস, ঢাকা 

স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রী সরদার সাখাওয়াত হোসেন বকুল। ফাইল ছবি

সারা দেশের সব জেলা ও উপজেলায় একযোগে আগামী ৩ মে থেকে হাম-রুবেলার টিকা দেওয়া হবে বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। আজ (রোববার) ঢাকার নবাবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে হাম-রুবেলার টিকাদান কর্মসূচির উদ্বোধন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে তিনি এসব কথা জানান।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, দেশে হামের প্রাদুর্ভাব মোকাবিলায় ৩ মে থেকে সারা দেশে বিশেষ টিকাদান কর্মসূচি শুরু হবে। এ ছাড়া ১২ এপ্রিল থেকে ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশন, ময়মনসিংহ ও বরিশাল জেলায় বিশেষ টিকাদান কর্মসূচি শুরু হবে। পরবর্তী সময়ে তা পর্যায়ক্রমে সারা দেশে সম্প্রসারণ করা হবে।

স্বাস্থ্যমন্ত্রী আরও বলেন, বর্তমানে দেশে হামের যে প্রাদুর্ভাব দেখা দিয়েছে, তা কোনোভাবেই হালকাভাবে নেওয়ার সুযোগ নেই। হাম এখন এমন এক পর্যায়ে পৌঁছেছে, যা করোনার মহামারির চেয়ে কম উদ্বেগজনক নয়।

অতীতের সরকারগুলোর ভুল ব্যবস্থাপনার কারণে এবার হামের প্রাদুর্ভাব হয়েছে বলেও অভিযোগ করেন মন্ত্রী। তিনি বলেন, বিশ্ব স্বাস্থ্য সংস্থার তথ্য অনুযায়ী, ৮২ শতাংশ রোগী পাঁচ বছরের কম বয়সী হওয়ায় তাদের আগে টিকা দেওয়া হচ্ছে। অন্যদের পর্যায়ক্রমে দেওয়া হবে।

এদিকে সকাল থেকে দেশের ১৮ জেলার ৩০ উপজেলায় ৬ মাস থেকে ৫৯ মাস পর্যন্ত শিশুদের টিকা কার্যক্রম শুরু হয়েছে। প্রাথমিক পর্যায়ে বিশেষ টিকাদান কর্মসূচির ৩০ উপজেলা হলো রাজশাহীর গোদাগাড়ী; ঢাকার নবাবগঞ্জ; মুন্সিগঞ্জের লৌহজং, সদর ও শ্রীনগর; ঝালকাঠির নলছিটি; ময়মনসিংহের ত্রিশাল; সদর ও ফুলপুর; চাঁদপুরের হাইমচর ও সদর; বরিশালের মেহেন্দীগঞ্জ ও বাকেরগঞ্জ; পাবনার ঈশ্বরদী সদর; আটঘরিয়া ও বেড়া; নওগাঁর পোরশা; গাজীপুর সদর; নেত্রকোনার আটপাড়া; শরীয়তপুরের জাজিরা; বরগুনা সদর; মাদারীপুর সদর; কক্সবাজারের মহেশখালী ও রামু; চাঁপাইনবাবগঞ্জ সদর, শিবগঞ্জ ও ভোলাহাট; নাটোর সদর এবং যশোর সদর।

হামের টিকাদান শুরু, পাচ্ছে উচ্চ ঝুঁকিপূর্ণ ৩০ উপজেলার শিশুরা

হাম পরিস্থিতি: ৩ জেলায় নতুন ১০৪ রোগী

২৪ ঘণ্টায় হাম ও উপসর্গ নিয়ে মোট মৃত্যু ৬

রোববার থেকে যেসব উপজেলায় দেওয়া হবে হামের টিকা

হামের কারণে চোখের ক্ষতি এড়াতে কী করবেন

গরমে সাইনোসাইটিসের ব্যথা থেকে বাঁচার উপায়

চীনাদের গড় আয়ু বেড়ে ৭৯ বছর ৩ মাস

মস্তিষ্কের জন্য চাই সঠিক খাবার

প্রি-ডায়াবেটিস নিয়ন্ত্রণে বাদ দিন ৬ খাবার

২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে মৃত্যু ৩ ও শনাক্ত ৯৪৭