হোম > ফ্যাক্টচেক > দেশ

ভারতীয় মিডিয়াকর্মীদের সঙ্গে শেখ হাসিনার সাক্ষাতের ভিডিওটি ২০২৪ সালের

ফ্যাক্টচেক ডেস্ক

ভারতের মিডিয়ার সঙ্গে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাক্ষাৎ। ছবি: স্ক্রিনশট

শেখ হাসিনা ১০ মে ভারতীয় মিডিয়াকর্মীদের সঙ্গে সাক্ষাৎ করেছেন—দাবিতে সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ভিডিও ছড়িয়ে পড়েছে।

এই দাবিতে ভিডিও আছে এখানে,এখানে , এখানে এবং এখানে

‘বাংলাদেশ’ নামের অ্যাকাউন্ট থেকে গতকাল একটি ভিডিও শেয়ার করা করা হয়। ভিডিওটি আলোচিত দাবিতে ভাইরাল ভিডিওগুলোর একটি। ভিডিওটিতে ১২ মে সকাল সাড়ে ১০টা পর্যন্ত ২ হাজার ৬০০ রিঅ্যাকশন, ১২৩ কমেন্ট ও ১৭৯ শেয়ার হয়েছে।

আজকের পত্রিকার অনুসন্ধান

আলোচিত দাবিতে দেশীয় বা ভারতীয় কোনো গণমাধ্যমে সাম্প্রতিক কোনো সাক্ষাৎকার বা খবরের অস্তিত্ব পাওয়া যায়নি। ভিডিওটির সত্যতা যাচাইয়ে অনুসন্ধানে ‘Bangladesh Global’ নামের একটি ইউটিউব চ্যানেলে ২০২৪ সালের ৮ জানুয়ারি প্রকাশিত একটি ভিডিও পাওয়া যায়। ‘দেশি-বিদেশি সাংবাদিক ও পর্যবেক্ষকদের সঙ্গে নির্বাচনোত্তর মতবিনিময় প্রধানমন্ত্রীর’ শিরোনামের ওই ভিডিওটির সঙ্গে বর্তমানে প্রচারিত ভিডিওটির হুবহু মিল রয়েছে।

প্রচারিত ভিডিওর সঙ্গে Bangladesh Global-এর ভিডিওর সাদৃশ্য। ছবি: স্ক্রিনশট

একই দিনে বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস)-এর একটি প্রতিবেদন থেকে নিশ্চিত হওয়া যায়, ভিডিওটি ২০২৪ সালের ৮ জানুয়ারি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন পরবর্তী সময়ে গণভবনের। ওই দিন শেখ হাসিনা বিদেশি সাংবাদিক ও নির্বাচন পর্যবেক্ষকদের সঙ্গে মতবিনিময় করেন। সেই অনুষ্ঠানে তিনি দাবি করেন, ২০২৪ সালের নির্বাচন ‘অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ’ হয়েছে এবং বাংলাদেশ এ ধরনের নির্বাচন আয়োজনের একটি উদাহরণ তৈরি করেছে। তবে ওই নির্বাচনটি নিয়ে দেশে-বিদেশে ব্যাপক সমালোচনা ছিল এবং বিএনপিসহ বিরোধী দলগুলো নির্বাচন বয়কট করেছিল।

বাসসের প্রতিবেদন। ছবি: স্ক্রিনশট

উল্লেখ্য, একই ভিডিও এবং দাবিতে চলতি বছরের ২৩ জানুয়ারি ‘আশার আলো’ নামের একটি ফেসবুক অ্যাকাইন্ট থেকেও পোস্ট শেয়ার করা হয়। অর্থাৎ, ভিডিওটি বর্তমান সময়ের নয় বরং দেড় বছরেরও বেশি পুরোনো।

সিদ্ধান্ত

শেখ হাসিনা ভারতীয় মিডিয়াকর্মীদের সঙ্গে সাক্ষাৎ করেছেন দাবিটি সঠিক নয়। মূলত ২০২৪ সালের জানুয়ারিতে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন পরবর্তী মতবিনিময়ের একটি ভিডিওকে বর্তমান সময়ের দাবিতে প্রচার করা হচ্ছে।

সামাজিক যোগাযোগমাধ্যম, সংবাদমাধ্যম বা যেকোনো মাধ্যমে প্রচারিত কোনো ছবি, ভিডিও বা তথ্য বিভ্রান্তিকর মনে হলে তার স্ক্রিনশট বা লিংক কিংবা সে সম্পর্কিত বিস্তারিত তথ্য আমাদের ই-মেইল করুন। আমাদের ই-মেইল ঠিকানা factcheck@ajkerpatrika.com

ছাত্রলীগের মিছিল নিয়ে তথ্যমন্ত্রীর নামে ছড়ানো ফটোকার্ডটি ভুয়া

স্ত্রীকে তালাক দিয়ে শাশুড়িকে বিয়ের খবরটি ভারতের, জামায়াত নেতার নামে মিথ্যা প্রচার

জুলাই আন্দোলনের ভিডিওকে আ. লীগের মিছিল দাবিতে প্রচার

সুনামগঞ্জের ‘চোর নির্মূল কমিটি’র অভিযানকে সাম্প্রদায়িক নির্যাতন বলে প্রচার

‘ছেলের সামনে থেকে মাকে তুলে নিয়ে যাওয়া’র ভিডিওটি ভারতীয় কনটেন্ট ক্রিয়েটরের বানানো

কুমিল্লায় শিশু নির্যাতনের ভিডিওকে আ.লীগ নেতার ছেলেকে হত্যা দাবিতে প্রচার

বাংলা, ইতিহাস ও দর্শনের অনার্স কোর্স বাতিলের দাবিটি গুজব

সীমান্তে মাইন পুঁততে গিয়ে ভারতীয় গুপ্তচর আটকের দাবিটি মুন্সিগঞ্জে নির্বাচনী সহিংসতার

‘জামাত দেশ রক্ষার জন্য রাজনীতি করে’—রুমিন ফারহানার নামে ছড়ানো বক্তব্যটি বানোয়াট

ট্রাম্পের স্কটল্যান্ড সফরের ভিডিওকে ভারতে শেখ হাসিনার গাড়িবহর বলে প্রচার