হোম > ফ্যাক্টচেক > দেশ

ব্যালট পেপার হাতে শামীম ওসমানের ছবিটি আজকের নাসিক নির্বাচনের নয়

ফ্যাক্টচেক ডেস্ক

নারায়ণগঞ্জ সিটি করপোরেশন (নাসিক) নির্বাচনের ভোট গ্রহণের দিন ফেসবুকে ছড়িয়ে পড়েছে ব্যালট পেপার হাতে নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য শামীম ওসমানের একটি ছবি।

ফেসবুকে অসংখ্য আইডি, গ্রুপ ও পেজ থেকে ছবিটি পোস্ট করে দাবি করা হচ্ছে—আজ ভোট দেওয়ার পর শামীম ওসমান সবাইকে ব্যালট পেপার দেখিয়েছেন। ছবিতে দেখা যাচ্ছে, শামীম ওসমানের হাতে নৌকা প্রতীকে সিল মারা ব্যালট পেপার। বেশির ভাগ পোস্টের ক্যাপশনে লেখা হচ্ছে—‘গোপন আর রহিল না।’

ফ্যাক্টচেক
ফেসবুকে ভাইরাল হওয়া ছবিটি রিভার্স ইমেজ সার্চ পদ্ধতিতে অনুসন্ধান করলে দেখা যায়, এটি পুরোনো ছবি। ২০১৬ সালে অনুষ্ঠিত নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনের দিনের ছবি এটি।

২০১৬ সালের ২২ ডিসেম্বর নাসিক নির্বাচনের দিন অনলাইনভিত্তিক সংবাদমাধ্যম বিডিনিউজ ২৪ বাংলা ও ইংরেজি ভাষায় প্রকাশিত পৃথক প্রতিবেদনে ব্যালট পেপার ধরে থাকা শামীম ওসমানের একই ধরনের কয়েকটি ছবি খুঁজে পাওয়া যায়।

অনলাইনভিত্তিক সংবাদমাধ্যম ঢাকা ট্রিবিউনে একই দিন প্রকাশিত একটি প্রতিবেদনে সম্প্রতি ফেসবুকে ভাইরাল হওয়া ছবিটি খুঁজে পাওয়া যায়।

ওই প্রতিবেদন থেকে জানা যায়, ২০১৬ সালের ২২ ডিসেম্বরে অনুষ্ঠিত নাসিক নির্বাচনের ভোটকেন্দ্রে আওয়ামী লীগ প্রার্থী সেলিনা হায়াৎ আইভীকে নৌকা মার্কায় ভোট দিয়ে সেই ব্যালট পেপার সবাইকে দেখান স্থানীয় সাংসদ এ কে এম শামীম ওসমান।

এ বিষয়ে দৃষ্টি আকর্ষণ করলে নির্বাচন কমিশনের আইন শাখার যুগ্ম সচিব মো. শাজাহান বলেন, ‘অবশ‌্যই ভোট দিতে হবে গোপনীয়ভাবে এবং গোপন কক্ষে গিয়ে। প্রকাশ‌্যে দেখানোর বিধান নেই। এটা আচরণবিধির লঙ্ঘন ও বেআইনি।’

এ বছর নাসিক নির্বাচনে ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএমে) ভোটগ্রহণ সম্পন্ন হয়েছে। ১৬ জানুয়ারি বিকেলে নারায়ণগঞ্জের আদর্শ উচ্চ বিদ্যালয় ভোটকেন্দ্রে শামীম ওসমান ইভিএমে ভোট দেন। ফলে ব্যালট পেপার দেখানোর কোনো সুযোগ এই নির্বাচনে ছিল না।

সিদ্ধান্ত

ফেসবুকে ব্যালট পেপার হাতে ভাইরাল হওয়া শামীম ওসমানের ছবিটি আজকের (১৬ জানুয়ারি, ২০২২) নয়। এটি ২০১৬ সালে অনুষ্ঠিত নাসিক নির্বাচনের ভোটের দিনের ছবি।

সামাজিক যোগাযোগমাধ্যম, সংবাদমাধ্যম বা যেকোনো মাধ্যমে প্রচারিত কোনো ছবি, ভিডিও বা তথ্য বিভ্রান্তিকর মনে হলে, তার স্ক্রিনশট বা লিংক কিংবা সে সম্পর্কিত বিস্তারিত তথ্য আমাদের ই-মেইল করুন। আমাদের ই-মেইল ঠিকানা—factcheck@ajkerpatrika.com

আরও পড়ুন ফ্যাক্টচেক:

সামাজিক যোগাযোগমাধ্যম, সংবাদমাধ্যম বা যেকোনো মাধ্যমে প্রচারিত কোনো ছবি, ভিডিও বা তথ্য বিভ্রান্তিকর মনে হলে তার স্ক্রিনশট বা লিংক কিংবা সে সম্পর্কিত বিস্তারিত তথ্য আমাদের ই-মেইল করুন। আমাদের ই-মেইল ঠিকানা factcheck@ajkerpatrika.com

ছাত্রলীগের মিছিল নিয়ে তথ্যমন্ত্রীর নামে ছড়ানো ফটোকার্ডটি ভুয়া

স্ত্রীকে তালাক দিয়ে শাশুড়িকে বিয়ের খবরটি ভারতের, জামায়াত নেতার নামে মিথ্যা প্রচার

জুলাই আন্দোলনের ভিডিওকে আ. লীগের মিছিল দাবিতে প্রচার

সুনামগঞ্জের ‘চোর নির্মূল কমিটি’র অভিযানকে সাম্প্রদায়িক নির্যাতন বলে প্রচার

‘ছেলের সামনে থেকে মাকে তুলে নিয়ে যাওয়া’র ভিডিওটি ভারতীয় কনটেন্ট ক্রিয়েটরের বানানো

কুমিল্লায় শিশু নির্যাতনের ভিডিওকে আ.লীগ নেতার ছেলেকে হত্যা দাবিতে প্রচার

বাংলা, ইতিহাস ও দর্শনের অনার্স কোর্স বাতিলের দাবিটি গুজব

সীমান্তে মাইন পুঁততে গিয়ে ভারতীয় গুপ্তচর আটকের দাবিটি মুন্সিগঞ্জে নির্বাচনী সহিংসতার

‘জামাত দেশ রক্ষার জন্য রাজনীতি করে’—রুমিন ফারহানার নামে ছড়ানো বক্তব্যটি বানোয়াট

ট্রাম্পের স্কটল্যান্ড সফরের ভিডিওকে ভারতে শেখ হাসিনার গাড়িবহর বলে প্রচার