হোম > ফ্যাক্টচেক > বিদেশ

জম্মু-কাশ্মীরের ঘটনা ইরানের বলে প্রচার

ফ্যাক্টচেক ডেস্ক

ইরানি নারীরা তাদের স্বর্ণ অলংকার দান করে সরকারকে সাহায্য করছে দাবিতে পোস্ট। ছবি: স্ক্রিনশট

সামাজিক যোগাযোগ মাধ্যমে সম্প্রতি একটি ফটোকার্ড শেয়ার করে দাবি করা হচ্ছে যে, ইরানি নারীরা তাঁদের মূল্যবান স্বর্ণালংকার দান করে সরকারকে যুদ্ধের সরঞ্জাম তৈরির কাজে সহায়তা করছেন।

এই দাবিতে ফেসবুকে পোস্ট আছে এখানে , এখানে , এখানে , এখানে ইন্সট্রাগ্রামে আছে এখানে এক্সে আছে এখানে ‘Voice Of Probashi’ নামের একটি ফেসবুক পেজ থেকে গতকাল ২২ মার্চ আলোচিত দাবিতে একটি পোস্ট শেয়ার করা হয়। অধিকাংশ ব্যবহারকারী ফটোকার্ডটিকে সত্য মনে করে প্রতিক্রিয়া জানিয়েছেন। আলোচিত দাবিতে ওই পোস্টটিই সবচেয়ে বেশি ছড়িয়েছে। পোস্টটিতে আজ (২৩ মার্চ) বিকাল ৫টা ৪০ মিনিট পর্যন্ত প্রায় ১ হাজার ৩০০ রিয়েকশন, ৩৮ কমেন্ট এবং ১৫০ শেয়ার রয়েছে।

আজকের পত্রিকার অনুসন্ধান

ছড়িয়ে পড়া ফটোকার্ডটিতে কোনো তথ্যসূত্র উল্লেখ নেই। এছাড়া কার্ডে ব্যবহৃত রং, ফন্ট এবং ডিজাইনের সঙ্গে মূলধারার কোনো গণমাধ্যমের ফটোকার্ডের সাদৃশ্য পাওয়া যায়নি। বিষয়টি নিয়ে জাতীয় ও আন্তর্জাতিক সংবাদমাধ্যমে অনুসন্ধান করলেও ইরানি নারীদের পক্ষ থেকে যুদ্ধের সরঞ্জাম তৈরির জন্য স্বর্ণালংকার দেওয়ার মতো কোনো প্রতিবেদন পাওয়া যায়নি।

অনুসন্ধানে জানা যায়, আলোচিত এই বিভ্রান্তিকর দাবির পেছনে রয়েছে ভারতের জম্মু-কাশ্মীরের বাসিন্দাদের একটি নজিরবিহীন মানবিক উদ্যোগ।

ভারতীয় গণমাধ্যমগুলোর (১ , ) প্রতিবেদন বলা হয়, মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত ও মানবিক সংকটের প্রতিবাদে এবং ইরানের যুদ্ধবিধ্বস্ত সাধারণ মানুষের প্রতি সংহতি জানিয়ে কাশ্মীরের বদগাম জেলার বাসিন্দারা এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন। স্থানীয়রা তাদের মূল্যবান স্বর্ণ, রুপা এবং নগদ অর্থ তুলে দিচ্ছেন ইরানের ক্ষতিগ্রস্ত ও সাধারণ মানুষের সহায়তার জন্য। সাধারণ মানুষের এই স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের পাশাপাশি রাজনৈতিক নেতৃত্বও এগিয়ে এসেছে।

সিদ্ধান্ত

সুতরাং, ইরানি নারীদের যুদ্ধের সরঞ্জাম তৈরির জন্য স্বর্ণ দানের দাবিটি ভিত্তিহীন। মূলত কাশ্মীরের মানবিক সহায়তার এই ঘটনাটিকেই প্রেক্ষাপট পরিবর্তন করে ভুল তথ্যে প্রচার করা হচ্ছে।

সামাজিক যোগাযোগমাধ্যম, সংবাদমাধ্যম বা যেকোনো মাধ্যমে প্রচারিত কোনো ছবি, ভিডিও বা তথ্য বিভ্রান্তিকর মনে হলে তার স্ক্রিনশট বা লিংক কিংবা সে সম্পর্কিত বিস্তারিত তথ্য আমাদের ই-মেইল করুন। আমাদের ই-মেইল ঠিকানা factcheck@ajkerpatrika.com

ফুটবলার হালান্ডের ইসলাম ধর্ম গ্রহণের দাবিতে ভাইরাল ছবি-ভিডিও এআই দিয়ে তৈরি

ইসরায়েলে নেতানিয়াহুর স্থলাভিষিক্ত হয়েছেন উপপ্রধানমন্ত্রী লেভিন—দাবিটি সঠিক নয়

এক কিশোরের সংস্পর্শে দুই কিশোরী গর্ভবতী— ভাইরাল ভিডিওটি সাজানো

নেতানিয়াহুকে জীবিত প্রমাণে বারবার ছবি-ভিডিও প্রকাশ সন্দেহ বাড়াচ্ছে

ইরানের পরাজয় মানে ভারতের সাফল্য—সেনা কর্মকর্তার নামে ছড়ানো ভিডিওটি ডিপফেক

তেল আবিব বিমানবন্দরে ইরানের হাইপারসনিক ক্ষেপণাস্ত্র হামলার দাবিতে প্রচারিত ভিডিওটি এআই নির্মিত

দিল্লির মাছ বাজারে আগুনের ঘটনাকে ভারত-ইসরায়েল ড্রোন কারখানায় হামলা দাবিতে প্রচার

ইরানের হামলার ভয়ে ‘ঈশ্বরকে লেখা চিঠি’ সরাচ্ছে ইসরায়েলিরা—দাবিটি সঠিক নয়

নেতানিয়াহুর ভাই ও মন্ত্রী নিহতের খবর ভাইরাল, যা জানা গেল

ইরানের হামলা থেকে বাঁচতে মার্কিন পুলিশ আজান দিচ্ছে দাবিতে ভাইরাল ছবিটি ভিন্ন ঘটনার