গতকাল শুক্রবার সন্ধ্যার পর রাজধানী ঢাকায় হয়েছিল শিলাবৃষ্টি। গত ২৪ ঘণ্টায় ১৮ মিলিমিটার বৃষ্টির পর আজ শনিবারও বজ্রবৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
বৃষ্টির সঙ্গে ঢাকা ও এর আশপাশের এলাকায় তাপমাত্রা কমতে পারে। আজ সকাল ৭টায় আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, সকাল ৬টায় রাজধানী ঢাকায় তাপমাত্রা ছিল ২৫ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস। এ সময় বাতাসের আর্দ্রতা ছিল ৮৭ শতাংশ।
পূর্বাভাসে আরও জানানো হয়, ঢাকা ও পার্শ্ববর্তী এলাকায় দুপুর পর্যন্ত আকাশ আংশিক মেঘলা থাকতে পারে। একই সঙ্গে পশ্চিম অথবা দক্ষিণ-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৮ থেকে ১২ কিলোমিটার বেগে বাতাস বয়ে যেতে পারে।
ঢাকায় আজ সূর্যাস্ত ৬টা ৭ মিনিটে এবং আগামীকাল সূর্যোদয় ৬টা ৮ মিনিটে।