হোম > বিনোদন > গান

আলাউদ্দিন আলীকে শ্রদ্ধাঞ্জলী

এলিটা করিমের কণ্ঠে রুনা লায়লার গান

বিনোদন প্রতিবেদক, ঢাকা

এলিটা করিম। ছবি: সংগৃহীত

উপমহাদেশের প্রখ্যাত সংগীতশিল্পী রুনা লায়লার গাওয়া দেশের গান ‘আমায় গেঁথে দাও না মাগো’। নজরুল ইসলাম বাবুর লেখা ও আলাউদ্দিন আলীর সুর করা গানটি এখনো গেঁথে আছে মানুষের হৃদয়ে। রুনা লায়লার গাওয়া এই গান এবার গাইলেন এলিটা করিম। নতুন করে সংগীতায়োজন করেছেন কাজী ফয়সাল আহমেদ।

প্রখ্যাত সুরকার আলাউদ্দিন আলীকে শ্রদ্ধা জানিয়ে তাঁর সুর করা পাঁচটি গান নতুন সংগীতায়োজনে প্রকাশের উদ্যোগ নিয়েছেন আলাউদ্দিন আলীর মেয়ে সংগীতশিল্পী আলিফ আলাউদ্দিন ও তাঁর স্বামী ব্যান্ড তারকা কাজী ফয়সাল আহমেদ। সেই প্রজেক্টের একটি গান আমায় গেঁথে দাও না মাগো। শওকত আলী রানার নির্দেশনায় এই গানের ভিডিওতে এলিটা করিমের সঙ্গে দেখা গেছে সংগীত পরিচালক ফয়সালকে। গত বৃহস্পতিবার আলিফ আলাউদ্দিনের ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজে প্রকাশ পেয়েছে গানটি। ফেসবুকে গানটি শেয়ার করে এলিটা করিম জানিয়েছেন, জনপ্রিয় এই দেশের গানটি নতুন করে গাওয়াটা শিল্পী হিসেবে তাঁর জন্য সম্মানের।

আলাউদ্দিন আলীর গান নতুন সংগীতায়োজনে প্রকাশ করা নিয়ে আলিফ আলাউদ্দিন বলেন, ‘আমরা চাই, বাবার গানগুলো নতুন প্রজন্মের কানে পৌঁছাক। আজ যারা গানে-সুরে বেড়ে উঠছে, তারা হয়তো জানেই না, যেসব গান তারা মাঝেমধ্যে শোনে, সেগুলোর সুরকার আলাউদ্দিন আলী। চেষ্টা করেছি অ্যাকুস্টিক আবহ রেখে গানের সুর ও কথা যেন শ্রোতারা ঠিকমতো উপলব্ধি করতে পারেন।’

আলাউদ্দিন আলী

এলিটা করিমের গাওয়া আমায় গেঁথে দাও না মাগো গানের আগে প্রকাশ পেয়েছে এই আয়োজনের আরও দুটি গান। ‘তোমাকে দেখলে একবার মরিতে পারি শতবার’ গানটি গেয়েছেন ওয়ারফেজ ব্যান্ডের ভোকাল পলাশ নূর।

অন্যদিকে ‘যদি কোনো দিন কোনো মুক্তির কথা লিখতে হয়’ গানটি নতুন করে গেয়েছে পেন্টাগন ব্যান্ড। এ ছাড়া শিগগির মুক্তি পাবে ‘শেষ কোরো না শুরুতে খেলা’ ও ‘হারানো দিনের মতো হারিয়ে গেছ তুমি’ গান দুটি। রুনা লায়লার গাওয়া শেষ কোরো না শুরুতে খেলা গানটি নতুন করে গেয়েছেন মাইলস ব্যান্ডের হামিন আহমেদ এবং হারানো দিনের মতো হারিয়ে গেছ তুমি গানটিতে কণ্ঠ দিয়েছেন পুষ্পিতা। মূল গানটিতে কণ্ঠ দিয়েছিলেন মিতালী মুখার্জি।

ইত্যাদিতে অলীকের লেখা গান গাইলেন হাবিব

শান্ত থাকার বার্তা অরিজিতের

এবার ঈদে অ্যাকশন চরিত্রে প্রীতম হাসান

পবিত্র রমজান উপলক্ষে ছয় শিল্পীর কণ্ঠে ইসলামিক গান

নয় বছর পর এক গানে ইমরান-নওমি

গান গাইতে সব সময় ভয়ে থাকি—মানুষ ট্রল না করে দেয়

আরমীন মুসার প্রযোজনায় ‘বাংলা বাউল ফোক ভোকাল’

ভালোবাসা দিবসে টিনাকে নিয়ে বাপ্পার নতুন গান

তপন চৌধুরীর সুরে প্রিয়াঙ্কার প্রথম মৌলিক গান

নিজের অভিনীত টালিউড সিনেমায় চঞ্চলের প্রথম প্লেব্যাক