হোম > বিনোদন > গান

তিন গান নিয়ে আসছেন প্রিন্স

অসংখ্য জনপ্রিয় গানের স্রষ্টা প্রিন্স মাহমুদ। প্রখ্যাত এই সংগীত পরিচালক ইদানীং আগের তুলনায় খুব কম কাজ করছেন। প্রিন্স মাহমুদের সর্বশেষ তিনটি গান ‘কবি’ গেয়েছেন এলিটা করিম। ‘একাকিত্বের কোনো মানে নেই’ গেয়েছেন মিনার রহমান। আর সর্বশেষ তানজির তুহিন গেয়েছেন ‘আলো’।

এরপর প্রিন্স মাহমুদের নতুন কোনো গানের খবর পাওয়া যায়নি। তিনি বলছেন, ‘গানগুলো করার পর নতুন করে  আর গান করতে পারছিলাম না। মনের মতো গান হচ্ছিল না। আমার কাছে যে গান শিল্পী আশা করেন, সেই চাহিদা পূরণ করতে গিয়ে ক্লান্ত হয়ে যাই। মনে হয় যদি পেছনের গানটিকে অতিক্রম করতে না পারি! এই সমস্যা আমার ছাব্বিশ বছর ধরে।’

সব সংশয় কাটিয়ে আবারও নতুন গান তৈরি করেছেন প্রিন্স মাহমুদ। একটি নয়, তিন–তিনটি। এ বছরই প্রকাশ পাবে সেগুলো। তিনি আশা করছেন, বরাবরের মতো এই গানগুলোও পছন্দ করবেন দর্শকেরা।

মাঝে বেশ কিছুদিন শারীরিকভাবে অসুস্থ ছিলেন বাংলা গানের এই প্রখ্যাত গীতিকবি ও সংগীত পরিচালক। তবে কাউকে জানাননি সে খবর।

প্রিন্স মাহমুদ বলছেন, ‘কাউকে বুঝতে দিইনি শরীরটা এর ভেতরে খারাপ হয়েছিল, ভালো রকম খারাপ।’ অসুস্থতা কাটিয়ে উঠে নতুন গান তৈরির দিকে আরও বেশি মনোযোগী হয়েছেন প্রিন্স মাহমুদ।

বিভিন্ন সময় অনেক শিল্পীকে কথা দিয়েছিলেন, তাঁদের জন্য নতুন গান বানাবেন। কিন্তু হয়ে উঠছিল না। অসুস্থতা থেকে ফিরে প্রিন্স মাহমুদের মনে হয়েছে, বাকি কাজগুলো যত দ্রুত সম্ভব শেষ করা দরকার। বলছেন তিনি, ‘আগামী দুই বছর যদি বাঁচি, সবার গান করে দিয়ে যাব। সত্যিই দিয়ে যাব।’

আতিক আসছেন নতুন ১০ গান নিয়ে

তরুণদের মানসিক স্বাস্থ্য সহায়তা দিতে ফাউন্ডেশন খুললেন আরিয়ানা গ্রান্ডে

রেকর্ড গড়ে সংরাইটারস হল অব ফেমে টেইলর সুইফট

ইকন বাবুর কথা ও সুরে গাইলেন শুভমিতা, পিজিত দিলেন ভিডিও নির্দেশনা

১৪ বছরের প্রেমের পর আলাদা হয়ে গেলেন কোরিয়ান তারকা জুটি

শিল্পকলা একাডেমির বিশেষ সম্মাননা পাচ্ছেন সৈয়দ আব্দুল হাদী

বিশ্বকাপ ফুটবল উপলক্ষে বিজয়ের কণ্ঠে আরমানের গান

জন্মদিনে প্রকাশ পেল লাকী আখান্দের দুই গান

রিংকু জানেন গানে আর ফেরা হবে না তাঁর

মাইকেল জ্যাকসনকে ট্রিবিউট করে কনসার্ট, আসছে নতুন দুই গান