হোম > বিনোদন > গান

জন্মদিনে সুবিধাবঞ্চিতদের বড় অঙ্কের অনুদান দিলেন আইইউ

বিনোদন ডেস্ক

কোরিয়ান সংগীতশিল্পী ও অভিনেত্রী আইইউ। ছবি: ইনস্টাগ্রাম

আসল নাম লি জি উন, তবে বিনোদন দুনিয়ায় তাঁর পরিচিতি আইইউ নামে। দক্ষিণ কোরিয়ার অন্যতম জনপ্রিয় এই সংগীতশিল্পী ও অভিনেত্রীর ৩৩তম জন্মদিন ছিল ১৬ মে। প্রতিবার নিজের জন্মদিনটি ভিন্নভাবে কাটান তিনি। এবারও জন্মদিন উপলক্ষে সমাজের সুবিধাবঞ্চিত ও অসহায় মানুষের সহায়তায় ৩০০ মিলিয়ন কোরিয়ান ওন (প্রায় ২ কোটি ৪৬ লাখ টাকা) অনুদান দিয়েছেন আইইউ।

আইইউ মোট ৩০০ মিলিয়ন ওনের মধ্যে ১০০ মিলিয়ন ওন দিয়েছেন সিউলের আসান মেডিকেল সেন্টারে। আর অন্য ২০০ মিলিয়ন ওন সমানভাগে ভাগ করে দেওয়া হয়েছে কোরিয়ান আনওয়েড মাদারস ফ্যামিলিস অ্যাসোসিয়েশন, চিলড্রেন ওয়াকিং টুগেদার, মিল্ক ডেলিভারি দ্যাট চেকস অন সিনিয়রস ও ওয়ার্ম কম্প্যানিয়ন নামের চারটি স্থানীয় দাতব্য সংস্থায়।

আইইউর এজেন্সি ইডিএএম এন্টারটেইনমেন্ট জানিয়েছে, আইইউর দেওয়া অনুদানের এই অর্থ মূলত আর্থিক সংকটে থাকা রোগীদের চিকিৎসাসহায়তা, শিশু ও কিশোর-কিশোরীদের শিক্ষামূলক ও সাংস্কৃতিক কার্যক্রম পরিচালনা, একা থাকা বয়স্ক মানুষের দেখাশোনা, ঝুঁকিপূর্ণ পরিস্থিতিতে থাকা একক মায়েদের পরিবারকে সাহায্য এবং প্রতিবন্ধী ব্যক্তিদের জন্য উন্নত ও আধুনিক সহায়ক ডিভাইস সরবরাহ করতে ব্যবহৃত হবে।

তারকাদের জন্মদিন মানেই জাঁকজমকপূর্ণ পার্টি আর হাসি-আনন্দের ফোয়ারা। সেখানে বিপরীত পথে হেঁটে আইইউ আবারও প্রমাণ করলেন, মানুষের সেবার মাঝেই লুকিয়ে রয়েছে সত্যিকারের আনন্দ।

কেবল নিজের জন্মদিনেই নয়, প্রতিবছর ক্রিসমাস, চিলড্রেনস ডে কিংবা দেশের কোনো প্রাকৃতিক দুর্যোগে তিনি এগিয়ে আসেন। এ মাসেও শিশু দিবস উপলক্ষে শিশু ও কিশোর-কিশোরীদের সহায়তার জন্য ১০০ মিলিয়ন ওন দান করেছেন আইইউ।

আতিক আসছেন নতুন ১০ গান নিয়ে

তরুণদের মানসিক স্বাস্থ্য সহায়তা দিতে ফাউন্ডেশন খুললেন আরিয়ানা গ্রান্ডে

রেকর্ড গড়ে সংরাইটারস হল অব ফেমে টেইলর সুইফট

ইকন বাবুর কথা ও সুরে গাইলেন শুভমিতা, পিজিত দিলেন ভিডিও নির্দেশনা

১৪ বছরের প্রেমের পর আলাদা হয়ে গেলেন কোরিয়ান তারকা জুটি

শিল্পকলা একাডেমির বিশেষ সম্মাননা পাচ্ছেন সৈয়দ আব্দুল হাদী

বিশ্বকাপ ফুটবল উপলক্ষে বিজয়ের কণ্ঠে আরমানের গান

জন্মদিনে প্রকাশ পেল লাকী আখান্দের দুই গান

রিংকু জানেন গানে আর ফেরা হবে না তাঁর

মাইকেল জ্যাকসনকে ট্রিবিউট করে কনসার্ট, আসছে নতুন দুই গান