হোম > বিনোদন > গান

এ আর রাহমানের অভিযোগের পাল্টা যুক্তি দিলেন শান

বিনোদন ডেস্ক

এ আর রাহমান ও শান। ছবি: সংগৃহীত

অস্কারজয়ী সংগীত তারকা এ আর রাহমানের এক অভিযোগে বিভক্ত ভারতের সংগীতাঙ্গন। বিনোদনের গণ্ডি পেরিয়ে বিষয়টি তোলপাড় সৃষ্টি করেছে ভারতের রাজনৈতিক অঙ্গনেও। রাহমানের অভিযোগ, গত আট বছরে বলিউডে উল্লেখযোগ্য হারে তাঁর কাজ কমে গেছে। এর পেছনে অন্যতম কারণ হিসেবে রয়েছে ধর্মীয় মেরুকরণের রাজনীতি।

সম্প্রতি এক সাক্ষাৎকারে এ আর রাহমানকে প্রশ্ন করা হয়, বলিউডে তাঁকে কখনো ভেদাভেদের শিকার হতে হয়েছে কি না! উত্তরে রাহমান বলেন, ‘গত আট বছরে বলিউডে কাজের সুযোগ কমেছে। কারণ, ক্ষমতা এখন তাঁদের হাতেই রয়েছে, যাঁরা সৃজনশীল নন। আবার এটা সাম্প্রদায়িক বিষয়ও হতে পারে। যদিও এটা সরাসরি আমাকে কেউ বলেনি, তবে আমার কানাঘুষা শোনা।’

রাহমানের এমন মন্তব্যের পর শোরগোল পড়েছে রাজনৈতিক মহলে। মুসলিম ধর্মাবলম্বী হলে কি বলিউডে কাজ পাওয়া যায় না? বিজেপি ক্ষমতায় আসার পর থেকে হিন্দি সিনেমায় কি ধর্মীয় মেরুকরণের রাজনীতি বেড়েছে? এ প্রশ্নগুলো উঠে আসছে বারবার। বিরোধী শিবিরগুলোর নিশানায় বিজেপি। কেন্দ্রীয় মন্ত্রী রামদাস আতাওয়াল, বিজেপি বিধায়ক জিতেন্দ্র কুমার গোথওয়াল, বিজেপির সংখ্যালঘু মোর্চার সভাপতিসহ অনেকেই রাহমানের অভিযোগের সত্যতা নিয়ে প্রশ্ন তুলেছেন। তবে এই বিতর্কের দাবানল যে এখনই থামবে না, তা বেশ বোঝা যাচ্ছে।

এবার রাহমানের অভিযোগের পাল্টা যুক্তি দিলেন বলিউডের আরেক জনপ্রিয় সংগীতশিল্পী শান। তিনি বলেন, ‘আমি বলিউডে এত জনপ্রিয় গান গেয়েছি, তবু মাঝেমধ্যে কাজ পাই না। তবে বিষয়টিকে আমি ব্যক্তিগতভাবে নিই না। এ আর রাহমান অনেক প্রতিভাবান কম্পোজার। তাঁর জনপ্রিয়তা দিন দিন আরও বাড়ছে। আমার মনে হয় না, শিল্প-সংস্কৃতিতে কোনো সাম্প্রদায়িক বিষয় আছে। যদি সেটা হতো তাহলে আমাদের তিন সুপারস্টার, যাঁদের আপনি সংখ্যালঘু সম্প্রদায়ের বলতে পারেন, তাঁরা এ দেশে এত বছর ধরে কাজ করতে পারতেন না। ভালো কাজ করতে হবে, ভালো মিউজিক করতে হবে, এসব নিয়ে না ভাবাটাই শ্রেয়।’

আতিক আসছেন নতুন ১০ গান নিয়ে

তরুণদের মানসিক স্বাস্থ্য সহায়তা দিতে ফাউন্ডেশন খুললেন আরিয়ানা গ্রান্ডে

রেকর্ড গড়ে সংরাইটারস হল অব ফেমে টেইলর সুইফট

ইকন বাবুর কথা ও সুরে গাইলেন শুভমিতা, পিজিত দিলেন ভিডিও নির্দেশনা

১৪ বছরের প্রেমের পর আলাদা হয়ে গেলেন কোরিয়ান তারকা জুটি

শিল্পকলা একাডেমির বিশেষ সম্মাননা পাচ্ছেন সৈয়দ আব্দুল হাদী

বিশ্বকাপ ফুটবল উপলক্ষে বিজয়ের কণ্ঠে আরমানের গান

জন্মদিনে প্রকাশ পেল লাকী আখান্দের দুই গান

রিংকু জানেন গানে আর ফেরা হবে না তাঁর

মাইকেল জ্যাকসনকে ট্রিবিউট করে কনসার্ট, আসছে নতুন দুই গান