হোম > বিনোদন > গান

আসছে তালপাতার সেপাইয়ের নতুন গান ‘প্রেমিক প্র‍্যাক্টিকাল’

বর্তমান সময়ের দুই বাংলার জনপ্রিয় ব্যান্ড তালপাতার সেপাই প্রকাশ করতে যাচ্ছে নতুন গান। গত সোমবার নিজেদের ফেসবুক পেজে ‘প্রেমিক প্র‍্যাক্টিকাল’ শিরোনামের গানটির মুক্তির ঘোষণা দেয় ব্যান্ডটি। কৃতী রায়ের লেখা গানটি তালপাতার সেপাই ইউটিউব চ্যানেলে প্রকাশ পাবে আগামী ৯ মার্চ বাংলাদেশ সময় রাত ৮টায়।

ব্যান্ডটি জানিয়েছে, ডার্ক কমেডি ঘরানার গানটিতে বর্তমানের আর্থসামাজিক পরিস্থিতি উঠে আসবে। বর্তমান সময়ের সমাজব্যবস্থা থেকে প্রেম, সবকিছুই নিয়েই গান ‘প্রেমিক প্র‍্যাক্টিকাল’।

তিনজন নিয়ে গানের দল। নামটাও বেশ অদ্ভুত—তালপাতার সেপাই। কলকাতার প্রীতম দাস, সুমন ঘোষ শুরু করলেও এরপর যোগ দেন কৃতী রায়। প্রীতম দাস আর সুমন ঘোষ মঞ্চ সামলালেও ব্যান্ডটির গীতিকবির দায়িত্বে রয়েছেন কৃতী রায়। প্রথমদিকে পুরোনো জনপ্রিয় গান কভার করলেও পরবর্তী সময়ে মৌলিক গানও প্রকাশ করেছেন তাঁরা।

‘সোনার কাঠি’, ‘মশাদের চুমু’, ‘চাঁদের শহর’, ‘কালবোশেখীর পদ্য’ কিংবা ‘আমি শুধু খুঁজেছি তোমায়’—গানগুলোয় তাঁদের সহজাত গায়কি আর প্রাণবন্ত উপস্থিতিতে বুঁদ হয়েছেন দর্শক। পশ্চিমবঙ্গ ছাপিয়ে তালপাতার সেপাইয়ের জনপ্রিয়তা তাই পৌঁছে গেছে বাংলাদেশেও।

গত বছর দুইবার বাংলাদেশ মাতিয়ে গেছে ব্যান্ডটি। গত ১৫ জুন ‘তালপাতার সেপাই লাইভ ইন ঢাকা’ শিরোনামের কনসার্ট গাইতে আসে ব্যান্ডটি। এর কিছুদিন পর ৬ জুলাই ‘ম্যাজিক্যাল নাইট’ শীর্ষক কনসার্টে পশ্চিমবঙ্গের জনপ্রিয় সংগীতশিল্পী অনুপম রায় ও বাংলাদেশের অর্ণবের সঙ্গে মঞ্চ মাতিয়ে গেছে ব্যান্ডটি।

আতিক আসছেন নতুন ১০ গান নিয়ে

তরুণদের মানসিক স্বাস্থ্য সহায়তা দিতে ফাউন্ডেশন খুললেন আরিয়ানা গ্রান্ডে

রেকর্ড গড়ে সংরাইটারস হল অব ফেমে টেইলর সুইফট

ইকন বাবুর কথা ও সুরে গাইলেন শুভমিতা, পিজিত দিলেন ভিডিও নির্দেশনা

১৪ বছরের প্রেমের পর আলাদা হয়ে গেলেন কোরিয়ান তারকা জুটি

শিল্পকলা একাডেমির বিশেষ সম্মাননা পাচ্ছেন সৈয়দ আব্দুল হাদী

বিশ্বকাপ ফুটবল উপলক্ষে বিজয়ের কণ্ঠে আরমানের গান

জন্মদিনে প্রকাশ পেল লাকী আখান্দের দুই গান

রিংকু জানেন গানে আর ফেরা হবে না তাঁর

মাইকেল জ্যাকসনকে ট্রিবিউট করে কনসার্ট, আসছে নতুন দুই গান