হোম > বিনোদন > গান

কুমার বিশ্বজিতের জন্মদিন আজ

বাংলাদেশের বরেণ্য সংগীতশিল্পী কুমার বিশ্বজিতের জন্মদিন আজ। ১৯৬৩ সালের এই দিনে চট্টগ্রামে তিনি জন্মগ্রহণ করেন। মূলত ব্যান্ড মিউজিক দিয়ে চট্টগ্রামে কুমার বিশ্বজিতের পথচলা শুরু। এরপর ঢাকায় এসে থিতু হন একক ক্যারিয়ারে।

তার শৈশব কেটেছে চট্টগ্রাম জেলায়। ‘তোরে পুতুলের মতো করে সাজিয়ে’ গান দিয়ে উচ্চমাধ্যমিকের ছাত্রাবস্থাতেই তিনি পেয়েছিলেন জনপ্রিয় গায়কের খ্যাতি। বাংলা আধুনিক কিংবা চলচ্চিত্রের গানে দীর্ঘ চার দশক ধরে কণ্ঠ দিচ্ছেন কুমার বিশ্বজিৎ।

তিনি তিনবার জাতীয় চলচ্চিত্র পুরস্কার অর্জন করেন। এ ছাড়া তিনি বঙ্গবন্ধু স্মৃতি পুরস্কার, জিয়া স্মৃতি পুরস্কার, যায় যায় ‍দিন, চ্যানেল আই চলচ্চিত্র পুরস্কার, চ্যানেল আই পারফরম্যান্স পুরস্কার, সিটিসেল-চ্যানেল আই মিউজিক অ্যাওয়ার্ডস বিনোদন বিচিত্রাসহ বিভিন্ন পুরস্কারে ভূষিত হয়েছেন।

কুমার বিশ্বজিতের জনপ্রিয় গানের কয়েকটি হলো, ‘যেখানে সীমান্ত তোমার’, ‘ও ডাক্তার’, ‘তুমি যদি বলো’, ‘চন্দনা গো’, ‘তুমি রোজ বিকেলে’, ‘ছোট গল্প’, ‘একতারা বাজাইও না’ ইত্যাদি।

আতিক আসছেন নতুন ১০ গান নিয়ে

তরুণদের মানসিক স্বাস্থ্য সহায়তা দিতে ফাউন্ডেশন খুললেন আরিয়ানা গ্রান্ডে

রেকর্ড গড়ে সংরাইটারস হল অব ফেমে টেইলর সুইফট

ইকন বাবুর কথা ও সুরে গাইলেন শুভমিতা, পিজিত দিলেন ভিডিও নির্দেশনা

১৪ বছরের প্রেমের পর আলাদা হয়ে গেলেন কোরিয়ান তারকা জুটি

শিল্পকলা একাডেমির বিশেষ সম্মাননা পাচ্ছেন সৈয়দ আব্দুল হাদী

বিশ্বকাপ ফুটবল উপলক্ষে বিজয়ের কণ্ঠে আরমানের গান

জন্মদিনে প্রকাশ পেল লাকী আখান্দের দুই গান

রিংকু জানেন গানে আর ফেরা হবে না তাঁর

মাইকেল জ্যাকসনকে ট্রিবিউট করে কনসার্ট, আসছে নতুন দুই গান