হোম > বিনোদন > গান

আবার শুরু হচ্ছে বিদেশি শিল্পীদের কনসার্ট

বিনোদন প্রতিবেদক, ঢাকা

ছবি: সংগৃহীত

গত বছরের শীতে দেশ-বিদেশের শিল্পীদের নিয়ে হাফ ডজন কনসার্টের ঘোষণা দিয়েছিল বিভিন্ন আয়োজক প্রতিষ্ঠান। এই তালিকায় ছিল পাকিস্তানের ব্যান্ড জাল, কাভিশ, সংগীতশিল্পী আতিফ আসলাম, আলী আজমত, ভারতের অনুভ জৈনের নাম। তবে নিরাপত্তা ইস্যুতে প্রশাসনের অনুমতি না পাওয়ায় বাতিল হয়ে যায় সব কনসার্ট। আলী আজমত ও আতিফ আসলাম ঢাকায় এসেও অনুমতি না থাকায় পূর্বঘোষিত কনসার্টে পারফর্ম করতে পারেননি। সে সময় তাঁরা একাধিক প্রাইভেট কনসার্টে গান শুনিয়েছেন।

জাতীয় নির্বাচনের পর এখন পরিস্থিতি বদলেছে। তাই আবার বিদেশি শিল্পীদের নিয়ে কনসার্ট আয়োজনের পরিকল্পনা করছেন আয়োজকেরা। ২৪ এপ্রিল রাজধানীর কোর্টসাইড মাদানী অ্যাভিনিউতে ‘ইন্ডি ফেস্ট’ শিরোনামে একটি কনসার্টের আয়োজন করা হয়েছে; যেখানে এক মঞ্চে বাংলাদেশ, ভারত ও পাকিস্তানের শিল্পীরা গান গাইবেন। কনসার্টটি আয়োজনে আছে টোয়েন্টিস কমিউনিকেশনস ও মাইকড্রপ এক্সপেরিয়েন্সিয়ালস।

ইন্ডি ফেস্ট কনসার্টে গান শোনাবেন পাকিস্তানের সংগীতশিল্পী আবদুল হান্নান, ব্যান্ড বায়ান, ভারতের ব্যান্ড তালপাতার সেপাই ও বাংলাদেশের ব্যান্ড লেভেল ফাইভ।

টোয়েন্টিস কমিউনিকেশনসের ম্যানেজিং ডিরেক্টর ফারহান ইশরাক হক জানান, তিন দেশের সংস্কৃতিকে এক জায়গায় এনে শ্রোতাদের স্মরণীয় একটি সন্ধ্যা উপহার দেওয়াই তাদের উদ্দেশ্য। ইতিমধ্যে শুরু হয়েছে কনসার্টের টিকিট বিক্রি। ২৪ এপ্রিল সন্ধ্যা ৬টায় শুরু হবে কনসার্ট। দর্শকদের জন্য গেট খুলে দেওয়া হবে বেলা ৩টায়।

এদিকে গত ডিসেম্বরে স্থগিত হয়ে যাওয়া ‘ওয়েভ ফেস্ট: ফিল দ্য উইন্টার’ শিরোনামের কনসার্টটি আবার আয়োজনের পরিকল্পনা করা হচ্ছে বলে জানিয়েছে প্রাইম ওয়েভ কমিউনিকেশন। পাকিস্তানের কাভিশ ব্যান্ডের সঙ্গে দেশের দুই ব্যান্ড শিরোনামহীন ও মেঘদলকে নিয়ে সাজানো হয়েছিল এই কনসার্টের লাইনআপ। গান শোনাতে ৫ ডিসেম্বর ঢাকাতেও পৌঁছেছিল ব্যান্ড কাভিশ। তবে শেষ পর্যন্ত অনুমতি পাওয়া যায়নি। সম্প্রতি ফেসবুক পেজে প্রাইম ওয়েভ কমিউনিকেশন জানিয়েছে, ইতিমধ্যে কাভিশ, শিরোনামহীন ও মেঘদলের সঙ্গে এই কনসার্ট নিয়ে আলোচনা হয়েছে। নতুন করে তৈরি হচ্ছে শিডিউল। চূড়ান্ত হলেই ঘোষণা করা হবে কনসার্টের তারিখ ও ভেন্যু।

আতিক আসছেন নতুন ১০ গান নিয়ে

তরুণদের মানসিক স্বাস্থ্য সহায়তা দিতে ফাউন্ডেশন খুললেন আরিয়ানা গ্রান্ডে

রেকর্ড গড়ে সংরাইটারস হল অব ফেমে টেইলর সুইফট

ইকন বাবুর কথা ও সুরে গাইলেন শুভমিতা, পিজিত দিলেন ভিডিও নির্দেশনা

১৪ বছরের প্রেমের পর আলাদা হয়ে গেলেন কোরিয়ান তারকা জুটি

শিল্পকলা একাডেমির বিশেষ সম্মাননা পাচ্ছেন সৈয়দ আব্দুল হাদী

বিশ্বকাপ ফুটবল উপলক্ষে বিজয়ের কণ্ঠে আরমানের গান

জন্মদিনে প্রকাশ পেল লাকী আখান্দের দুই গান

রিংকু জানেন গানে আর ফেরা হবে না তাঁর

মাইকেল জ্যাকসনকে ট্রিবিউট করে কনসার্ট, আসছে নতুন দুই গান