হোম > বিনোদন > গান

‘এই পদ্মা এই মেঘনা’ গানের গীতিকার আবু জাফর মারা গেছেন

বিনোদন প্রতিবেদক, ঢাকা

আবু জাফর। ছবি: সংগৃহীত

মারা গেছেন গীতিকার, সুরকার আবু জাফর। বৃহস্পতিবার দিবাগত রাত ৩টা ৩০ মিনিটে মৃত্যু হয় তাঁর। আবু জাফরের মৃত্যুর খবর গণমাধ্যমে নিশ্চিত করেছেন লোক গবেষক সাইমন জাকারিয়া।

জানা গেছে, বার্ধক্যজনিত নানা জটিলতায় বেশ কিছুদিন অসুস্থতায় ভুগছিলেন আবু জাফর।

আবু জাফর একাধারে গীতিকার, সুরকার, কণ্ঠশিল্পী, শিক্ষক ও কবি। ‘এই পদ্মা এই মেঘনা’, ‘তোমরা ভুলেই গেছো মল্লিকাদির নাম’, ‘নিন্দার কাঁটা যদি না বিঁধিল গায়ে’সহ অসংখ্য গানের গীতিকার, সুরকার আবু জাফর।

রাজশাহী ও ঢাকা বেতার এবং টেলিভিশনের নিয়মিত কণ্ঠশিল্পী ও গীতিকার ছিলেন আবু জাফর। তাঁর রচিত দেশাত্মবোধক ও আধুনিক গান আলোড়ন তুলেছিল। আবু জাফরের বিখ্যাত গানের মধ্যে ‘এই পদ্মা এই মেঘনা’ গানটি বিবিসির জরিপে সর্বকালের সেরা ২০টি গানের মধ্যে স্থান পেয়েছিল। তাঁর রচিত বেশির ভাগ গানের সুর ও কণ্ঠ তিনি নিজেই দিয়েছেন।

বেশ কিছু বই লিখেছেন আবু জাফর। এর মধ্যে ‘নতুন রাত্রি পুরোনো দিন’ (কাব্য), ‘বাজারে দুর্নাম তবু তুমিই সর্বস্ব’ (কাব্য), ‘বিপ্লবোত্তর সোভিয়েত কবিতা’ (অনুবাদ কাব্য) উল্লেখযোগ্য।

আতিক আসছেন নতুন ১০ গান নিয়ে

তরুণদের মানসিক স্বাস্থ্য সহায়তা দিতে ফাউন্ডেশন খুললেন আরিয়ানা গ্রান্ডে

রেকর্ড গড়ে সংরাইটারস হল অব ফেমে টেইলর সুইফট

ইকন বাবুর কথা ও সুরে গাইলেন শুভমিতা, পিজিত দিলেন ভিডিও নির্দেশনা

১৪ বছরের প্রেমের পর আলাদা হয়ে গেলেন কোরিয়ান তারকা জুটি

শিল্পকলা একাডেমির বিশেষ সম্মাননা পাচ্ছেন সৈয়দ আব্দুল হাদী

বিশ্বকাপ ফুটবল উপলক্ষে বিজয়ের কণ্ঠে আরমানের গান

জন্মদিনে প্রকাশ পেল লাকী আখান্দের দুই গান

রিংকু জানেন গানে আর ফেরা হবে না তাঁর

মাইকেল জ্যাকসনকে ট্রিবিউট করে কনসার্ট, আসছে নতুন দুই গান