হোম > বিনোদন > গান

ঈদে আসছে রেনেসাঁর নতুন গান

এবারের ঈদুল ফিতর উপলক্ষে প্রকাশ পেতে যাচ্ছে জনপ্রিয় ব্যান্ড রেনেসাঁর নতুন গান ‘সাদা কালো নয়, নয় বাদামি’। গানের কথা লিখেছেন শহীদ মাহমুদ জঙ্গী ও সুর করেছেন পিলু খান। রেনেসাঁর সঙ্গে গানটিতে কণ্ঠ দিয়েছেন এ সময়ের জনপ্রিয় কণ্ঠশিল্পী এলিটা করিম। গানটি প্রকাশ করছে আজব রেকর্ডস। 

নতুন গান প্রসঙ্গে গীতিকবি শহীদ মাহমুদ জঙ্গী বলেন, ‘গানটিতে মানবতার কথা বলেছি, মানুষের কথা বলেছি। ধর্ম, বর্ণের বাইরে আমাদের মূল পরিচয় মানুষ সে কথাই এ গানের মূল উপজীব্য।’

এ প্রসঙ্গে ব্যান্ডের অন্যতম সদস্য নকীব খান বলেন, ‘বর্ণ বৈষম্যের বিরুদ্ধে এই গান। রেনেসাঁ সব সময় বিষয়ভিত্তিক গানে জীবনের কথা বলেছে, এবারও তারই ধারাবাহিকতা বজায় রেখেছি আমরা এই গানে। আশা করি আমাদের শ্রোতাদের ভালো লাগবে আমাদের এই প্রয়াস।’

রেনেসাঁর আরেকজন সদস্য পিলু খান নতুন গান নিয়ে নিজের মতামত প্রকাশ করতে গিয়ে বলেন, ‘প্রায় দুবছর পর রেনেসাঁর নতুন গান আসছে। ব্যান্ডের দীর্ঘ এই পথচলায় আমরা চেষ্টা করেছি গানে গানে আমাদের শ্রোতাদের পাশে থাকতে। একসময় আমরা অ্যালবাম প্রকাশ করতাম। এখন একটি করে গান প্রকাশ পায়। আমরা চেষ্টা করেছি সময়ের সঙ্গে আমাদের পথ চলতে।’ 

রেনেসাঁর সঙ্গে গান গাওয়া প্রসঙ্গে এলিটা করিম বলেন, ‘রেনেসাঁ আমার প্রিয় ব্যান্ড। যাদের গান শুনে বড় হয়েছি তাঁদের গানে এক সাথে কণ্ঠ দিতে পারা আমার জন্য খুবই আনন্দের। আমি সম্মানিত বোধ করছি এই কাজের অংশ হতে পেরে।’ 

রেনেসাঁর নতুন গান ‘সাদা কালো নয়, নয় বাদামি’ ঈদের আগেই শ্রোতারা শুনতে পাবেন স্বাধীন, আইটিউনস, স্পটফাইসহ শতাধিক স্ট্রিমিং অ্যাপে। ঈদের তৃতীয় দিন প্রকাশ পাবে এই গানের একটি লিরিক ভিডিয়ো। 

উল্লেখ্য যে, আজব রেকর্ডস সম্প্রতি তাদের দশম বর্ষপূর্তি উপলক্ষে দশ সপ্তাহে দশটি মৌলিক গান প্রকাশের উদ্যোগ নিয়েছে। এই গানটি সেই আয়োজনের একটি অংশ হিসেবে পাচ্ছেন বাংলা গানের শ্রোতারা।

আতিক আসছেন নতুন ১০ গান নিয়ে

তরুণদের মানসিক স্বাস্থ্য সহায়তা দিতে ফাউন্ডেশন খুললেন আরিয়ানা গ্রান্ডে

রেকর্ড গড়ে সংরাইটারস হল অব ফেমে টেইলর সুইফট

ইকন বাবুর কথা ও সুরে গাইলেন শুভমিতা, পিজিত দিলেন ভিডিও নির্দেশনা

১৪ বছরের প্রেমের পর আলাদা হয়ে গেলেন কোরিয়ান তারকা জুটি

শিল্পকলা একাডেমির বিশেষ সম্মাননা পাচ্ছেন সৈয়দ আব্দুল হাদী

বিশ্বকাপ ফুটবল উপলক্ষে বিজয়ের কণ্ঠে আরমানের গান

জন্মদিনে প্রকাশ পেল লাকী আখান্দের দুই গান

রিংকু জানেন গানে আর ফেরা হবে না তাঁর

মাইকেল জ্যাকসনকে ট্রিবিউট করে কনসার্ট, আসছে নতুন দুই গান