হোম > বিনোদন > গান

নীলুর কণ্ঠে নতুন গান ‘যতই তোমায় ভালোবাসি’

নব্বইয়ের দশকের আধুনিক বাংলা গানের জনপ্রিয় গায়কদের একজন মোখলেছুল ইসলাম নীলু। ‘সুখপাখি উড়ে গেছে’, ‘সাগরের নীল থেকে’, ‘তোমারই জন্যে’, ‘আমার যে দিকটায় তুমি’, ‘বরষার রিমঝিম’-এমন অনেক জনপ্রিয় গান উপহার দিয়েছেন তিনি।

বাংলাদেশ টেলিভিশন ও বেতারের তালিকাভুক্ত এই শিল্পী তিন যুগের ক্যারিয়ারে প্রকাশ করেছেন ছয়টি একক অ্যালবাম। গেয়েছেন অসংখ্য অনুষ্ঠানে।

শনিবার নতুন গান নিয়ে হাজির হয়েছেন মোখলেছুল ইসলাম নীলু। ‘যতই তোমায় ভালোবাসি’ শিরোনামের গানটির কথা লিখেছেন রবিউল ইসলাম জীবন। সুর করেছেন শাওন গানওয়ালা। সংগীতায়োজনে আছেন আদিব কবির।

গানের সঙ্গে মিল রেখে গল্প সাজিয়ে এর ভিডিও তৈরি করেছেন সৈকত রেজা। ভিডিওতে মডেল হয়েছেন তারেক তাজ ও সাথী।

গানটি নিয়ে মোখলেছুল ইসলাম নীলু বলেন, ‘আমরা যখন গভীরভাবে কারো প্রেমে পড়ি, তখন তাকে যতই ভালোবাসি না কেন তা অল্প মনে হয়। আরও ভালোবাসার আকুলতায় ভরে ওঠে প্রেমিক মন। এমন অনুভূতি নিয়েই লেখা হয়েছে গানটি। ভিডিওটিও করা হয়েছে সে অনুযায়ী। শুদ্ধ ও সুরেলা গান যারা পছন্দ করেন, এ গানও তাদের ভালো লাগবে বলে আমার বিশ্বাস।’

‘যতই তোমায় ভালোবাসি’ গানটি প্রকাশিত হয়েছে ডেডলাইন মিউজিকের ইউটিউব চ্যানেলে।

শুনুন নীলুর গাওয়া ‘যতই তোমায় ভালোবাসি’:

 

আতিক আসছেন নতুন ১০ গান নিয়ে

তরুণদের মানসিক স্বাস্থ্য সহায়তা দিতে ফাউন্ডেশন খুললেন আরিয়ানা গ্রান্ডে

রেকর্ড গড়ে সংরাইটারস হল অব ফেমে টেইলর সুইফট

ইকন বাবুর কথা ও সুরে গাইলেন শুভমিতা, পিজিত দিলেন ভিডিও নির্দেশনা

১৪ বছরের প্রেমের পর আলাদা হয়ে গেলেন কোরিয়ান তারকা জুটি

শিল্পকলা একাডেমির বিশেষ সম্মাননা পাচ্ছেন সৈয়দ আব্দুল হাদী

বিশ্বকাপ ফুটবল উপলক্ষে বিজয়ের কণ্ঠে আরমানের গান

জন্মদিনে প্রকাশ পেল লাকী আখান্দের দুই গান

রিংকু জানেন গানে আর ফেরা হবে না তাঁর

মাইকেল জ্যাকসনকে ট্রিবিউট করে কনসার্ট, আসছে নতুন দুই গান