হোম > বিনোদন > গান

পৈতৃক সম্পত্তি উদ্ধারে ন্যান্‌সির লড়াই

নড়াইলের বড়দিয়ায় সংগীতশিল্পী নাজমুন মুনিরা ন্যান্‌সির পৈতৃক বাড়ি। গত বছরের আগস্টে বাবা হারিয়েছেন তিনি। বাবা চলে যাওয়ার এক বছরও হয়নি, এরই মধ্যে পৈতৃক সম্পত্তি হারাতে বসেছেন তিনি।

ন্যান্‌সি জানাচ্ছেন, নড়াইলে তাঁদের পৈতৃক ভিটায় বাবা নাইমুল হকের ১৬ শতক জমি আছে। বাবা-মায়ের ক্রয়কৃত জমি আছে আরও ৮ শতক। ওয়ারিশ সূত্রে যার মালিকানা ন্যান্‌সি, তাঁর দুই ভাই জাকারিয়া নোমান ও শাহরিয়ার আমান সানির।

কিন্তু জমিটি দীর্ঘদিন ধরে ভোগ করছেন ন্যান্‌সির চাচা সৈয়দ কামরুল হাসান। ইতিমধ্যে ওই জমিতে ঘরও তোলা হয়েছে। ন্যান্‌সি বলছেন, ‘ওখানে আমরা খুব কম যাই। এই সুযোগে তাঁরা সম্পত্তি দখল করার চেষ্টা করছেন। কয়েক মাস ধরে আমরা পারিবারিকভাবে বিষয়টি সমাধানের চেষ্টা করছিলাম, কিন্তু তাঁরা আমাদের কথায় ভ্রুক্ষেপ করছেন না।’

বাধ্য হয়ে ন্যান্‌সি আইনের আশ্রয় নিয়েছেন। পৈতৃক সম্পত্তি উদ্ধারে ন্যান্‌সির পক্ষে তাঁর বড় ভাই জাকারিয়া নোমান গত ১৭ জুন নড়াইল জেলা আদালতে মামলা দায়ের করেছেন। ১২ জুলাই শুনানি হওয়ার কথা।

ন্যান্‌সির বক্তব্য, ‘এই করোনা পরিস্থিতিতে শুনানি হবে কি না, এখনো জানি না। তবে বাবার সম্পত্তি তো তাঁর স্মৃতি। সেটার ওপর আমাদের অধিকার আছে। যত দিন বিষয়টি সুরাহা না হবে, শেষ পর্যন্ত লড়াই চালিয়ে যাব।’

ইত্যাদিতে অলীকের লেখা গান গাইলেন হাবিব

শান্ত থাকার বার্তা অরিজিতের

এবার ঈদে অ্যাকশন চরিত্রে প্রীতম হাসান

পবিত্র রমজান উপলক্ষে ছয় শিল্পীর কণ্ঠে ইসলামিক গান

নয় বছর পর এক গানে ইমরান-নওমি

গান গাইতে সব সময় ভয়ে থাকি—মানুষ ট্রল না করে দেয়

আরমীন মুসার প্রযোজনায় ‘বাংলা বাউল ফোক ভোকাল’

ভালোবাসা দিবসে টিনাকে নিয়ে বাপ্পার নতুন গান

তপন চৌধুরীর সুরে প্রিয়াঙ্কার প্রথম মৌলিক গান

নিজের অভিনীত টালিউড সিনেমায় চঞ্চলের প্রথম প্লেব্যাক