হোম > বিনোদন > গান

‘শিরোনামহীন’-এর ২৫ বছরে বছরব্যাপী আয়োজন

‘জাহাজী’ অ্যালবাম দিয়ে ১৯৯৬ সালে পথচলা শুরু করে ব্যান্ড শিরোনামহীন। গত বছর ২৫ বছর পূর্ণ করেছে ব্যান্ডটি। করোনা মহামারির কারণে ২০২১ সালে রজতজয়ন্তী উদ্‌যাপন হয়নি। এবার সে আয়োজনে মন দিয়েছে দলটি। জানা গেছে, ২৫ বছর পূর্তি উপলক্ষে এ বছর একাধিক বড় কনসার্টে গাইবে শিরোনামহীন।

ব্যান্ডটির রজতজয়ন্তী উদ্‌যাপনে সঙ্গী হয়েছে মার্কেটিং কমিউনিকেশন এজেন্সি ‘ব্র্যান্ডমিথ এক্সপেরিয়েন্সিয়াল’ (আগের নাম—ব্র্যান্ডমিথ কমিউনিকেশন)। শিরোনামহীনের সঙ্গে যুক্ত হয়ে বছরব্যাপী ইভেন্টের আয়োজন করতে যাচ্ছে ব্র্যান্ডমিথ। এরমধ্যে সবচেয়ে বড় আকর্ষণ ‘২৫ ইয়ারস অব শিরোনামহীন’ নামের কনসার্ট। এতে শিরোনামহীনের সঙ্গে পারফর্ম করবে মুম্বাইয়ের অর্কেস্ট্রা টিম।

মেটালিকা, স্করপিয়নসের মতো বিশ্ব কাঁপানো ব্যান্ডের সঙ্গে পারফর্ম করে শ্রোতাদের মন জয় করলেও বাংলাদেশের কোনো ব্যান্ডের সঙ্গে সিম্ফনি অর্কেস্ট্রার কোলাবরেশন এটাই প্রথম।

কনসার্টের আগে মুম্বাই গিয়ে অর্কেস্ট্রার সাথে প্র্যাকটিস করবে শিরোনামহীন। অর্কেস্ট্রা টিম নিজেরাও ঢাকায় আসবে শিরোনামহীনের সাথে প্রাকটিসের জন্য। ‘ব্র্যান্ডমিথ এক্সপেরিয়েন্সিয়াল’-এর তরফ থেকে জানানো হয়েছে, ‘২৫ ইয়ারস অব শিরোনামহীন কনসার্টটি শিরোনামহীনের ভক্তদের জন্যই শুধু নয়, বাংলাদেশের রক মিউজিকপ্রেমিদের জন্য বছরের সবচেয়ে বড় মিউজিক ইভেন্ট হতে যাচ্ছে।’

এছাড়া ২৫ বছর পূর্তি উপলক্ষে শিরোনামহীন ব্যান্ডের ওয়েবসাইট সাজানো হচ্ছে নতুন করে। ভক্তদের জন্য খোলা হচ্ছে ‘শিরোনামহীন জাহাজী’ নামের ফ্যান ক্লাব ওয়েবসাইট, যেখানে ব্যান্ডটির ভক্তরা আসতে পারবেন এক ছায়াতলে।

আতিক আসছেন নতুন ১০ গান নিয়ে

তরুণদের মানসিক স্বাস্থ্য সহায়তা দিতে ফাউন্ডেশন খুললেন আরিয়ানা গ্রান্ডে

রেকর্ড গড়ে সংরাইটারস হল অব ফেমে টেইলর সুইফট

ইকন বাবুর কথা ও সুরে গাইলেন শুভমিতা, পিজিত দিলেন ভিডিও নির্দেশনা

১৪ বছরের প্রেমের পর আলাদা হয়ে গেলেন কোরিয়ান তারকা জুটি

শিল্পকলা একাডেমির বিশেষ সম্মাননা পাচ্ছেন সৈয়দ আব্দুল হাদী

বিশ্বকাপ ফুটবল উপলক্ষে বিজয়ের কণ্ঠে আরমানের গান

জন্মদিনে প্রকাশ পেল লাকী আখান্দের দুই গান

রিংকু জানেন গানে আর ফেরা হবে না তাঁর

মাইকেল জ্যাকসনকে ট্রিবিউট করে কনসার্ট, আসছে নতুন দুই গান