হোম > বিনোদন > গান

ছয়জনের লেখায় হাবিব-ন্যান্‌সির এক গান

সংগীতশিল্পী হাবিব ওয়াহিদ ৫ জুলাই তাঁর ফেসবুক পেজে লিখেছিলেন ‘বৃষ্টি যদি আর না থামে আজ’। বাকিটা লিখতে বলেন ভক্তদের। ভক্তরা লিখেছেন একের পর এক বাক্য। তাঁদের দেওয়া বাক্য দিয়ে পুরো গানটি তৈরি করেছেন হাবিব। এও নিশ্চিত করেছেন, গানটি হবে দ্বৈত। তাঁর সঙ্গে গাইছেন ন্যান্‌সি। বুধবার রাতেই সম্পন্ন হয়েছে গানের প্রাথমিক রেকর্ডিং।

হাবিব ওয়াহিদ বলেন, ‘এটা আমার জন্য নতুন এবং ইউনিক এক অভিজ্ঞতা। সবাই এত এত লাইন পোস্ট করেছেন। আমি সত্যি মুগ্ধ। আমার কল্পনাতেও ছিল না এত এত সুন্দর গানের লাইন পাব। যদি পারতাম আমি অনেকের লেখা সিলেক্ট করতাম। কিন্তু আমি একটা গানের জন্য পোস্টটা করি। তাই মাত্র কয়েকজনের লেখাই বেছে নিতে হয়েছে। অনেকেই অনেক সুন্দর সুন্দর কথা লিখেছেন। আমি তাঁদের অনুরোধ করব, আপনারা গান লেখাটা চালিয়ে যান।’

যাঁদের লেখা লাইন নিয়ে ‌‘বৃষ্টি যদি আর না থামে আজ’ শিরোনামের গানটি নির্মাণ করা হয়েছে সে ছয়জনের নাম জানিয়েছেন হাবিব। তাঁরা হলেন ইবরিয়াদ হাসান পুলক, ক্যাথরিন ক্যাথি, জাহিদ হাসান রাকিব, মুকুল চন্দ্র রায়, জুফিয়ান খান ও সাদাত হোসাইন।

হাবিবের কথায়, ‘গানের কথাগুলো পাওয়ার পর আমার মনে হয়েছে, এটি ডুয়েট হলেই ভালো হয়। তাই ন্যান্‌সিকে সঙ্গে রাখলাম।’

নাজমুন মুনিরা ন্যান্‌সি বলেন, ‘আমার কাছে মনে হয়েছে খুবই ইউনিক একটা আইডিয়া। ফেসবুকে বিষয়টা দেখেই ভালো লেগেছে। আর হাবিব ভাই একটা উদ্যোগ নিয়েছেন, সেখানে যে এমন রেসপন্স আসবে, সেটাই স্বাভাবিক। শুধু আমি না, আমার সিনিয়র–জুনিয়র কলিগদের একটা অপেক্ষা থাকে হাবিব ভাইয়ের কাজ কবে আসছে।

তাঁর সঙ্গে কাজ করার জন্য আমাদেরও অনেক আগ্রহ থাকে। একটা গান দুজন মিলে লিখতে দেখেছি। কিন্তু একটা গান ছয়জন মিলে লিখেছে, এমনটা বাংলাদেশে এর আগে হয়েছে বলে আমার জানা নেই।’

ঈদের আগে লকডাউনে গানটির আইডিয়া এসেছিল হাবিবের। মাঝখানে ঈদের জন্য বিরতি। এখন আবার লকডাউন চলছে।

হাবিব বলেন, ‘আমার আপ্রাণ চেষ্টা ছিল গানটা লকডাউনেই প্রকাশ করব। সেভাবেই কাজটা খুব জোর দিয়ে করেছিলাম। যার ফলশ্রুতিতে আজই প্রকাশ করতে পারছি গানটি। আজ বিকালে গানটি প্রকাশ করার ইচ্ছে আছে।’

আতিক আসছেন নতুন ১০ গান নিয়ে

তরুণদের মানসিক স্বাস্থ্য সহায়তা দিতে ফাউন্ডেশন খুললেন আরিয়ানা গ্রান্ডে

রেকর্ড গড়ে সংরাইটারস হল অব ফেমে টেইলর সুইফট

ইকন বাবুর কথা ও সুরে গাইলেন শুভমিতা, পিজিত দিলেন ভিডিও নির্দেশনা

১৪ বছরের প্রেমের পর আলাদা হয়ে গেলেন কোরিয়ান তারকা জুটি

শিল্পকলা একাডেমির বিশেষ সম্মাননা পাচ্ছেন সৈয়দ আব্দুল হাদী

বিশ্বকাপ ফুটবল উপলক্ষে বিজয়ের কণ্ঠে আরমানের গান

জন্মদিনে প্রকাশ পেল লাকী আখান্দের দুই গান

রিংকু জানেন গানে আর ফেরা হবে না তাঁর

মাইকেল জ্যাকসনকে ট্রিবিউট করে কনসার্ট, আসছে নতুন দুই গান