হোম > বিনোদন > গান

দুই বাংলার শিল্পীদের মেলবন্ধনে ঈদের গান

বিনোদন প্রতিবেদক, ঢাকা

রেকর্ডিং স্টুডিওতে শিল্পী বেলাল খান, নচিকেতা চক্রবর্তী ও গীতিকার কবির বকুল; ছবি: সংগৃহীত

প্রতি ঈদের মতো এবারের ঈদুল ফিতর উপলক্ষে প্রকাশ পাচ্ছে একগুচ্ছ নতুন গান। বাংলাদেশ ও পশ্চিমবঙ্গের শিল্পীদের মেলবন্ধনে এবার ঈদে দেশে মুক্তি পাচ্ছে দুটি নতুন গান। একটি গানে বেলাল খানের সুরে গেয়েছেন নচিকেতা চক্রবর্তী। আরেকটি গানে আকাশ সেনের সঙ্গে কণ্ঠ দিয়েছেন দিলশাদ নাহার কনা।

বেলাল খান ও নচিকেতার ‘ভালো থেকো’

বেলাল খানের সুরে ‘ভালো থেকো’ শিরোনামের গানে কণ্ঠ দিয়েছেন কলকাতার নচিকেতা চক্রবর্তী। গানের কথা লিখেছেন কবির বকুল। সংগীতায়োজন করেছেন শোভন রয়। মিউজিক ভিডিও পরিচালনা করেছেন চন্দন রয় চৌধুরী। মডেল হয়েছেন তাপস রায় চৌধুরী ও প্রথমা দাস। সাউন্ডটেকের ইউটিউব চ্যানেলে প্রকাশ পাবে মিউজিক ভিডিও।

নতুন এই গান নিয়ে নচিকেতা বলেন, ‘বাংলাদেশের অনেকের সুরে গান করেছি। তবে এ গানের সুরে অন্য রকম আমেজ পেয়েছি। একটি গান কথার পাশাপাশি ভালো সুরের কারণেও শ্রোতার মনে দাগ কাটে। গানটির কথা ও সুর শ্রোতাদের সেই ভালোর তালিকায় থাকবে।’

ঈদ এসেছে গানের পোস্টার

বেলাল খান বলেন, ‘নচিকেতা দুই বাংলায় সমানভাবে জনপ্রিয় একজন শিল্পী। জেন-জি প্রজন্মও তাঁর গানে নিজেদের খুঁজে নেয়। জীবনমুখী গানের এ শিল্পীর জন্য সুর করা আমার জন্য একটু চ্যালেঞ্জের ছিল। নির্মাতা চন্দন রয় চৌধুরী গানের কথার সঙ্গে সমন্বয় করে দারুণ একটি ভিডিও নির্মাণ করেছেন। আশা করছি, গানটি শুনে এবং এর ভিডিও দেখে দর্শক-শ্রোতারা হতাশ হবেন না।’

কনা ও আকাশ সেনের ‘ঈদ এসেছে’

ভাওয়াল মিউজিক ইউটিউব চ্যানেলে প্রকাশ পেয়েছে দিলশাদ নাহার কনা ও পশ্চিমবঙ্গের আকাশ সেনের গাওয়া নতুন গান ‘ঈদ এসেছে’। পুরোপুরি ঈদের আমেজে তৈরি হয়েছে গানটি। সালাহউদ্দিন সাগরের লেখা গানটি সুর করেছেন আকাশ সেন। সংগীতায়োজনে এ এন ফরহাদ। ভিডিও বানিয়েছেন বি কে শাহীন।

কনা বলেন, ‘এটি পুরোপুরিই ঈদের গান। গানের ভিডিওতেও ঈদের আনন্দ, উৎসবের আমেজ ফুটিয়ে তোলা হয়েছে। এরই মধ্যে অনেকে গানটির প্রশংসা করেছেন। আমার বিশ্বাস, ঈদের এই গান ভালো লাগবে সবার।’

চলে গেলেন মোটরহেড ব্যান্ডের গিটারিস্ট ফিল ক্যাম্পবেল

ভয় পাই জিন ভূতকে—যাদের দেখি না, যারা পেছনে কথা বলে, সামনে আসার সাহস করে না: আসিফ আকবর

প্রেমের গল্পে জুটি বাঁধলেন রোশান ও চমক

চ্যানেল আইয়ে আসছে ‘আই ফোক ফিভার’ সাবিনা ইয়াসমীন গাইলেন পাঁচ গান

এবার নির্মাণে সংগীতশিল্পী জন কবির

অনেক ফোন আসছে, আমি বিরক্ত: গুজব নিয়ে হায়দার হোসেন

অর্থহীন ব্যান্ডে যোগ দিলেন তিন সদস্য, ছাড়লেন দুজন

রবি চৌধুরীর অভিযোগের জবাব দিলেন ডলি সায়ন্তনী

নারী দিবস উপলক্ষে তিন শিল্পীর নতুন গান

ইত্যাদিতে অলীকের লেখা গান গাইলেন হাবিব