হোম > বিনোদন > গান

সাবিনা ইয়াসমীনের নতুন গান

বিনোদন প্রতিবেদক, ঢাকা

গানের রেকর্ডিংয়ে সাবিনা ইয়াসমীন। ছবি: সংগৃহীত

সুস্থ হয়ে আবারও গানে নিয়মিত হয়েছেন সাবিনা ইয়াসমীন। রেকর্ডিং করছেন নতুন গান। গত মাসে গান শোনাতে গিয়েছিলেন কানাডায়। এবার তিনি গাইলেন নতুন একটি দেশাত্মবোধক গান। ‘প্রাণের বাংলাদেশ’ শিরোনামের গানটির কথা ও সুর করেছেন আরিফ হোসেন বাবু। সংগীত পরিচালনা করেছেন রোহান রাজ।

নতুন এই গান নিয়ে সাবিনা ইয়াসমীন বলেন, ‘গানের কথা ও সুর খুব সুন্দর। প্রচলিত মডার্ন সুরে তৈরি হয়েছে দেশের এ গান। শুনতে বেশ ভালো লাগে। আশা করছি, শ্রোতাদেরও ভালো লাগবে।’

গীতিকার ও সুরকার আরিফ হোসেন বাবু বলেন, ‘আমার দীর্ঘদিনের স্বপ্ন পূরণ হয়েছে। সাবিনা ইয়াসমীনের মতো কিংবদন্তির কণ্ঠে আমার কথা ও সুরে গান আমার জন্য অনেক আনন্দের।’ জানা গেছে, শিগগির অরিন মাল্টিমিডিয়া ইউটিউব চ্যানেলে গানটি প্রকাশ হবে।

এক বছর বিরতির পর গত ৩১ জানুয়ারি মঞ্চে গাইতে ওঠেন সংগীতশিল্পী সাবিনা ইয়াসমীন। প্রায় ১ ঘণ্টায় ১০টি গান গাওয়ার পর মঞ্চে অসুস্থ হয়ে পড়েন তিনি। দ্রুত তাঁকে হাসপাতালে নেওয়া হয়। তিন দিন হাসপাতালে থাকতে হয় গায়িকাকে। সুস্থ হয়ে আবার নিয়মিত হয়েছেন গানে। সাবিনা ইয়াসমীনের সর্বশেষ প্রকাশিত দেশের গান ‘আমার পতাকা লাল-সবুজে আঁকা’। গানটিতে দ্বৈত কণ্ঠে ছিলেন আসিফ আকবর।

আতিক আসছেন নতুন ১০ গান নিয়ে

তরুণদের মানসিক স্বাস্থ্য সহায়তা দিতে ফাউন্ডেশন খুললেন আরিয়ানা গ্রান্ডে

রেকর্ড গড়ে সংরাইটারস হল অব ফেমে টেইলর সুইফট

ইকন বাবুর কথা ও সুরে গাইলেন শুভমিতা, পিজিত দিলেন ভিডিও নির্দেশনা

১৪ বছরের প্রেমের পর আলাদা হয়ে গেলেন কোরিয়ান তারকা জুটি

শিল্পকলা একাডেমির বিশেষ সম্মাননা পাচ্ছেন সৈয়দ আব্দুল হাদী

বিশ্বকাপ ফুটবল উপলক্ষে বিজয়ের কণ্ঠে আরমানের গান

জন্মদিনে প্রকাশ পেল লাকী আখান্দের দুই গান

রিংকু জানেন গানে আর ফেরা হবে না তাঁর

মাইকেল জ্যাকসনকে ট্রিবিউট করে কনসার্ট, আসছে নতুন দুই গান