হোম > বিনোদন > গান

হাতিরঝিলে হচ্ছে না জেমস-হাসানের কনসার্ট

একই মঞ্চে নগরবাউল জেমস ও হাসান! এবারের বিজয় দিবসে বাংলা গানের শ্রোতাদের জন্য এটিই ছিল আকর্ষণের কেন্দ্রে। রাজধানীর হাতিরঝিলের এম্পিথিয়েটারে ১ ডিসেম্বর থেকে শুরু হয়েছে ১৬ দিনব্যাপী ‘লাল সবুজের মহোৎসব’।

আজ এই উৎসবের শেষ দিনে বিশেষ চমক হিসেবে মঞ্চে গাওয়ার কথা ছিল জেমস ও হাসানের। কিন্তু বৃহস্পতিবার সকালে আয়োজক প্রতিষ্ঠান গান বাংলা জানিয়েছে, কনসার্টটি স্থগিত করা হয়েছে। তাই এদিন গাইবেন না জেমস-হাসান। এস আই টুটুলেরও ওই মঞ্চে গাওয়ার কথা ছিল।

বৃহস্পতিবার বেলা ১১টায় গান বাংলা ফেসবুক পেজে জানানো হয়, ‘অনুষ্ঠানসূচিতে পূর্বনির্ধারিত আয়োজনটি স্থগিত হওয়ায় এদিন থাকছে না জনপ্রিয় ব্যান্ড তারকা জেমস, এস আই টুটুল ও হাসানের কোনো পরিবেশনা। খুব শিগগিরই গান বাংলা টেলিভিশনের কোনো একটি আয়োজনে এই তিন তারকা স্বমহিমায় উপস্থিত হবেন আপনাদের সামনে।’

কনসার্ট বাতিল হওয়ায় দর্শকদের কাছে দুঃখ প্রকাশ করেছে গান বাংলা।

আতিক আসছেন নতুন ১০ গান নিয়ে

তরুণদের মানসিক স্বাস্থ্য সহায়তা দিতে ফাউন্ডেশন খুললেন আরিয়ানা গ্রান্ডে

রেকর্ড গড়ে সংরাইটারস হল অব ফেমে টেইলর সুইফট

ইকন বাবুর কথা ও সুরে গাইলেন শুভমিতা, পিজিত দিলেন ভিডিও নির্দেশনা

১৪ বছরের প্রেমের পর আলাদা হয়ে গেলেন কোরিয়ান তারকা জুটি

শিল্পকলা একাডেমির বিশেষ সম্মাননা পাচ্ছেন সৈয়দ আব্দুল হাদী

বিশ্বকাপ ফুটবল উপলক্ষে বিজয়ের কণ্ঠে আরমানের গান

জন্মদিনে প্রকাশ পেল লাকী আখান্দের দুই গান

রিংকু জানেন গানে আর ফেরা হবে না তাঁর

মাইকেল জ্যাকসনকে ট্রিবিউট করে কনসার্ট, আসছে নতুন দুই গান