হোম > বিনোদন > গান

‘শিগগির সেরে উঠব, চিন্তা করবেন না’ হাসপাতাল থেকে বললেন কবীর সুমন

শ্বাসকষ্ট নিয়ে আজ সোমবার বেলা ৩টার দিকে হাসপাতালে ভর্তি হন পশ্চিমবঙ্গের প্রখ্যাত সংগীতশিল্পী কবীর সুমন। কলকাতা মেডিকেল কলেজের সিসিইউতে রাখা হয়েছে তাঁকে। এমন খবরে উদ্বিগ্ন হয়ে পড়েন শিল্পীর অনুরাগীরা। সন্ধ্যার দিকে কবীর সুমন নিজেই তাঁর অসুস্থতার খবর জানিয়ে ভক্তদের চিন্তা করতে বারণ করলেন। ফেসবুকে কবীর সুমন লেখেন, ‘শ্বাসকষ্ট নিয়ে কলকাতা মেডিকেল কলেজে ভর্তি হয়েছি। শিগগির সেরে উঠব, চিন্তা করবেন না।’

কলকাতার সংবাদমাধ্যম সূত্রে জানা গেছে, বেশ কিছুদিন ধরে কবীর সুমন অসুস্থ। আজ বিকেলে শারীরিক অবস্থার অবনতি হলে হাসপাতালে নিয়ে যাওয়া হয় তাঁকে। মেডিসিন ও হৃদ্‌রোগ বিভাগের চিকিৎসকেরা শিল্পীর চিকিৎসা করছেন। আপাতত সুমনকে অক্সিজেন সাপোর্টে রাখা হয়েছে।

গত বছরের নভেম্বরে চার দিনের বাংলা খেয়াল কর্মশালা উপলক্ষে সর্বশেষ ঢাকায় আসেন কবীর সুমন। এর আগে ২০২২ সালের অক্টোবরে ঢাকায় এসেছিলেন তিনি। তাঁর প্রথম আধুনিক গানের অ্যালবাম ‘তোমাকে চাই’ প্রকাশিত হয় ১৯৯২ সালে। বাংলা গানের গতিপথ বদলে দেওয়া এই অ্যালবাম প্রকাশের ৩০ বছর পূর্ণ হয় ২০২২ সালে। এ উপলক্ষে ঢাকায় ‘তোমাকে চাইয়ের ৩০ বছর উদ্‌যাপন’ শিরোনামে গানের অনুষ্ঠানে অংশ নেন এই গায়ক।

আতিক আসছেন নতুন ১০ গান নিয়ে

তরুণদের মানসিক স্বাস্থ্য সহায়তা দিতে ফাউন্ডেশন খুললেন আরিয়ানা গ্রান্ডে

রেকর্ড গড়ে সংরাইটারস হল অব ফেমে টেইলর সুইফট

ইকন বাবুর কথা ও সুরে গাইলেন শুভমিতা, পিজিত দিলেন ভিডিও নির্দেশনা

১৪ বছরের প্রেমের পর আলাদা হয়ে গেলেন কোরিয়ান তারকা জুটি

শিল্পকলা একাডেমির বিশেষ সম্মাননা পাচ্ছেন সৈয়দ আব্দুল হাদী

বিশ্বকাপ ফুটবল উপলক্ষে বিজয়ের কণ্ঠে আরমানের গান

জন্মদিনে প্রকাশ পেল লাকী আখান্দের দুই গান

রিংকু জানেন গানে আর ফেরা হবে না তাঁর

মাইকেল জ্যাকসনকে ট্রিবিউট করে কনসার্ট, আসছে নতুন দুই গান