হোম > বিনোদন > হলিউড

চলে গেলেন হলিউড অভিনেত্রী ভ্যালেরি পেরিন

বিনোদন ডেস্ক

ভ্যালেরি পেরিন। ছবি: সংগৃহীত

হলিউড অভিনেত্রী ভ্যালেরি পেরিন মারা গেছেন। গতকাল ২৩ মার্চ লস অ্যাঞ্জেলেসের বেভারলি হিলসে অভিনেত্রীর মৃত্যু হয়। তাঁর বয়স হয়েছিল ৮২ বছর। পরিবার সূত্রে জানা যায়, দীর্ঘদিন পারকিনসন রোগে ভুগছিলেন তিনি। সোশ্যাল মিডিয়ায় এক পোস্টের মাধ্যমে পরিচালক স্ট্যাচি সাউদার বলেন, ‘গভীর দুঃখের সঙ্গে জানাচ্ছি, ভ্যালেরি আর আমাদের মধ্যে নেই।’

দীর্ঘ ১৫ বছরেরও বেশি সময় পারকিনসন রোগের সঙ্গে লড়াই করেছেন ভ্যালেরি। তাঁর অসুস্থতা ও জীবনসংগ্রাম নিয়ে ২০১৯ সালে একটি প্রামাণ্যচিত্রও নির্মাণ করা হয়।

১৯৭৪ সালে মুক্তিপ্রাপ্ত ‘লেনি’ সিনেমার জন্য কান চলচ্চিত্র উৎসবে সেরা অভিনেত্রীর পুরস্কার অর্জন করেন ভ্যালেরি পেরিন। একই সিনেমার জন্য তিনি অস্কার ও গোল্ডেন গ্লোবের জন্য মনোনয়ন পান। তবে সাধারণ দর্শকের কাছে তিনি বেশি পরিচিত ‘সুপারম্যান’ সিরিজের ‘মিস টেশম্যাকার’ চরিত্রে অভিনয়ের জন্য।

স্বাধীনতা দিবস উপলক্ষে নতুন আয়োজনে ‘একটি বাংলাদেশ তুমি জাগ্রত জনতার’

ঈদে ঢালিউড সিনেমায় অভিষেক হলো যাঁদের

স্বাধীনতা দিবস ও নাট্য দিবসকে ঘিরে শিল্পকলায় নানা আয়োজন

সংসার ভাঙল অভিনেত্রী মৌসুমী হামিদের

অনেকটাই সুস্থ হয়ে উঠেছেন ফজলুর রহমান বাবু, জানালেন চঞ্চল চৌধুরী

প্রকাশ পেল ‘মোয়ানা’র ট্রেলার, চমকে দিলেন ডোয়াইন জনসন

বিটিএসের ‘কামব্যাক’ ঝড়, নেটফ্লিক্সে দেখল ১৮.৪ মিলিয়ন দর্শক

জটিলতা কাটিয়ে সিনেপ্লেক্সে প্রিন্সের প্রদর্শনী চালু, নতুন সিনেমার শুটিং শুরু করলেন শাকিব খান

সাংহাইয়ে আরমীন মূসার কনসার্ট, থাকছে আব্বাসউদ্দীন আহমদের প্রতি শ্রদ্ধাঞ্জলি

নতুন প্রজন্মের উদ্দেশে নতুন আয়োজনে ‘প্রথম বাংলাদেশ’