হোম > বিনোদন

হিরোশিমা দিবস

আজ স্বপ্নদলের শিল্প ও নাট্য প্রদর্শনী

বিনোদন প্রতিবেদক, ঢাকা

‘ত্রিংশ শতাব্দী’ নাটকের দৃশ্য। ছবি: স্বপ্নদলের সৌজন্যে

আজ বিশ্ব হিরোশিমা দিবস। ‘আর নয় হিরোশিমা, আর নয় নাগাসাকি, আর নয় যুদ্ধ’ স্লোগান নিয়ে নাট্যসংগঠন স্বপ্নদল পালন করছে হিরোশিমা দিবস ২০২৫। এ উপলক্ষে আজ বাংলাদেশ শিল্পকলা একাডেমির স্টুডিও থিয়েটার হলে বিশেষ আয়োজন সাজিয়েছে দলটি। হিরোশিমা-নাগাসাকির বিষাদময় ঘটনার ৮০ বছর পূর্তি উপলক্ষে বিকেল ৫টা থেকে থাকছে সবার জন্য উন্মুক্ত হিরোশিমা-নাগাসাকিভিত্তিক যুদ্ধবিরোধী পোস্টার, আলোকচিত্র, ভিডিও এবং ইনস্টলেশন আর্ট প্রদর্শনী। সন্ধ্যা ৭টায় রয়েছে যুদ্ধযন্ত্রণার প্রতীক জাপানি শিশু সাদাকো সাসাকি স্মরণে কাগজের সারস বিতরণ, যুদ্ধবিরোধী বক্তব্য এবং সর্বশেষে ‘ত্রিংশ শতাব্দী’ নাটকের প্রদর্শনী।

যুদ্ধবিরোধী নাটক ত্রিংশ শতাব্দীর মূল কাহিনি দ্বিতীয় বিশ্বযুদ্ধকালে জাপানের হিরোশিমা-নাগাসাকির পারমাণবিক বোমা বিস্ফোরণের অপ্রত্যাশিত পরিণতি। এর সমান্তরালে গুরুত্বের সঙ্গে উপস্থাপিত হয়েছে বাংলাদেশের মুক্তিযুদ্ধ, বসনিয়া, ইসরায়েল-ফিলিস্তিন, আফগানিস্তান, পাকিস্তান-ভারত, ইরাকে আগ্রাসন, কুয়েত, তিউনিসিয়া, ইয়েমেন, সিরিয়া, তুরস্ক, মিয়ানমার, গুলশানে বর্বর হামলা, রাশিয়া-ইউক্রেন যুদ্ধের নেতিবাচকতা, বাংলাদেশের সাম্প্রতিক অমানবিক ঘটনাবলিসহ নানা প্রসঙ্গ। বাদল সরকারের রচনা অবলম্বনে ত্রিংশ শতাব্দী নাটকটির রূপান্তর করেছেন ও নির্দেশনা দিয়েছেন জাহিদ রিপন।

প্রসঙ্গত, নিয়মিত ত্রিংশ শতাব্দী নাটকের মঞ্চায়ন, হিরোশিমা দিবস পালনসহ যুদ্ধ ও পারমাণবিক অস্ত্রবিরোধী নানা আয়োজনের জন্য জাপান সরকার স্বপ্নদলকে মর্যাদাপূর্ণ ‘জাপান ফরেন মিনিস্টারস কমেন্ডেশন ২০১৯’ দিয়েছে।

নিশোর ‘দম’ সিনেমার প্রচার শুরু

অভিনেত্রী নূতনের আক্ষেপ

স্ত্রীর আত্মহত্যায় অভিনেতা আলভীর নামে মামলা

মধ্যবিত্তের টানাপোড়েনের গল্প নিয়ে নাটক ‘থাকে তবু ভালোবাসা’

শুভেচ্ছাদূত হলেন চিত্রনায়িকা মুনমুন

সরে দাঁড়াল নেটফ্লিক্স, ওয়ার্নার ব্রাদার্সকে কিনে নিল প্যারামাউন্ট স্কাইড্যান্স

প্রথম প্রযোজিত সিনেমা ‘প্রেশার কুকার’ তারেক মাসুদকে উৎসর্গ করলেন রাফী

প্রেক্ষাগৃহে ‘শনিবার বিকেল’ মুক্তি না পাওয়ার কারণ জানালেন নির্মাতা সরয়ার ফারুকী

অভিনেতা যাহের আলভীর স্ত্রীর আত্মহত্যা

আবার ‘পথের প্যাঁচালী’ নিয়ে আসছেন দেবাশীষ বিশ্বাস