হোম > শিক্ষা

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার আবেদন শুরু ৪ নভেম্বর

ঢাবি প্রতিনিধি

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ২০২৪-২৫ শিক্ষাবর্ষের আন্ডারগ্র্যাজুয়েট প্রোগ্রামে ভর্তি পরীক্ষার আবেদন আগামী ৪ নভেম্বর শুরু হবে। ২০ নভেম্বর রাত ১১.৫৯ মিনিট পর্যন্ত আবেদনের সুযোগ থাকবে। ভর্তি পরীক্ষার আবেদন ফি আগের মতোই ১ হাজার ৫০ টাকা নির্ধারণ করা হয়েছে। ৩ জানুয়ারি ব্যবসায় প্রশাসন ইনস্টিটিউটের (আইবিএ) পরীক্ষার মধ্য দিয়ে ভর্তি পরীক্ষা শুরু হবে। 

চারুকলা ইউনিটে ৪ জানুয়ারি; ২৫ জানুয়ারি কলা, আইন ও সামাজিক বিজ্ঞান ইউনিটে; ১ ফেব্রুয়ারি বিজ্ঞান ইউনিটে এবং ৮ ফেব্রুয়ারি ব্যবসাশিক্ষা ইউনিটের পরীক্ষা অনুষ্ঠিত হবে। 

আজ সোমবার ঢাকা বিশ্ববিদ্যালয় সাধারণ ভর্তি কমিটির এক সভায় উপাচার্য অধ্যাপক নিয়াজ আহমেদ খানের সভাপতিত্বে এসব সিদ্ধান্ত নেওয়া হয়।

অনলাইন ভর্তি কমিটির আহ্বায়ক অধ্যাপক মোস্তাফিজুর রহমান বলেন, সিলেবাস কোনো কিছু পরিবর্তন হয়নি। আগের মতোই থাকবে। আইবিএ বাদে অন্য সব ইউনিটের ভর্তি পরীক্ষা বেলা ১১টা থেকে সাড়ে ১২টা পর্যন্ত চলবে। আইবিএ ভর্তি পরীক্ষা সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত চলবে। এ ছাড়া পরীক্ষার বাকি সবকিছু আগের নিয়মেই চলবে। পরীক্ষা বিভাগীয় শহরগুলোতে অনুষ্ঠিত হবে এবং সব তথ্য বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে পাওয়া যাবে।

নরসিংদী মেডিকেল কলেজের অনুমোদন

সিন্ডিকেট ভাঙতে প্রাথমিকে শিক্ষক বদলি যাবে স্থানীয় প্রশাসনের হাতে: শিক্ষা প্রতিমন্ত্রী

শিক্ষায় রেকর্ড বরাদ্দ দিয়ে একগুচ্ছ সংস্কারের পথে সরকার, জানালেন শিক্ষামন্ত্রী

ফিফা বিশ্বকাপ ২০২৬: শিক্ষার্থীদের চোখে এগিয়ে যেসব দল

ইউআইইউ মার্স রোভার: এশিয়া পেরিয়ে বিশ্বমঞ্চে বাংলাদেশ

অভিজ্ঞতা: সেন্ট পিটার্সবার্গে ৭ দিন

অস্ট্রেলিয়ার স্কুল কাউন্সিলে নির্বাচিত বাংলাদেশি পিএইচডি গবেষক রাবিউল আলম

এক ক্লিকে বৃত্তি ও এআই পরামর্শ

বিদেশে উচ্চশিক্ষা: শক্তিশালী এসওপি লিখবেন যেভাবে

প্রাইম ইউনিভার্সিটি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ৩য় পুনর্মিলনী অনুষ্ঠিত