ইংরেজিতে কথা বলা অনেকের কাছে ভয়ের মনে হয়। কিন্তু বাস্তবে, একটু কৌশল জানলেই এই ভয় ধীরে ধীরে কেটে যায়। আগের পর্বে আমরা দেখেছি কীভাবে সাধারণ উত্তরকে একটু বড় ও সুন্দর করে বলা যায়। এই পর্বে আমরা জানব, কীভাবে আলাপকে একেবারে স্বাভাবিক, প্রাণবন্ত এবং আত্মবিশ্বাসী করে তোলা যায়।
ধরুন, কেউ আপনাকে জিজ্ঞেস করল, ‘Can you tell me about yourself?’ অর্থাৎ, নিজের সম্পর্কে বলুন।
আপনি চাইলে খুব সংক্ষেপে বলতে পারেন, ‘আমি একজন ছাত্র’, অর্থাৎ ‘I am a student.’
কিন্তু একটু ভেবে, একটু গুছিয়ে বললে আরও সুন্দর হয়, যেমন: ‘I am a student of English Literature at Dhaka University. I am interested in reading, writing and research. I also enjoy learning new skills and improving my communication.’
শুধু পরিচয় নয়, এখানে উঠে এসেছে আপনার আগ্রহ, আপনার চিন্তাভাবনা। কথাটা তখন আর শুধু উত্তর থাকে না, একটি পরিচয়ে পরিণত হয়।
এবার ধরুন, কেউ জানতে চাইল, ‘What do you like to do in your free time?’
অবসরে কী করেন?
শুধু উত্তর বললে, ‘I like reading.’
কিন্তু একটু বাড়িয়ে বললে, ‘In my free time, I enjoy reading books and sometimes watching movies. It helps me relax and also improves my knowledge. I also like spending time with friends and discussing interesting topics.’
এই ছোট বর্ণনায় আপনার ব্যক্তিত্ব ধীরে ধীরে ফুটে ওঠে।
আলাপের মাঝে খুবই পরিচিত একটি প্রশ্ন, ‘How was your day?’ আপনার দিন কেমন গেল?
বেশির ভাগ এখানেই থেমে যান, বলেন, ‘It was good.’
কিন্তু একটু বিস্তারিক বললে তা হয়ে ওঠে আরও প্রাণবন্ত, ‘It was quite a productive day. I completed my work and also studied for a while. In the evening, I spent some time relaxing and catching up with friends.’
এতে বোঝা যায়, আপনি শুধু উত্তর দিচ্ছেন না, বরং আপনার দিনের একটি ছবি তুলে ধরছেন।
কেউ যদি জিজ্ঞেস করে, ‘Do you have any goals?’
আপনার কি কোনো লক্ষ্য আছে?
আপনি চাইলে বলতে পারেন, ‘Yes, I have.’
কিন্তু একটু বিস্তারিত বললে, ‘Yes, I have several goals. One of my main goals is to complete my higher studies and build a strong career in my field. I also want to contribute to society through my work.’
এভাবে আপনার স্বপ্নগুলো স্পষ্ট হয়ে ওঠে, আর কথাও হয়ে ওঠে আরও অর্থবহ।
আরও একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন, ‘Do you like your studies or job?’
আপনি কি আপনার পড়াশোনা বা কাজ পছন্দ করেন?
সহজ উত্তর ‘Yes, I like it.’
কিন্তু একটু ব্যাখ্যা করলে ‘Yes, I really enjoy my studies. It helps me understand different aspects of language and literature and I find it very interesting.’
অথবা, ‘Yes, I enjoy my job, because it allows me to be creative and learn new things every day. However, I’m also working on improving my
skills further.’
এখানে শুধু পছন্দের কথা নয়, আপনার আগ্রহ এবং উন্নতির ইচ্ছাও প্রকাশ পায়।
শেষ কথা খুব সহজ। ইংরেজিতে সাবলীলভাবে কথা বলতে হলে সবচেয়ে বড় হাতিয়ার হলো অনুশীলন। ছোট বাক্য দিয়ে শুরু করুন, তারপর ধীরে ধীরে নিজের কথাকে বড় করে বলার অভ্যাস করুন।